খবর লাইভ : পূর্ত দফতরের ইঞ্জিনিয়ার তো কী হল, ভোটের কাজ থেকে মিলছে না কোনও ছাড়। শনিবার কলকাতা হাইকোর্টের তরফে তেমন নির্দেশই দিয়ে দেওয়া হল। এবারের পঞ্চায়েত নির্বাচনে রাজ্যের পূর্ত দফতরের ইঞ্জিনিয়ারদেরও নির্বাচন ডিউটি করতে হবে। কার্যত রাজ্যের সরমকারি কর্মচারীদের একাংশ যখন ডিএ আন্দোলন চালিয়ে যাচ্ছেন ও একাধার থেকে ভোটের কাজ করবেন না বলে গোঁ […]
Day: July 1, 2023
সিপিএমের নীতি নিয়ে মীনাক্ষীকে হেনস্তা, গ্রামবাসীকে চড়-থাপ্পড় মেরে বিপাকে অনুগামীরা
খবর লাইভ : ‘রাজ্য রাজনীতি ও কেন্দ্রীয় রাজনীতিতে সিপিএম কি দ্বিচারিতার নীতি নিচ্ছে?’ সিপিএম নেত্রী তথা ডিওয়াইএফআই-এর রাজ্য সম্পাদিকা মীনাক্ষী মুখোপাধ্যায়কে জনৈক এক ব্যক্তি এই প্রশ্ন করার পরেই ঘটে গেল বিপত্তি। অত্যুৎসাহী কিছু সিপিএম কর্মী সমর্থকের হাতে খেতে হল চড়-থাপ্পড়। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান ২ নং ব্লকের স্বস্তিপল্লি এলাকায়। শনিবার স্বস্তিপল্লীর মাঠে পঞ্চায়েত নির্বাচনের প্রচার […]
খেজুরির হেঁড়িয়াতে একযোগে সিপিএম ও তৃণমূলকে নিশানা করলেন শুভেন্দু অধিকারী
খবর লাইভ : পঞ্চায়েত নির্বাচনের আগে শনিবার পূর্ব মেদিনীপুর জেলার খেজুরিতে পদযাত্রা করেন বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। খেজুরির হেঁড়িয়াতে পঞ্চায়েতে বিজেপি প্রার্থীদের নিয়ে প্রায় দেড় কিলোমিটার পদযাত্রা করেন বিরোধী দলনেতা। এদিন বিস্ফোরক অভিযোগ করেন শুভেন্দু। সিপিএম ও তৃণমূলের আঁতাত রয়েছে বলে দাবি করেন বিরোধী দলনেতা। এদিন সিপিএম ও তৃণমূলকে তীব্র আক্রমণ করেন […]
‘কোনও অব্যবস্থাতেই হিংসা বা অশান্তি বরদাস্ত নয়’, দিনহাটাতে কড়া বার্তা দিলেন রাজ্যপাল
খবর লাইভ : ‘কোনও অব্যবস্থাতেই হিংসা বা অশান্তি বরদাস্ত নয়’। কোচবিহারের দিনহাটাতে গিয়ে কড়া বার্তা দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস । শনিবার সব সূচি বাতিল করে কোচবিহারের সফরে যান রাজ্যপাল। এদিন সেখানে সাধারণ মানুষজনের সঙ্গে কথা বলেন তিনি। জানিয়ে দিলেন, তিনি সব কিছুর উপর নজর রাখছেন। কোনওরকম অব্যবস্থা ও হিংসার বরদাস্ত করা হবে না। […]
বিবাহ বিচ্ছেদের মামলার বিরতিতে চুলোচুলি রত্না- শোভনের!
