Special News Special Reports State

নন্দীগ্রামে ফুটছে পদ্ম, শুভেন্দুর বুথেও জয়ী বিজেপি 0 (0)

খবর লাইভ : পশ্চিমবঙ্গের জমি আন্দোলনের খাসতালুক। রাজ্যের বিধানসভায় পালাবদলের জন্য যে যে ঘটনা অনুঘটকের কাজ করেছিল। তার মধ্যে অন্যতম নন্দীগ্রামের জমি আন্দোলন। সিঙ্গুরকে বাদ দিলে ওই আন্দোলনের ভিতের উপরে দাঁড়িয়েই রাজ্যে ক্ষমতা দখল করে তৃণমূল। এখনও গ্রামীন এলাকায় তৃণমূলের যে শক্ত ঘাঁটি তার জন্য অনেকটাই দায়ী জমি আন্দোলনের ইতিহাস। তারপর হলদি দিয়ে বহু জল বয়ে […]

Special News Special Reports State

হার নিশ্চিত বুঝে ব্যালট পেপার চিবিয়ে খেয়ে নিলেন তৃণমূল প্রার্থী মহাদেব! 0 (0)

খবর লাইভ : হার নিশ্চিত বুঝে গণনাকেন্দ্রের মধ্যে দাঁড়িয়ে ব্যালট পেপার চিবিয়ে খেয়ে ফেলার অভিযোগ উত্তর ২৪ পরগনার এক তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে। ওই পঞ্চায়েতে জয় পেতে যাচ্ছিলেন সিপিএম প্রার্থী রবীন্দ্রনাথ মজুমদার। কিন্তু ৪ ভোটে হারছেন জানার পরেই ব্যালট চিবিয়ে খেয়ে ফেলেন তৃণমূল প্রার্থী মহাদেব মাটি। এই ঘটনায় হতবাক সিপিএম প্রার্থী থেকে শুরু করে উপস্থিত সকলেই। […]

Special News Special Reports State

এখনও পর্যন্ত গ্রাম দখলের লড়াইয়ে অনেকটাই এগিয়ে শাসকদল 0 (0)

খবর লাইভ : আরাবুল ইসলাম। রাজ্য রাজনীতির ‘দোর্দণ্ডপ্রতাপ’ নেতাদের তালিকা তৈরি করলে একেবারে প্রথম সারিতে উচ্চারিত হতে তাঁর নাম। সেই আরাবুল ইসলামের ঘরের মাঠেই হার তৃণমূলের। আরাবুল ভাঙড়ের পোলেরহাট ২ নম্বর পঞ্চায়েতের বাসিন্দা। গ্রাম পঞ্চায়েতের ফলাফলের প্রাথমিক ট্রেন্ডে জানা যাচ্ছে, আরাবুলের গ্রাম পঞ্চায়েতে পরাস্ত হয়েছে শাসকদল। পোলেরহাট দুই নম্বর পঞ্চায়েত দখল করেছে জমি রক্ষা কমিটি […]

National Special News Special Reports

ইডির ডিরেক্টর পদে সঞ্জয় মিশ্রের মেয়াদ বৃদ্ধি ‘অবৈধ’: জানালো সুপ্রিম কোর্ট 0 (0)

খবর লাইভ : সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও ইডি-র ডিরেক্টর পদে তৃতীয়বার সঞ্জয় কুমার মিশ্রর মেয়াদ বৃদ্ধি অবৈধ। মঙ্গলবার, রায়ে জানিয়ে দিল শীর্ষ আদালত। ৩১ জুলাই পর্যন্ত পদে থাকতে পারবেন তিনি। ২০১৮ সালে ইন্ডিয়ান রেভেনিউ সার্ভিসের অফিসার সঞ্জয় মিশ্রকে প্রথম ইডির ডিরেক্টর পদে নিয়োগ করা হয়েছিল। সে বার ২ বছরের জন্য তাঁকে দায়িত্ব দিয়েছিল মোদি সরকার। […]

Special News Special Reports State

ভাঙড়ে নিজের খাসতালুকে হারলেন তৃণমূল নেতা আরাবুল 0 (0)

খবর লাইভ : ভাঙড়ে নিজের খাস তালুকে হারলেন তৃণমূল নেতা আরাবুল ইসলাম। হারের পর গণনাকেন্দ্র ছেড়ে বেরিয়ে যান তিনি। ভাঙড়ের পোলেরঘাট ২ নম্বর গ্রাম পঞ্চায়েত ছাতছাড়া হল তৃণমূলের। গত পঞ্চায়েত ভোটেও তৃণমূলকে লড়াই দিয়েছিল জমি কমিটি। ভাঙড়ের পোলেরহাট ২ নম্বর গ্রাম পঞ্চায়েতে হারল তৃণমূল কংগ্রেস। সেখানে জয় পেল জমি কমিটি। জয়ের প্রবণতা স্পষ্ট হতেই গণনাকেন্দ্র […]

National Special News Special Reports

লোকমান্য তিলক জাতীয় পুরস্কার পাচ্ছেন মোদি! 0 (0)

খবর লাইভ : লোকমান্য তিলক জাতীয় পুরস্কার পাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জানা গিয়েছে, আগামী ১ অগাস্ট পুণেতে সেই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পাশাপাশি এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে এনসিপি প্রধান শরদ পাওয়ার, মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী ও পাওয়ারের ভাইপো অজিত পাওয়ারকেও। আগামী অগাস্ট মাসের ১ তারিখে অর্থাৎ লোকমান্য তিলকের ১০৩তম প্রয়াণবার্ষিকীতে মহারাষ্ট্রের পুণেতে বিশেষ […]

Special News Special Reports State

পঞ্চায়েতে গণনার মাঝে পার্থ বললেন, “মা-মাটি-মানুষের জয় হবে” 0 (0)

খবর লাইভ : ২০২১-এর বিধানসভা নির্বাচন তিনি ছিলেন তৃণমূলের অন্যতম কাণ্ডারি। দলের সামনের সারিতে দাঁড়িয়ে নেতৃত্ব দিতেন পার্থ চট্টোপাধ্যায়। নিয়োগ দুর্নীতিতে নাম জড়িয়ে বর্তমানে তিনি জেলে। গতবছর ২৮ জুলাই দল তাঁকে বহিস্কার করেছে। আজ গ্রাম দখলের লড়াইয়ে তৃণমূলের এগিয়ে থাকা প্রসঙ্গে কী বলছেন তিনি? মঙ্গলবার নিয়োগ দুর্নীতি মামলায় আদালতে পেশ করা হয় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ […]

games Special News Special Reports

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নামার আগে অনন্য নজিরের সামনে বিরাট, জানেন কী? 0 (0)

খবর লাইভ : আগামিকাল ডমিনিকার উইন্ডসর পার্কে সিরিজের প্রথম টেস্টে নামতে চলেছে ভারত এবং ওয়েস্ট ইন্ডিজ। এই মুহূর্তে প্রস্তুতিতে ব‍্যস্ত দু’দল। দীর্ঘক্ষণ নেটে গা ঘামাচ্ছেন রোহিত শর্মা-বিরাট কোহলি-যশস্বী জসওয়ালরা। তবে এই টেস্ট নামার আগে অনন্য নজিরের সামনে দাঁড়িয়ে ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। যা এর আগে ভারতীয় ক্রিকেটার হিসেবে শুধু সচিন তেন্ডুলকরই রয়েছে। কি সেই […]

Special News Special Reports State

‘যত মত তত পথ’ নিয়ে বিদ্রুপ, অমোঘ লীলা প্রভুজিকে নিষিদ্ধ ইসকনের 0 (0)

খবর লাইভ  : ‘যত মত তত পথ’-এর অপব্যাখ্যা দেওয়া ইসকনের ব্রহ্মচারী এইচজি অমোঘ লীলা প্রভুজিকে নিষিদ্ধ করা হল। প্রায়শ্চিত্ত করতে একমাসের জন্যে পাঠানো হল মথুরায়, এমনটাই জানিয়েছে ইসকন। সংস্থার তরফে রাধারমণ দাস বলেছেন, “নিজের কৃতকর্মের জন্যে নিঃশর্ত ক্ষমাও চেয়েছেন অমোঘ লীলা স্বামী। এই এক মাস তাঁকে যাবতীয় প্রবচন দেওয়ার কাজ থেকে বিরত থাকতে বলা হয়েছে। নিষেধাজ্ঞার […]

National Special News Special Reports

পুণ্যার্থী বোঝাই বাসের উপর গড়িয়ে পড়ল পাথর! উত্তরাখণ্ডে পিষে মৃত চার! আহত একাধিক 0 (0)

খবর লাইভ: অবিরাম বৃষ্টিতে উত্তরাখণ্ডে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। ধসের জেরে বন্ধ হয়েছে বহু রাস্তাঘাট। বিপদসীমার উপর দিয়ে বইছে নদীর জল।এই পরিস্থিতিতে পাহাড় থেকে পাথর ছিটকে এসে পুণ্যার্থীবোঝাই বাসের উপর গড়িয়ে পড়ায় পিষে মৃত্যু হল চার জনের। আহত হয়েছেন বহু পুণ্যার্থী। সোমবার রাতে গঙ্গোত্রী জাতীয় সড়ক ধরে গঙ্গোত্রী থেকে উত্তরকাশীতে ফিরছিল পুণ্যার্থীবোঝাই একটি বাস। সু […]