খবর লাইভ : ২৪-এর মহাযুদ্ধের দামামা বেজে উঠল বেঙ্গালুরুতে বিরোধী জোটের বৈঠক থেকে। মঙ্গলবার দুপুরে মহাজোটের বৈঠকের পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কংগ্রেস অধ্যক্ষ মল্লিকার্জুন খাড়গে জানিয়ে দিলেন, ২৪-এর লড়াই হতে চলেছে ‘ইন্ডিয়া’ বনাম ‘এনডিএ’ -র। পাশাপাশি এদিনের বৈঠক শেষে তিনি ঘোষণা করে দিলেন মহাজোটের পরবর্তী বৈঠক হতে চলেছে মুম্বইয়ে। বৈঠক শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি […]
Day: July 18, 2023
বয়কট করা বুথে ভোটের হার ৯৫ শতাংশ! রাজারহাটের বিডিওকে রিপোর্ট তলব বিচারপতি সিনহার
খবর লাইভ : ভোট বয়কট করেছিলেন ভোটাররা! অথচ সেই বুথে ভোটের হার ৯৫ শতাংশ। ভোটারদের একাংশের বয়কটের পরেও ভোটের হার এত বেশি কী করে? মঙ্গলবার রাজ্য পুলিশের ডিজি এবং আইজিকে বিষয়টি অনুসন্ধান করার নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। এ বিষয়ে রাজারহাটের বিডিওকে তলব করেছেন বিচারপতি অমৃতা সিনহা। মামলাকারীর দাবি, স্থানীয় কিছু বিষয় নিয়ে ভোটাররা ভোট […]
বিদেশি বান্ধবীর বহুতলের নীচে থেকে চিকিৎসকের দেহ উদ্ধার! মৃত্যুর কারণ ঘিরে ধোঁয়াশা
খবর লাইভ : কলকাতায় এক চিকিৎসকের রহস্যমৃত্যু। সোমবার গভীর রাতে প্রগতি ময়দান থানা এলাকায় একটি বহুতলের নীচ থেকে দেহ উদ্ধার হল দেহ।পুলিশ সূত্রে খবর, ওই বহুতলে থাকেন চিকিৎসকের বান্ধবী। তাঁর বান্ধবী বিদেশি বলে জানা গিয়েছে। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। প্রগতি ময়দান থানায় চিকিৎসকের বান্ধবীকে আটক করেছে পুলিশ। ঠিক কী ঘটেছিল, চিকিৎসকের মৃত্যুই বা […]
বিরোধী জোট ‘কট্টর ভ্রষ্টাচার সম্মেলন’, নাম না করে মোদির নিশানায় বাম-কংগ্রেস-তৃণমূল
খবর লাইভ : মঙ্গলবার বেঙ্গালুরুতে যখন বিজেপি-বিরোধী ২৬ দলের বৈঠক চলছে, তখন দিল্লিতে জোট সঙ্গীদের নিয়ে নৈশভোজের সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। তার আগে মঙ্গলবার সকালে পোর্ট ব্লেয়ারের বীর সাভারকর আন্তর্জাতিক বিমানবন্দরের নতুন একটি ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে বক্তৃতা করেন মোদি। সেখানেই তিনি বিরোধী জোটকে ‘কট্টর ভ্রষ্টাচার সম্মেলন’ আখ্যা দেন। দুর্নীতি এবং পরিবারতন্ত্রের কথা বলার পাশাপাশি […]
চরম আর্থিক সংকটে দেউলিয়া পাকিস্তানের ‘পতাকার লড়াই’, ভারতের সঙ্গে রেষারেষিতে ৪০কোটি খরচ!