খবর লাইভ : কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় ও বেহালা পূর্বের বিধায়ক তথা কলকাতার কাউন্সিলর রত্না চট্টোপাধ্যায়। বহুদিন ধরেই তাঁদের বিবাহ বিচ্ছেদের মামলা চলছে। এর আগেও শুনানি হয়েছে। শনিবার তার শুনানি ছিল আলিপুর আদালতে। সেখানে একদিকে ছিলেন রত্না, অন্যদিকে বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে হাজির শোভনও। শুনানি চলছিল। মাঝে চা বিরতিতে এক অপ্রীতিকর পরিস্থিতি উদ্ভূত হয় […]
ফের উত্তরাখণ্ডে ধস, বন্ধ বদ্রীনাথ জাতীয় সড়ক: আটকে বহু পর্যটক ও তীর্থযাত্রী
খবর লাইভ : উত্তরাখণ্ডের চামোলি জেলার ছিঁকাও এলাকায় সাত নম্বর জাতীয় সড়ক শনিবার বন্ধ রাখা হয়েছে। ক’দিন আগেও ধসের কারণে বদ্রীনাথ যাওয়ার রাস্তায় যান চলাচল বন্ধ রাখা হয়েছিল। শুক্রবারই শুরু হয় যান চলাচল। কিন্তু আবার ধসের কারণে থমকে গেল গাড়ি চলাচল। কয়েক দিন আগে হিমাচলপ্রদেশেও একই পরিস্থিতি তৈরি হয়েছিল। বৃষ্টির কারণে মাণ্ডি থেকে কুলু যাওয়ার […]
ফ্ল্যাট কেনার জন্য কীভাবে ৬০ লাখ টাকা ঋণ পেলেন তৃণমূল যুবনেত্রী সায়নী? খতিয়ে দেখছে ইডি
খবর লাইভ : সায়নীদের মোট দু’টি ফ্ল্যাট রয়েছে। একটি তাঁর নিজের নামে এবং একটি তাঁর মায়ের নামে। গল্ফগ্রিনে একই জায়গায় এই দু’টি ফ্ল্যাট তাঁদের। ফ্ল্যাটগুলির মধ্যে একটির দাম ৮০ লক্ষ টাকা। ওই ফ্ল্যাটটি কেনার সময় সায়নী ২০ লক্ষ টাকা নগদে দিয়েছিলেন। বাকি ৬০ লক্ষ টাকার জন্য ঋণ নিয়েছিলেন। বেসরকারি ব্যাঙ্ক থেকে ওই ঋণ নেওয়া হয়েছিল […]
পার্থ চট্টোপাধ্যায়ের আংটিকাণ্ডে এবার প্রেসিডেন্সি জেলের সুপারের বিরুদ্ধে হেস্টিংস থানায় অভিযোগ দায়ের
খবর লাইভ : পার্থ চট্টোপাধ্যায়ের আংটিকাণ্ডে এবার প্রেসিডেন্সি জেলের সুপারের বিরুদ্ধে হেস্টিংস থানায় অভিযোগ দায়ের করলেন ডিআইজি কারা। সূত্রের খবর, জেল সুপার দেবাশিস চক্রবর্তীর বিরুদ্ধে জেলের আইনভঙ্গ ও কর্তব্যে গাফিলতির অভিযোগ দায়ের হয়েছে। এই মর্মে আগেই আদালত কারা দফতরের কাছে রিপোর্ট চেয়ে পাঠিয়েছিল আদালত। কিন্তু কারা দফতর সেই রিপোর্টে একেবারেই সন্তুষ্ট ছিল না আদালত। এদিকে […]
পঞ্চায়েত নির্বাচনে সংঘর্ষ এড়াতে এবার কন্ট্রোল রুম চালুর নির্দেশ কমিশনের!
খবর লাইভ : পঞ্চায়েত নির্বাচনকে নির্বিঘ্নে পরিচালনা করার জন্য এবার জেলা, মহকুমা ও ব্লক স্তরে কন্ট্রোল রুম চালু করার নির্দেশ দিল রাজ্য নির্বাচন কমিশন। আজ শনিবার থেকে ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত চালু থাকবে এই কন্ট্রোল রুম। এই কন্ট্রোল রুমের মাধ্যমে যে অভিযোগগুলি আসবে, সেই অভিযোগগুলিকে গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় উত্তর দিতে হবে। ২৪ ঘণ্টা […]
খুনের ছক! ওবামার বাড়ির বাইরে বিপুল বিস্ফোরক সহ গ্রেফতার যুবক
খবর লাইভ : আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামাকে হত্যার ছক কষছে দুষ্কৃতীরা। তেমন সম্ভাবনাই এবার প্রকাশ্যে এলো। ওমাবার ওয়াশিংটনের বাসভবনের সামনে থেকে বিস্ফোরক এবং অস্ত্রবোঝাই গাড়ি-সহ গ্রেফতার করা হল এক ব্যক্তিকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম টেলর টারান্টো। ২০২১ সালে ক্যাপিটল হামলার অন্যতম অভিযুক্ত ছিল এই ব্যক্তি। মার্কিন সংবাদমাধ্যম সূত্রের খবর, বৃহস্পতিবার ওবামার বাসভবনের […]










