Special News Special Reports State

নিজাম প্যালেসে সিবিআইয়ের তলব পেয়ে হাজির তেহট্টের বিধায়ক তাপস সাহা

0
(0)

খবর লাইভ : বাড়িতে টানা ১৫ ঘণ্টা তল্লাশি চালানোর পরেও ফের নিজাম প্যালেসে হাজিরার চিঠি দেওয়া হল নদিয়ার তেহট্টের বিধায়ক তাপস সাহাকে। আগামিকালই বুধবার তাঁকে নিজাম প্যালেসে হাজিরা দিতে বলা হয়েছে।

নিয়োগ দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। চাকরি পাইয়ে দেওয়ার নাম করে কোটি কোটি টাকা নিয়েছেন তিনি। এমনই অভিযোগ তাপস সাহার বিরুদ্ধে। সেই অভিযোগের প্রেক্ষিতেই তাপস সাহার বাড়িতে হানা দিয়েছিল সিবিআই।
সিবিআই তল্লাশি শেষ হওয়ার পর লোক ডেকে মাংসভাত খাইয়েছিলেন! তেহট্টের বিধায়ক।নিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী। চলতি সপ্তাহেই তাঁকে নিজাম প্যালেসে দেখা করার জন্য তলব করা হয়েছিল বলে জানা গিয়েছিল সংস্থার এক আধিকারিকের সূত্রে।অবশ্য, মঙ্গলবারই তেহট্টের বিধায়ক নিজাম প্যালেসেও আসতে পারেন।
এদিকে আবার ইডির ব়্যাডারেও রয়েছেন তাপস সাহা। সিবিআই-র দায়ের করা এফআইআরের পরেই ইডির স্ক্যানারে চলে এসেছেন তাপস সাহা। কলকাতা হাইকোর্টের নির্দেশের পরেই সিবিআই তাপস সাহার বিরুদ্ধে তৎপরতা শুরু করেছে।গত শুক্রবার, ইদের আগের দিন বিকেলে তাপসের তেহট্টের বাড়িতে বিশেষ অভিযান চালায় সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ১২ জন আধিকারিক তল্লাশি চালান তাপসের বাড়ি, তাঁর আপ্তসহায়কের বাড়ি, এমনকি, বাড়ির পাশে পুকুরপাড়েও। রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতির যে অভিযোগ উঠেছে, তাতে তাপসেরও বড় ভূমিকা রয়েছে বলে অভিযোগ উঠেছে। সেই সব অভিযোগের জেরেই শুক্রবার দুপুর সাড়ে ৩টে নাগাদ তাপসের বাড়িতে শুরু হয় সিবিআইয়ের তল্লাশি। পাশাপাশি চলতে থাকে তাপসকে জিজ্ঞাসাবাদ পর্বও। পর দিন ভোর সওয়া ৬টা পর্যন্ত চলে সিবিআইয়ের অভিযান।
টানা ১৫ ঘণ্টার ওই অভিযানের পর তাপসের বাড়ি থেকে কিছু নথি পাওয়া গিয়েছিল। তাপসকে সেদিন গ্রেফতার করেনি সিবিআই। পরে তাপস দাবি করেছিলেন, সিবিআই তাঁকে বলেছে, তিনি নাকি ‘রাজনৈতিক চক্রান্তের শিকার’। যদিও সিবিআই সূত্রে এই দাবির কোনও সত্যতা মেলেনি। এর মধ্যেই তাপসকে কলকাতায় ডেকে পাঠিয়েছে সিবিআই।

সিবিআই দাবি করেছে, তাপসের বাড়ির পাশের পুকুরপাড়ে বেশ কিছু নথি পোড়ানোর প্রমাণ পাওয়া গিয়েছে। পরীক্ষা করার জন্য সেই পুড়ে যাওয়া নথির নমুনাও সংগ্রহ করেছে সিবিআই। যদিও তাপসকে সেই নথিসংক্রান্ত বিষয়ে ডাকা হয়নি। সিবিআইয়ের এক আধিকারিক জানিয়েছেন, গত সপ্তাহে কর্নাটক এবং রাজ্যের ছ’টি জায়গায় তল্লাশি চালিয়েছিল সিবিআইয়ের দল। সেখান থেকেও কিছু নথি পাওয়া গিয়েছে। সে ব্যাপারে তাপসকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *