Special News Special Reports State

ইডির নোটিশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ মন্ত্রী মলয় ঘটক

0
(0)

খবর লাইভ :ইডির তলবি নোটিশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হলেন রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক। জানা গিয়েছে, গত ২৯ মার্চ আদালতে পিটিশন জমা দেন তিনি। আবেদনে মলয় ঘটকের দাবি, ইতিমধ্যেই দিল্লিতে ইডি দফতরে তাঁর বয়ান রেকর্ড করা হয়েছে। এরপরও বারবার নোটিশ পাঠিয়ে তাঁকে হেনস্থা করা হচ্ছে। এই অবস্থায় তাঁকে অবিলম্বে অব্যহতি দেওয়া হোক। তবে ইডি সূত্রে খবর, পাল্টা তাদের তরফেও সমস্ত তথ্যপ্রমাণ ইতিমধ্যে আদালতে পেশ করা হয়েছে।

কয়লা পাচার কাণ্ডে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তাঁকে তলব করলেও তিনি সাড়া দেননি। রাজ্যের শ্রম, আইন এবং বিচারমন্ত্রী মলয় ঘটককে কয়লা পাচারকাণ্ডে গত ২৯ মার্চ নোটিশ পাঠিয়ে তলব করেছিল ইডি। তিনি সাফ জানান, এভাবে তাঁকে বারবার বিনা কারণে ডেকে হেনস্থা করা হচ্ছে। ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি চিঠিও লেখেন। ইডি সূত্রের খবর, গত ২৩ মার্চ মলয়ের আপ্তসহায়ক শঙ্কর চক্রবর্তীকে তলব করা হয়েছিল। কিন্তু শঙ্কর সেই তলব এড়িয়ে গিয়েছেন।

পাশাপাশি গত ২৯ মার্চ মলয় ঘটককেও দিল্লিতে যেতে বলা হয়েছিল। কিন্তু সেই তলবে সাড়া দেননি তিনি। তার বদলে চিঠি পাঠান তিনি। এরপরই ইডির তরফে কোনও আশানুরূপ উত্তর না পেয়ে দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন রাজ্যের আইন মন্ত্রী।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *