National Special News Special Reports

ভারতের প্রধান বিচারপতি নিযুক্ত হলেন উদয় উমেশ ললিত

0
(0)

খবর লাইভ : ভারতের পরবর্তী প্রধান বিচারপতি নিযুক্ত হলেন উদয় উমেশ ললিত । 26 অগস্ট কর্মজীবন শেষ হচ্ছে বর্তমান প্রধান বিচারপতি এনভি রমনার ৷ বিচারপতি ললিতকে তাঁরই স্থলাভিষিক্ত করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Justice UU Lalit Appointed as next CJI) ৷

আরও পড়ুনঃ শুভেন্দুর বিরুদ্ধে হাইকোর্টে খারিজ জনস্বার্থ মামলা

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসাবে ইউ ইউ ললিতের নিয়োগ 27 অগস্ট থেকে কার্যকর হবে ৷ যদিও প্রধান বিচারপতি হিসেবে মাত্র 74 দিনই দায়িত্ব সামলাবেন তিনি ৷ চলতি বছরেরই 8 নভেম্বর অবসর নেবেন তিনি ৷ উদয় উমেশ ললিত দ্বিতীয় প্রধান বিচারপতি যিনি বার কাউন্সিল থেকে সরাসরি সুপ্রিম কোর্টের বেঞ্চে উন্নীত হয়েছেন ।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *