খবর লাইভ : শনিবার লোকসভার স্পিকারকে চিঠি দিয়েছেন বাঁকুড়ার বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র। সেখানে তিনি লিখেছেন, ‘‘পশ্চিমবঙ্গে সংবিধানকে জোরজবরদস্তি দমন করছে তৃণমূল সরকার। সংবিধানের অস্তিত্ব আক্রান্ত হচ্ছে। শুক্রবার ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক হাইকোর্টের বিরুদ্ধে মন্তব্য করেছেন, যা অবমাননাকর। এ ভাবে অভিষেক কলকাতা হাই কোর্ট এবং সংবিধানকে ‘অবমাননা’ করেছেন।’’ এই কারণ দেখিয়ে অভিষেকের সাংসদপদ খারিজের আবেদন করেছেন […]
Day: July 15, 2023
রাজ্যে ৩২ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল মামলায় কলকাতা হাইকোর্টের রায় খারিজ সুপ্রিম কোর্টে
খবর লাইভ : রাজ্যে ৩২ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায় খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের বিচারপতি জেকে মাহেশ্বরী এবং বিচারপতি কেভি বিশ্বনাথনের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, অন্তর্বর্তী নির্দেশে হাই কোর্টের ডিভিশন বেঞ্চ নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করার যে রায় দিয়েছিল তা খারিজ করা হল। এখন এই বিশাল […]
এবার কেষ্টকে তিহারে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে সিবিআই
খবর লাইভ: অনুব্রত মণ্ডলকে এবার জেরা করতে তোড়জোড় শুরু করল সিবিআই আধিকারিকরা। অভিযোগ, গরু পাচার কাণ্ডের টাকায় বহু কোটি টাকার সম্পত্তি কিনেছেন অনুব্রত। এমনই একাধিক সম্পত্তির হদিশ পেয়েছে সিবিআই। গরু পাচার কাণ্ডে অনুব্রত মণ্ডলের মামলার শুনানি ছিল আসানসোল বিশেষ সিবিআই আদালতে। কিন্তু তিহার জেল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা সম্ভব না হওয়ার কারণে বীরভূমের কেষ্টর জামিনের […]
মোদির সফর উপলক্ষে বুর্জ খলিফাকে জাতীয় পতাকার রঙে সাজানো হল
খবর লাইভ : ‘ভারত-ফ্রান্স বন্ধুত্ব দীর্ঘজীবী হোক।’ শুক্রবার সোশ্যাল মিডিয়ায় সেলফি পোস্ট করে এমনই লিখলেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রঁ । শুধু তাই নয়, পোস্ট করা ছবির নীচে ফরাসি, ইংরেজি এবং হিন্দিতে লেখা হয়েছে ওই ক্যাপশন। এদিকে, এদিন মাক্রঁর সঙ্গে যৌথ বিবৃতিতে অংশ নেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । প্রধানমন্ত্রী বলেন, “আমরা আমাদের কৌশলগত অংশীদারিত্বের ২৫ […]
উইম্বলডন ফাইনালে জোকোভিচ, ফেডেরার নজিরের সামনে জোকার
খবর লাইভ : উইম্বলডন ফাইনালে পৌঁছে গেলেন নোভাক জোকোভিচ। সেমিফাইনালে তিনি হারালেন ইয়ানিক সিনারকে। ম্যাচের ফলাফল ৬-৩, ৬-৪, ৭-৬। ইতিমধ্যে রাফায়েল নাদালকে টপকে সর্বোচ্চ ২৩তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ড ফরাসি ওপেন জিতেই গড়েছেন নোভাক জকোভিচ। এবার ২৪তম গ্র্যান্ড স্ল্যাম জিতে টেনিস ইতিহাসে সর্বকালীন নজির ছোঁয়া থেকে আর মাত্র একটি জয় দূরে সার্বিয়ান তারকা। শুক্রবার নবমবারের […]
ইরানের জলসীমা অঞ্চলে বাইডেনের এফ-১৬ মোতায়েন, নতুন করে পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতি তৈরি
খবর লাইভ : গত সপ্তাহে ইরানের নৌবাহিনী হরমুজ প্রণালীতে দু’টি তেলবাহী জাহাজের উপর হামলা করে বলে পেন্টাগনের অভিযোগ। তার মধ্যে একটি জাহাজকে নিশানা করে গুলিও চালানো হয়েছিল বলে কয়েকটি পশ্চিমী সংবাদমাধ্যমের দাবি। তারই জেরে এই সিদ্ধান্ত বলে জানিয়ে পেন্টাগনের তরফে বলা হয়েছে, ইতিমধ্যেই ওই এলাকায় এ-১০ নজরদারি বিমান পাঠানো হয়েছে। ইরানের উপকূলের অদূরে তেলের ট্যাঙ্কারের […]
সমাজবিরোধীদের ‘সুরক্ষা’ দিচ্ছে আদালত! বিচারপতি মান্থার নাম নিয়েই নিশানা অভিষেকের
খবর লাইভ : পঞ্চায়েত ভোট পরবর্তী সংঘর্ষে জখম হন ১১ জন তৃণমূল কর্মী। আজ তাদের দেখতে এসএসকেএম হাসপাতালে গিয়েছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে বেরিয়েই বিচারব্যবস্থার একটি অংশকে তোপ দাগেন তিনি। সরাসরি অভিযোগ করে বলেন, বিচারপতি রাজাশেখর মান্থা সমাজবিরোধীদের রক্ষাকবচ দিচ্ছেন! এর আগে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে ‘রক্ষাকবচ’ দেওয়া নিয়ে কলকাতা […]
ভোটগণনার তিন দিন পর পঞ্চায়েত নির্বাচন নিয়ে টুইট শাহর , অভিনন্দন সুকান্ত শুভেন্দুকে!
খবর লাইভ : পঞ্চায়েতের ভোট মিটেছে। ফলগণনা শুরু হয়েছিল ১১ জুলাই, ১২ জুলাইও গণনা চলেছে। তার পর ফল নিয়ে বঙ্গ বিজেপিকে অভিনন্দন জানিয়েছেন দেশের অনেক বিজেপি নেতা। শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেন বিজেপিশাসিত কয়েকটি রাজ্যের মুখ্যমন্ত্রীও। টুইট এসেছে বিজেপি নেতা বিএল সন্তোষের কাছ থেকেও। কিন্তু শাহের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সেই প্রতিক্রিয়া এল শুক্রবার সন্ধ্যায়, গণনার […]
ব্যাটে-বলে ক্যারিবিনিয়ানদের উড়িয়ে দিয়ে ৩ দিনেই টেস্ট জয় ভারতের
খবর লাইভ : তিন দিনেই শেষ ম্যাচ। একতরফা ম্যাচে ক্যারিবিনিয়ানদের দুরমুশ করে ইনিংস ও ১৪১ রানে ম্যাচ জিতল টিম ইন্ডিয়া। ব্যাটে-বলে দাপট দেখাল ভারতীয় দল। প্রথম ইনিংসে ১৫০ করলেও দ্বিতীয় ইনিংসে ১৩০-এই শেষ হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। প্রথম ইনিংসে ৫ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে ৭ উইকেট নেন রবিচন্দ্রন অশ্বিন। ডেবিউ টেস্টে ১৭১ রানের […]









