Special News Special Reports State

প্রাথমিকে দুর্নীতির তদন্ত মামলা শুনতেই চাইলেন না বিচারপতি গঙ্গোপাধ্যায়

0
(0)

খবর লাইভ : প্রাথমিকে দুর্নীতির তদন্তে সিবিআইয়ের বিশেষ তদন্তকারী দলের সদস্য ধরমবীর সিং স্বেচ্ছায় অবসর নিতে চান। তাঁকে তদন্ত থেকে যেন অব্যাহতি দেওয়া হয়, এই আবেদন জানিয়ে গত মাসে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ করেছিলেন সিবিআইয়ের আইনজীবী।শুক্রবার সেই মামলা শুনতেই চাইলেন না বিচারপতি গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, এ নিয়ে এখন কোনও নির্দেশ দেব না। সুপ্রিম কোর্টে মামলা চলছে।বিষয়টি নিয়ে শুক্রবার বিচারপতি গঙ্গোপাধ্যায় জানিয়েনেছেন, তিনি এখন এই নিয়ে কোনও নির্দেশ দিতে পারবেন না।

আরও পড়ুনঃ পুরসভায় দুর্নীতি মামলায় সিবিআই-ইডি তদন্তে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

সিবিআইয়ের আইনজীবী আদালতে জানিয়েছিলেন, আদালতের নির্দেশে এই সিট গঠন করা হয়েছে, তাই আদালতের অনুমতি ছাড়া ধরমবীরের এই আবেদনে সাড়া দেওয়া সম্ভব হচ্ছে না। ধরমবীর সিবিআইয়ের এসপি পদমর্যাদার আধিকারিক। তার পরেই বিষয়টি দ্রুত খতিয়ে দেখার আশ্বাস দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।
প্রসঙ্গত, প্রাথমিকে শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে সিবিআইকে সিট গঠনের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। সিবিআইয়ের প্রাক্তন অতিরিক্ত অধিকর্তা তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী উপেন বিশ্বাসের সুপারিশ মেনে এই নির্দেশ দিয়েছিলেন তিনি।এই পরিস্থিতিতে শুক্রবার বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ থেকে নিয়োগ সংক্রান্ত মামলা সরানোর নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।
শীর্ষ আদালতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ কলকাতা হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে এই নির্দেশ দেন। জানান, বিচারপতি গঙ্গোপাধ্যায় নিয়োগ সংক্রান্ত যে সব মামলা শুনছিলেন, সেগুলি শোনার জন্য অন্য বিচারপতি নিয়োগ করা হোক। তবে আইনজীবী মহলের একাংশ বলছেন, শুধুমাত্র তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের করা মামলা থেকেই সরানো হল, না কি নিয়োগ সংক্রান্ত সব মামলা থেকে, তা নির্দেশের কপি হাতে এলে স্পষ্ট হবে।তার আগে আগ বাড়িয়ে মন্তব্য করা ঠিক নয়।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *