International National Special News Special Reports

লন্ডনে ভারতীয় হাইকমিশনের হামলার ঘটনার তদন্তে এনআইএ

0
(0)

খবর লাইভ : ব্রিটেনে ভারতীয় হাইকমিশনে খলিস্তান-পন্থীদের হামলার ঘটনার তদন্ত করবে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। গতমাসে খলিস্তানি নেতা অমৃতপালের বিরুদ্ধে পুলিসের অভিযান শুরুর পর লন্ডনে ভারতীয় হাইকমিশনের বাইরে খলিস্তানি পতাকা ও ব্যানার নিয়ে বিক্ষোভ প্রদর্শন করে তাঁর অনুগামী ও সমর্থকরা। একদল বিক্ষোভকারী দূতাবাসের দোতলার বারান্দা থেকে ভারতের জাতীয় পতাকা নামিয়ে দিয়েছিল। এই তাণ্ডবের তীব্র নিন্দায় সরব হয় ভারত। ব্রিটেনও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানায়।

আরও পড়ুনঃ অয়ন শীলের ছেলের বান্ধবী ইমন গঙ্গোপাধ্যায়কে তলব ইডির

এই ঘটনায় মামলা দায়ের করে তদন্ত শুরু করেছিল দিল্লি পুলিসের স্পেশাল সেল। সূত্রের খবর, এবার এই তদন্তভার এনআইএ-র হাতে তুলে দেওয়ার আবেদন মঞ্জুর করেছে স্বরাষ্ট্র মন্ত্রক। হামলার ঘটনা নিয়ে এফআইআরের প্রতিলিপি স্পেশাল সেলের থেকে চেয়েছে এনআইএ। সম্প্রতি দিল্লিতে ভারত ও ব্রিটেনের মধ্যে স্বরাষ্ট্র বিষয়ক পঞ্চম  পর্বের আলোচনা অনুষ্ঠিত হয়। ভারতের হয়ে বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় কুমার। অন্যদিকে, ব্রিটেনের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন স্বরাষ্ট্র অফিসের স্থায়ী সচিব স্যর ম্যাথু রাইক্রফ্ট।  আলোচনার বিষয়বস্তুই ছিল ব্রিটেনে খলিস্তানি বাড়বাড়ন্ত। ভারতের পক্ষ থেকে খলিস্তানিদের উপর নজর রাখার আবেদন করা হয়। খলিস্তানিরা ভারতে বিশৃঙ্খলা ঘটাচ্ছে। তাই ভারতের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর্জি জানানো হয়।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *