games Special News Special Reports

ইউরো কাপের  গ্রুপ অফ ডেথ-এ ইতালির বিরুদ্ধে ১-০ গোলে জয়ী স্পেন

0
(0)

খবর লাইভ : ইউরো কাপের ‘গ্রুপ অফ ডেথ’ মুখোমুখি হয়েছিল শক্তিশালী স্পেন ও ইতালি। সেই ম্যাচে ১-০ গোলে জয় পেল স্পেন। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইতালিকে হারাল স্প্যানিশরা। ইতালিয়ান ডিফেন্ডার রিকার্দো ক্যালাফিওরির আত্মঘাতী গোলে জয় ছিনিয়ে নেয় স্পেন। গোটা ম্যাচের রাশ নিজেদের হাতেই রেখেছিল স্প্যানিশরা।

প্রথম ম্যাচে ক্রোয়েশিয়াকে হারানোর পর এই ম্যাচে নেমেছিল স্পেন। ম্যাচে প্রথম থেকেই দাপট দেখায় স্প্যানিশরা। আক্রমণাত্মক ফুটবল খেলেও গোল করতে পারেনি স্পেন। ম্যাচের ২৪ মিনিটে আলভারো মোরাতার দারুণ শট রুখে দেন ইতালির গোলরক্ষক ডোন্নারুমা। এরপর ৩৭ মিনিটে ফের সুযোগ নষ্ট করে স্পেন। ফাবিয়ান রুইজ ডিবক্সের বাইরে থেকে লক্ষ্যভ্রষ্ট শট নিলে কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি স্পেন। ম্যাচের প্রথমার্ধ থাকে গোল শূন্য।

দিতিয়ার্ধে চলে আক্রমণ প্রতি আক্রমণের লড়াই। তবে এরই মধ্যে ১-০ এগিয়ে যায় স্পেন। ইতালিয়ান ডিফেন্ডার রিকার্দো ক্যালাফিওরির আত্মঘাতী গোলে এগিয়ে যায় স্পেন। চলতে থাকে হাড্ডাহাড্ডি লড়াই। আক্রমণে গেলেও গোলের দরজা খুলতে পারেনি ইতালি। ব্যবধান বাড়াতে পারেনি স্পেনও।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *