খবর লাইভ : বহরমপুর কলেজ ছাত্রী খুনের মামলায় প্রেমিক সুশান্ত চৌধুরীর ফাঁসির নির্দেশ দিল আদালত। বৃহস্পতিবার বহরমপুর তৃতীয় দ্রুত নিষ্পত্তি আদালতের বিচারক সন্তোষ কুমার পাঠক ওই নির্দেশ দেন। এদিন সুশান্ত চৌধুরী ক্ষমা চেয়ে নেয় বিচারকের কাছে। ২০২২ সালের মে মাসে সুতপা চৌধুরী নামে ওই কলেজ ছাত্রীকে নৃশংসভাবে খুন করা হয়। ছুরি দিয়ে ৪২ বার কোপানো […]
Month: August 2023
ফের উত্তপ্ত মণিপুর, হিংসাপর্বের ২৭টি এফআইআর-এর তদন্ত শুরু সিবিআইয়ের
খবর লাইভ : নতুন করে শুরু হওয়া গোষ্ঠীহিংসায় দু’জনের মৃত্যুর জেরে মণিপুরের অশান্ত অঞ্চলে নতুন করে নিরাপত্তা নজরদারি বাড়ানো হল। দিনভর চূড়াচাঁদপুর এবং বিষ্ণুপুর সীমানায় টহলদারি চালাল কেন্দ্রীয় বাহিনী।ঘটনার সূত্রপাত বুধবার ভোররাতে। দুই জেলার সীমান্তবর্তী খৈরেন্টক এলাকায় মেইতেই এবং কুকি জনগোষ্ঠীর গুলির লড়াই বাধে। তাতে দু’জনের মৃত্যু হয়। অভিযোগ, মায়ানমার সীমান্ত পেরিয়ে জঙ্গিরাও হামলায় যোগ […]
আয়োজক হলেও জার্সিতে নেই পাকিস্তানের নাম, কেন?
খবর লাইভ : বুধবার থেকেই শুরু হয়ে গিয়েছে এশিয়া কাপ। এবারের এশিয়া কাপের আয়োজক পাকিস্তান। তবে পাকিস্তান হলেও, ভারত পাকিস্তানে খেলতে না যাওয়ায়, এশিয়া কাপ হচ্ছে পাকিস্তান এবং শ্রীলঙ্কায়। নিয়ম অনুযায়ী সাধারণভাবে যে জার্সি পরে দলগুলি খেলে সেখানে টুর্নামেন্টের নাম থাকার পাশাপাশি থাকে আয়োজক দেশের নামও। তবে এবারের এশিয়া কাপে তেমন কিছু দেখা যাচ্ছে না। […]
ডুরান্ডের সেমিফাইনালে ইস্টবেঙ্গল সমর্থকদের বিরুদ্ধে হিংসাত্মক হামলার অভিযোগ, ধৃত ৬
খবর লাইভ : ডুরান্ড কাপের সেমিফাইনাল ম্যাচে ইস্টবেঙ্গল এফসি বনাম নর্থইস্ট ইউনাইটেড এফসির ম্যাচ ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। এই ম্যাচটি ইস্টবেঙ্গল জিতলেও, ম্যাচের একটি ঘটনাকে কেন্দ্র করে বিতর্কের মেঘে ঢেকে গিয়েছিল লাল হলুদের আকাশ। কারণ নর্থ-ইস্ট ইউনাইটেড এফসি-র ভক্তদের উপর একটি হিংসাত্মক হামলার খবর সামনে আসে। ইস্টবেঙ্গল এফসি-এর সেমিফাইনাল জয়ের পর লাল হলুদের সমর্থকদের বিরুদ্ধে […]
এখনও পর্যন্ত কোনও নোটিশ পাইনি, সিবিআই তলব প্রসঙ্গে বললেন দমকল মন্ত্রী সুজিত বসু
খবর লাইভ : তলবের খবর নিয়ে ইতিমধ্যেই তোলপাড় শুরু হয়েছে। তবে সুজিত বসুর দাবি হাজিরার কোনও নোটিসই নাকি পাননি তিনি। এ দিন সিবিআই তলব প্রসঙ্গে দমকল মন্ত্রী বলেন, ‘এখনও পর্যন্ত হাজিরা দেওয়ার জন্য সিবিআই-এর কোনও নোটিস পাইনি’। বুধবার রাখি বন্ধনের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন দমকলমন্ত্রী, সেখানেই একথা জানিয়েছেন তিনি। পুর নিয়োগ দুর্নীতি মামলায় দমকলমন্ত্রীকে ৩১ অগাস্ট […]
ভারত-পাকিস্তান দ্বৈরথ ভেস্তে যেতে পারে, কারণ জানেন ?
খবর লাইভ : দুই দেশের লড়াই নিয়ে বরাবরই উত্তেজনার বাতাবরণ তৈরি হয়। এবারও তার কমতি নেই। কিন্তু সব উত্তেজনায় বাধ সাধতে পারে বৃষ্টি। জানা গেছে, শনিবার শ্রীলঙ্কার ক্যান্ডিতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা ৯০ শতাংশ। অর্থাৎ পুরো সময় না হলেও ম্যাচের কোনও না কোনোও সময় বৃষ্টি হতেই পারে। যদিও বৃষ্টির কথা মাথা রেখেই প্রস্তুতির কমতি রাখছে না […]
পুর নিয়োগ দুর্নীতি নিয়ে ১২ পুরসভার কাছে তথ্য তলব ইডির
খবর লাইভ : দিন কয়েক আগে নিয়োগ মামলা নিয়ে কলকাতা হাইকোর্টের অসন্তোষের মুখে পড়েছিল ইডি। বিচারপতি জানতে চেয়েছিলেন, ‘‘এত গুরুত্বপূর্ণ মামলায় তদন্তের অগ্রগতি কোথায়? পঞ্চায়েত ভোটের সময় কিছুটা তাড়াহুড়ো দেখা গিয়েছিল। তার পর কি আবার ঘুমিয়ে পড়লেন?’’এরপরই পুর নিয়োগ মামলা নিয়ে তৎপরতা দেখা গেল। ইডি সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবারই রাজ্যের ১২টি পুরসভার কাছে গিয়েছে তদন্তকারী […]
সীমান্তে সংঘাত! জি ২০ সামিটে অনিশ্চিত জিনপিং
খবর লাইভ : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগেই জানিয়ে দিয়েছেন আগামী সপ্তাহে জি ২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লি আসছেন না তিনি। এবার চিনের প্রেসিডেন্ট শি জিনপিং-এরও ভারতে আসা অনিশ্চিত বলে জানা যাচ্ছে। সরকারিভাবে চিনের তরফে এবিষয়ে স্পষ্টভাবে কিছু না জানানো হলেও চিনের এক ভারতীয় কূটনীতিক সূত্রে জানা যাচ্ছে এমনই। সেক্ষেত্রে জিনপিং-এর পরিবর্তে এই সম্মেলনে […]
ফের খুনের মামলায় ভবানী ভবনে ডেকে নওশাদকে জিজ্ঞাসাবাদ
খবর লাইভ : পঞ্চায়েত নির্বাচনের সময়ে ভাঙড়ের একটি খুনের মামলায় নাম জড়িয়েছিল আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকির। গত ২৮ অগস্ট ভবানী ভবনে তাকে ডেকে জিজ্ঞাসাবাদ করেছিল সিআইডি। বৃহস্পতিবার ফের তাঁকে তলব করা হয়েছে। পঞ্চায়েত নির্বাচনে বার বার তপ্ত হয়েছিল ভাঙড়। প্রাণও গিয়েছে অনেকের। তাঁদের মধ্যে যেমন আইএসএফ কর্মী রয়েছেন, তেমন শাসকদল তৃণমূলের কর্মীও রয়েছেন। গত ১৬ […]
সুনীল-সোনমের ঘরে পুত্রসন্তান, অভিনন্দন বার্তায় ভাসছেন দম্পতি
খবর লাইভ : বাবা হলেন সুনীল ছেত্রী। দাদু হলেন সুব্রত ভট্টাচার্য। পুত্রসন্তানের জন্ম দিলেন সুনীলের স্ত্রী সোনম ভট্টাচার্য ছেত্রী। প্রেগন্যান্সির সময় ডেঙ্গিতে আক্রান্ত হয়েছিলেন প্রাক্তন তারকা ফুটবলার ও কোচ সুব্রত ভট্টাচার্যর মেয়ে সোনম। তবে জানা গিয়েছে, মা ও সন্তান দু’জনেই সুস্থ রয়েছেন। কয়েক মাস আগেই সুনীল ছেত্রীর একমাত্র গোলে ভানুয়াতুকে পরাস্ত করে ইন্টার কন্টিনেন্টাল কাপের […]