খবর লাইভ : চরম আর্থিক সংকটে ধুঁকছে পাকিস্তান। তবু ভারতের সঙ্গে টেক্কা থামাতে নারাজ ইসলামাবাদ। তবে এবার আর সীমান্ত কামান-বন্দুকের যুদ্ধ নয়। ‘পতাকার লড়াই’-তে নামছে শাহবাজ শরিফ সরকার। আর তার জন্য জলের মতো টাকা খরচ করতেও চলেছে দেউলিয়ার কিনারায় দাঁড়িয়ে থাকা প্রতিবেশী রাষ্ট্র। প্রসঙ্গত, আর্থিক সংকট থেকে মুক্তি দিতে পাকিস্তানকে একটি বিশেষ প্যাকেজ দিয়েছে আন্তর্জাতিক […]
সিপিএমের মুখপত্রে বাদ মমতা, তৃণমূলের মুখপত্রে নেই ইয়েচুরি! জোটের সফলতা নিয়ে সংশয়
খবর লাইভ : পটনায় বিরোধী জোটের বৈঠকের পর দিন প্রকাশিত তৃণমূল এবং সিপিএমের দৈনিক মুখপত্রের প্রথম পাতায় জোটসঙ্গীদের ছবির ভিন্নতা দেখা গিয়েছিল। সোমবার বেঙ্গালুরুতে বিরোধী জোটের দ্বিতীয় বৈঠকের পরেও সে ছবি বদলাল না৷ মঙ্গলবার তৃণমূলের মুখপত্রের প্রথম পাতার ছবিতে দেখা যাচ্ছে, পাশাপাশি কংগ্রেসনেত্রী সনিয়া গান্ধী এবং তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সিপিএমের বঙ্গীয় দৈনিক মুখপত্রে রয়েছে তিন […]
আর্থিক অনিয়মের অভিযোগ!গ্রেফতার টিভি চ্যানেলের কর্ণধার কৌস্তুভ রায়
খবর লাইভ : আর্থিক অনিয়মের অভিযোগে গ্রেফতার ব্যবসায়ী কৌস্তুভ রায়। সোমবার দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর গভীর রাতে তাঁকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। ইডি সূত্রের খবর, কৌস্তুভকে সোমবার সকালে তলব করা হয়েছিল। কিন্তু কেন্দ্রীয় সংস্থাকে চিঠি দিয়ে জানান, সকালে হাজিরা দেওয়া তাঁর পক্ষে সম্ভব নয়। বিকেলে ইডির সঙ্গে দেখা করার সময় হবে বলেও জানিয়ে দিয়েছিলেন […]
স্ত্রীর সঙ্গে অবৈধ সম্পর্কের সন্দেহে লেকটাউনের দমকল কর্মীকে খুন, দাবি পুলিশের
খবর লাইভ : ব্যবসায়িক লেনদেন শুধু নয়, স্ত্রীর সঙ্গে সম্পর্কের সন্দেহের জেরে লেকটাউনের দমকল কর্মীকে ভাড়াটে দুষ্কৃতী দিয়ে খুন করান অভিযুক্ত মূল চক্রী সাগর হালদার। এই ঘটনায় ধৃত সাগরকে জেরা করে এমনটাই জানা গিয়েছে বলে দাবি বিধাননগর কমিশনারেটের। গত বৃহস্পতিবার দক্ষিণ দমদমের অজয়নগরে নিজের আবাসনের একতলায় দুষ্কৃতীদের গুলিতে খুন হন স্নেহাশিস রায় নামে ওই দমকলকর্মী। […]
প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমেন চান্ডির প্রয়াণে শোকপ্রকাশ মমতার
খবর লাইভ : প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমেন চান্ডি । মঙ্গলবার ভোররাতে বেঙ্গালুরুর হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৭৯ বছর। ওমেন চান্ডির মৃত্যুতে শোকপ্রকাশ করে একটি টুইট করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটে প্রবীণ নেতার পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি লেখেন, ‘বর্ষীয়ান রাজনৈতিক নেতার মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত।কেরলের উন্নয়নে তাঁর অসীম […]
প্রয়াত কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমেন চান্ডি
খবর লাইভ : প্রয়াত প্রবীণ কংগ্রেস নেতা তথা কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমেন চান্ডি। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত নানান সমস্যায় ভুগছিলেন তিনি। বেঙ্গালুরুতেই চিকিৎসা চলছিল গত কয়েকমাস ধরে। আজ, মঙ্গলবার ভোররাতে বেঙ্গালুরুতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর। তাঁর মৃত্যুর খবর দেন বর্ষীয়ান নেতার ছেলে। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, “আপ্পা চলে গেলেন।” প্রবীণ […]










