National Special News Special Reports

রাজধানীতে ভয়াবহ দুর্ঘটনা, রিকশাচালককে টেনে হিঁচড়ে ২০০ মিটার নিয়ে গেল গাড়ি! 

0
(0)

খবর লাইভ : ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী থাকল রাতের রাজধানী! দুরন্ত গতিতে আসা একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে ধাক্কা মারে এক রিকশাচালককে। রিকশাটিকে ধাক্কা মারার পরও ব্রেক ফেল করে এগিয়ে যায় গাড়িটি। তখনই গাড়ির সঙ্গে কোনও ভাবে আটকে যায় রিকশাচালকের দেহ। প্রায় ২০০ মিটার ওই অবস্থাতেই গাড়ির তলায় ঘষটে ঘষটে নিয়ে যাওয়া হয় রিকশাচালককে। শেষে মর্মান্তিকভাবে মৃত্যু হয় তাঁর।

মঙ্গলবার এই ঘটনাটি ঘটেছে নয়াদিল্লির ফিরোজ শাহ রোডে। দিল্লি পুলিশ সূত্রে খবর, এসইউভি গাড়িটির চালকের আসনে ছিলেন ২৫ বছর বয়সি ফারমান। গাজিয়াবাদের মুরাদনগরের বাসিন্দা তিনি।
মঙ্গলবার রাতে ফিরোজ শাহ রোডে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন ফারমান। গতি নিয়ন্ত্রণে রাখতে না পেরে সামনের একটি রিকশাকে ধাক্কা মারে। সজোরে ধাক্কা মারার পর রিকশা থেকে ছিটকে পড়ে যান রিকশার চালক। গাড়ির সঙ্গে তাঁর শরীর আটকেও যায় বলে পুলিশের দাবি। ওই অবস্থায় ২০০ মিটার গাড়ি চালিয়ে নিয়ে যাওয়ার পর থামেন গাড়ির চালক।
ঘটনাস্থলে পুলিশ পৌঁছে ফারমানকে আটক করা হয়। রিকশার চালককে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *