Bengal and District Special News

টুইটারে আনফলো করেও ফের ফলো মমতাকে, ipac-এর ট্যুইস্ট ঘিরে জল্পনা

0
(0)

খবর লাইভ: টুইটারে unfollow করেও ফের তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে Follow করা শুরু করল ভোটকুশলী প্রশান্ত কিশোরের সংস্থা আইপ্যাক। সকাল থেকে এই টুইটার-টুইস্ট ঘিরে রাজ্য রাজনীতিতে জল্পনার পারদ চড়েছে।

শুক্রবার সকালেই পিকে-র সংস্থা মমতাকে ‘Unfollow’ করে দেয়। সেই খবর চাউর হতেই বিকেলে ফের মমতাকে ‘Follow’ করা শুরু করে ipac। যদিও এ বিষয়ে কোনও পক্ষই সংবাদ মাধ্যমে মুখ খোলেনি।

বৃহস্পতিবার পর্যন্ত ipac মোট ৭৭টি ‘ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্ট’ ফলো করত। কিন্তু শুক্রবার সকালে দেখা যায় সেই সংখ্যা কমে দাঁড়ায় ৭৬। অর্থাৎ ওই একটি মাত্র টুইটার অ্যাকাউন্টটি ছিল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

তৃণমূল নেত্রীকে unfollow করার পরেই তৃণমূলের সঙ্গে প্রশান্ত কিশোরের বিচ্ছেদের জল্পনা ছড়িয়ে পড়ে রাজনৈতিক মহলে। আইপ্যাকের সঙ্গে তৃণমূলের সম্পর্ক ভাঙা মনে করা হচ্ছিল শুধু সময়ের অপেক্ষা। কিন্তু কয়েক ঘণ্টার মধ্যে আবার মমতাকে ফলো করতে শুরু করার পরেও সে জল্পনা একটুও কমেনি।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *