games Special News Special Reports

কোপায় জয় দিয়েই শুরু হল আর্জেন্টিনার, কানাডাকে ওড়াল ২-০ গোলে

0
(0)

খবর লাইভ : কোপায় জয় দিয়েই শুরু হল আর্জেন্টিনার যাত্রা। কানাডাকে ২-০ গোলে হারিয়ে দিল আর্জেন্টিনা। প্রথমার্ধে গোলশূন্য থাকলেও দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল করেন ইউলিয়ান আলভারেস। ম্যাচের শেষ দিকে মেসির পাস থেকে গোল করে ব্যবধান বৃদ্ধি করেন লাউতারো মার্তিনেস।

৪৯ মিনিটে প্রথম গোল পায় আর্জেন্টিনা। অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের পাস বক্সের মধ্যে পান আলভারেস। তাঁর ডান পায়ের মাটি ঘেঁষা শটে বল জালে জড়িয়ে যায়। কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে সবচেয়ে বেশি গোল ছিল মেসির। দ্বিতীয় স্থানে ছিলেন তরুণ আলভারেস। তাঁর গোলেই কোপা শুরু করল আর্জেন্টিনা।

আরও পড়ুনঃ নেট ও নিট নিয়ে উচ্চস্তরের কমিটি তৈরি করে তদন্ত করার আশ্বাস কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর

দ্বিতীয় গোলটি আসে ৮৮ মিনিটে। তত ক্ষণে কানাডার বিরুদ্ধে জয়ের আত্মবিশ্বাস পেয়ে গিয়েছে আর্জেন্টিনা। বলা যায় কানাডার কফিনে শেষ পেরেকটি ছিল মার্তিনেসের গোল।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *