Special News Special Reports State

এবার কেষ্টকে তিহারে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে সিবিআই

0
(0)

খবর লাইভ: অনুব্রত মণ্ডলকে এবার জেরা করতে তোড়জোড় শুরু করল সিবিআই আধিকারিকরা। অভিযোগ, গরু পাচার কাণ্ডের টাকায় বহু কোটি টাকার সম্পত্তি কিনেছেন অনুব্রত। এমনই একাধিক সম্পত্তির হদিশ পেয়েছে সিবিআই। গরু পাচার কাণ্ডে অনুব্রত মণ্ডলের মামলার শুনানি ছিল আসানসোল বিশেষ সিবিআই আদালতে। কিন্তু তিহার জেল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা সম্ভব না হওয়ার কারণে বীরভূমের কেষ্টর জামিনের আবেদন করতে পারেননি আইনজীবীরা।

তবে এসবের মাঝেই অনুব্রত মণ্ডলের আরও কালো টাকার হদিশ পেয়েছেন তদন্তকারীরা। সিবিআই ইতিমধ্যেই আদালতকে জানিয়েছে, বীরভূমে একটি পেট্রল পাম্প অনুব্রতের কন্যা সুকন্যা মণ্ডল এবং তৃণমূল নেতার ঘনিষ্ঠ বিদ্যুৎ বরণ গায়েনের নামে রয়েছে। তাছাড়া একটি কনস্ট্রাকশন কোম্পানিতেও প্রচুর নগদ টাকা জমা পড়েছে। সেই কোম্পানির মালিক আবার অনুব্রতর দেহরক্ষী সায়গল হোসেনের শ্যালক। পাশাপাশি নতুন একটি চালকলের খোঁজ পেয়েছে সিবিআই। এই চালকলের সঙ্গে আবার অনুব্রতর চালকলের আর্থিক লেনদেন হয়েছে বলে সিবিআই সূত্রে খবর। এছাড়া বেশ কিছু জমির সন্ধান পেয়েছেন তদন্তকারীরা, যেগুলির হাতবদল হয়েছে একাধিকবার।

আরও পড়ুনঃ উইম্বলডন ফাইনালে জোকোভিচ, ফেডেরার নজিরের সামনে জোকার

শনিবার এসবের ভিত্তিতেই আসানসোল সিবিআই আদালতের বিচারক সিবিআইয়ের তদন্তকারী আধিকারিক সুশান্ত ভট্টাচার্যকে প্রশ্ন করেন, নতুন তথ্যের ভিত্তিতে আদৌ অনুব্রতকে তিহারে গিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে কিনা? আর তাতেই সবুজ সংকেত দিয়েছে সিবিআই।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *