খবর লাইভ : গরু পাচার কাণ্ডে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল এবং তাঁর প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেনের মামলায় আজও জামিন অধরা। শুক্রবার শুনানি ছিল আসানসোলের বিশেষ সিবিআই আদালতে। অনুব্রতের আইনজীবীরা উপস্থিত ছিলেন আদালতে। কিন্তু তিহার জেলে বন্দি অনুব্রত বা তিহার জেল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগই করা গেল না।বহুক্ষণ চেষ্টা করেও তিহার জেল কর্তৃপক্ষের সঙ্গে কোনও ভাবেই অনলাইনে […]
Day: July 14, 2023
পঞ্চায়েত নির্বাচন নিয়ে রাজ্যপালকে বিস্তারিত রিপোর্ট পাঠালেন রাজ্য নির্বাচন কমিশনার
খবর লাইভ : রাজ্যে সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচন নিয়ে এবার রাজ্যপাল সিভি আনন্দ বোসকে বিস্তারিত রিপোর্ট পাঠালেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা। ভোট পর্ব চলাকালীন রাজ্যপাল ১০ দফা প্রশ্ন ও পরামর্শ দিয়ে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছিলেন। শুক্রবার তারই ভিত্তিতে কমিশনের তরফে এই রিপোর্ট পাঠানো হয়েছে বলে রাজভবন সূত্রে খবর। রিপোর্টে বলা হয়েছে, পর্যবেক্ষকদের রিপোর্টের ভিত্তিতে […]
বাদল অধিবেশনে ৩২ নয়া বিল আনছে কেন্দ্র!
খবর লাইভ : চলতি বাদল অধিবেশনের কাজের তালিকায় সরকারের তরফে মোট ৩২টি বিল আনা হতে চলেছে বলে খবর। যার মধ্যে নতুন বিল আসতে চলেছে ২১টি। তাতে দিল্লি সংক্রান্ত অধ্যাদেশকে বিল আকারে নিয়ে আসা থেকে শুরু করে তথ্য সুরক্ষা বিল, জন্ম-মৃত্যু রেজিস্ট্রেশন (সংশোধনী) বিলগুলি রয়েছে। এর মধ্যে তথ্য সুরক্ষা বিলটিকে পাশ করানোর উপর সরকারপক্ষ তথা বিজেপি […]
বলিউডে পাড়ি টলিউডের ‘পাখি’র, সমস্যা বাড়াচ্ছে হিন্দি ভাষা
খবর লাইভ : টালিগঞ্জ থেকে মায়ানগরীতে পাড়ি দেওয়া তারকাদের তালিকাটা ক্রমশ দীর্ঘ হচ্ছে। নতুন সংযোজন মধুমিতা সরকার। ‘বোঝে না সে বোঝে না’ সিরিয়ালের ‘পাখি’ এবার হিন্দি ছবিতে অভিনয় করতে চলেছেন। অভিনেত্রীর কেরিয়ারে এটা ড্রিম ডেবিউ বটে। জানা গেল, ‘ফর্জ’ নামের একটি সিনেমায় অভিনয় করবেন মধুমিতা সরকার। কিন্তু হিন্দি ভাষা নিয়ে কিছুটা হলেও বিপাকে নায়িকা। ইতিমধ্যেই […]
ফের পিছল ডিএ মামলার শুনানি, নির্দিষ্ট দিন ঠিক করে দেবে সুপ্রিম কোর্ট
খবর লাইভ : সুপ্রিম কোর্টে ফের পিছিয়ে গেল ডিএ সংক্রান্ত মামলা। যদিও শীর্ষ আদালত জানিয়েছে, এই মামলার শুনানির জন্য নির্দিষ্ট দিন ঠিক করা হবে।শুক্রবার ডিএ সংক্রান্ত রাজ্যের মামলাটি সুপ্রিম কোর্টের বিচারপতি হৃষিকেশ রায় এবং বিচারপতি পঙ্কজ মিথিলের ডিভিশন বেঞ্চে ওঠে। রাজ্যের তরফে আইনজীবী অভিষেক মনু সিংভি বলেন, ‘‘কেন্দ্রীয় সরকারের কাছে ডিএ দেওয়ার আবেদন করা হয়েছে। […]
অপেক্ষা শেষ,চাঁদের উদ্দেশে পাড়ি দিল চন্দ্রযান ৩
খবর লাইভ : কাউন্টডাউন শেষ। ইসরোর কথামত শ্রীহরিকোটা থেকে চাঁদের উদ্দেশে পাড়ি দিল চন্দ্রযান ৩। সব ঠিক থাকলে, চন্দ্রযান ৩ পালকের মতোই সফ্ট ল্যান্ড করবে চাঁদের দক্ষিণ মেরুর আঁধার পিঠে, কোনও যান্ত্রিক গোলযোগ হবে না, এমনটাই দাবি করেছে ইসরো। নাসা যেমন তাদের আর্টেমিস মিশন নিয়ে হইচই করছে, ইসরোর অন্দরেও তেমনই তৃতীয় চন্দ্রযাত্রা নিয়ে উত্তেজনা তুঙ্গে। […]
ভারী বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ, জলবন্দি প্রায় ১৫ হাজার মানুষ: সতর্কতা জারি দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহারে
খবর লাইভ : টানা বৃষ্টির জেরে বন্যা পরিস্থিতির আশঙ্কা তৈরি হয়েছে উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায়। জলপাইগুড়ির কিছু এলাকায় জলঢাকা এবং তিস্তা নদীর জল বিপদসীমা ছুঁয়ে বইছে। জলবন্দি হয়ে পড়েছেন আলিপুরদুয়ারের প্রায় দশ হাজার মানুষ। এই পরিস্থিতিতে লাল সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে। মৌসম ভবন সূত্রে খবর, আগামী এক-দু’দিন ভারী থেকে অতিভারী বৃষ্টির […]
অভিষেক ম্যাচে শতরান করে কী বললেন যশস্বী?
খবর লাইভ : টেস্ট ক্রিকেটে অভিষেক ম্যাচেই শতরান করেন যশস্বী জয়সওয়াল। ভারত-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্টের দ্বিতীয় দিনে শতরান করেন তিনি। দ্বিতীয় দিনের শেষে ১৪৩ রানে অপরাজিত তিনি। যশস্বীর সঙ্গে ক্রিজে রয়েছেন বিরাট কোহলি। যশস্বী ব্যাটের দাপটে ভারত এগিয়ে ১৬২ রানে। আইপিএল-এ ভালো খেলার সুবাদে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জাতীয় দলের দরজা খুলে যায় যশস্বীর সামনে। আর […]
অফিস টাইমে বৈদ্যবাটীতে ট্রেন থেকে পড়লেন যাত্রী! বিক্ষোভে বন্ধ পরিষেবা
খবর লাইভ : অফিস টাইমে বৈদ্যবাটীতে চলন্ত ট্রেন থেকে পড়ে গেলেন যাত্রী। গুরুতর জখম অবস্থায় ওই ব্যক্তিকে শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে ভর্তি করানো হয়। এই ঘটনাকে কেন্দ্র করে রেলের বিরুদ্ধে অব্যাবস্থার অভিযোগ তুলে রেললাইন অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয়রা। বৈদ্যবাটি স্টেশন লাগোয়া লেভেল ক্রসিংয়ের কাছে রেলের কেবিনে উঠে পড়েন স্থানীয়দের কেউ কেউ। এর জেরে […]
আইফেল টাওয়ারেও ইউপিআই! ফরাসি সফরে মোদির ঘোষণা
খবর লাইভ : আগামী দিনে, আইফেল টাওয়ারেও ইউপিআই ব্যবহার করা যাবে। ভারতীয় পর্যটকরা এখন ফ্রান্সে ভারতীয় মুদ্রাতেই টাকা পেমেন্ট করতে পারবেন। ফলে ফ্রান্সে ইউপিআই ব্যবহার করা গেলে, ভারতীয় মুদ্রাকে ইউরোয় বদলে নেওয়ার ঝামেলা থাকবে না। বৃহস্পতিবার, প্যারিসে প্রবাসী ভারতীয় সম্প্রদায়ের উদ্দেশে ভাষণ দিতে গিয়ে, একথা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে মোদির বিদেশ সফর নিয়ে ইতিমধ্যেই […]










