খবর লাইভ : সকাল সকাল মোদিকে দেখা গেল রাজঘাটে। মহাত্মা গান্ধির স্মৃতিসৌধের সামনে গিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করলেন তিনি। গেলেন প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর সৌধ ‘সদৈব অটল’-এর কাছেও। সেখানেও শ্রদ্ধাজ্ঞাপন করতে দেখা গিয়েছে মোদিকে। তাঁর সঙ্গে ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও। গান্ধি এবং বাজপেয়ীর উদ্দেশে শ্রদ্ধাজ্ঞাপনের পর তাঁরা রাজধানীর জাতীয় যুদ্ধ স্মারক বা ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালের কাছে যান। সেখানে পুষ্পস্তবক দিয়ে প্রার্থনা করেন মোদি।
আরও পড়ুন: ফের ফরাসি ওপেন চ্যাম্পিয়ন ইগা সোয়াইতেক
রবিবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে প্রধানমন্ত্রী হিসাবে শপথগ্রহণ করবেন মোদী। তাঁকে শপথবাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। মোদীর পাশাপাশি তাঁর পরিষদীয় সদস্যেরাও শপথ গ্রহণ করবেন রবিবার সন্ধ্যায়। অনুষ্ঠানে হাজির থাকবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমসিঙ্ঘে, মলদ্বীপের প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জু-সহ একাধিক রাষ্ট্রনেতা।




