খবর লাইভ : আবগারি দুর্নীতি মামলায় অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করেছিল ইডি। বৃহস্পতিবার দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত তাঁর জামিন মঞ্জুর করে। ইডি কেজরির জামিন ৪৮ ঘণ্টা পিছিয়ে দেওয়ার আবেদন করেছিল। যা গ্রাহ্য হয়নি। বিচারক ন্যায় বিন্দু কেজরিকে জামিন দেন। শুক্রবার সকালে সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে হাই কোর্টে মামলা করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
আরও পড়ুনঃ কোপায় জয় দিয়েই শুরু হল আর্জেন্টিনার, কানাডাকে ওড়াল ২-০ গোলে
জরুরি ভিত্তিতে মামলার অনুমতি দেওয়া হয়েছে। আইনি খবর পরিবেশনকারী ওয়েবসাইট বার অ্যান্ড বেঞ্চের প্রতিবেদন অনুযায়ী, আদালত জানিয়েছে, হাই কোর্টে এই মামলার শুনানি না হলে নিম্ন আদালতের নির্দেশ কার্যকর করা যাবে না।আবগারি মামলায় গত ২১ মার্চ কেজরিকে গ্রেফতার করেছিল ইডি। তিনি মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেননি। কেজরিই প্রথম মুখ্যমন্ত্রী যিনি পদে থাকাকালীন গ্রেফতার হয়েছেন।




