Local News Special News Special Reports State

রিজওয়ানুর রহমানের বাড়িতে মমতা, আবেগে জড়িয়ে ধরলেন বৃদ্ধা মা!

0
(0)

খবর লাইভ : পার্ক সার্কাসে রিজওয়ানুর রহমানের বাড়িতে পৌঁছে গেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। রিজওয়ানুরের স্মৃতিতে তৈরি সৌধতে মালা দিয়ে মোমবাতি জ্বালান মমতা। কথা বলেন রিজওয়ানুরের মায়ের সঙ্গেও।

রেড রোড থেকে পার্ক সার্কাসের লাল মসজিদে যান মমতা ও অভিষেক। সেখান থেকেই পার্ক সার্কাসে রিজওয়ানুর রহমানের বাড়িতে পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। রিজওয়ানুরের মা কিশওয়ার জাহান, দাদা রুকবানুর রহমান এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। খুশির ঈদের দিনে মমতাকে সামনে পেয়ে জড়িয়ে ধরেন রিজওয়ানুরের বৃদ্ধা মা।

আরও পড়ুনঃ কর্মী ছাঁটাই করে কোটি কোটি টাকা আয় গুগল সিইও-র! অঙ্ক জানলে চমকে উঠবেন

২০০৭ সালে রিজওয়ানুরের মৃত্যু নিয়ে উত্তাল হয়েছিল রাজ্য-রাজনীতি। তারপর থেকে রিজওয়ানুর রহমানের পরিবারের সঙ্গে সম্পর্ক রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের৷ এমন কি, রিজওয়ানুরের দাদা রুকবানুর ২০১১ সালে তৃণমূলের টিকিটে বিধায়ক নির্বাচিত হন। এখনও তিনি নদিয়ার চাপড়ার বিধায়ক।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *