খবর লাইভ : কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একাধিক নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ জারি করেছে। এবার বিচারপতি গঙ্গোপাধ্যায়ের মন্তব্য নিয়েও সুপ্রিম কোর্টে অভিযোগ উঠছে।
এবার আসরে আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি। খোদ প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে সিঙ্ঘভি উল্লেখ করেছেন, ‘‘হাই কোর্টের বিচারপতি বলেছেন, সুপ্রিম কোর্টের বিচারপতি বলে যা ইচ্ছে করা যায়? জমিদারি নাকি? ’’ তিনি প্রধান বিচারপতির বেঞ্চের কাছে বলেন, ‘‘এ সবের অনুমতি দেওয়া যায় না।’’
এরপরই প্রধান বিচারপতি চন্দ্রচূড় তাঁর বেঞ্চের অন্য দুই বিচারপতি জে বি পারদিওয়ালা ও বিচারপতি পি এস নরসিংহের সঙ্গে এ নিয়ে আলোচনা করেন। তার পরে বেঞ্চ বলেন, ‘‘আমরা সংবাদমাধ্যমে যা প্রকাশিত হয়েছে, তা নিয়ে আলোচনা করছি না, তার বিরোধিতা করছি না।’’
বিশ্বস্ত সূত্রে জানা গিয়েছে, বিচারপতি গঙ্গোপাধ্যায়কে মন্তব্যে লাগাম টানার পরামর্শ দিয়েছেন প্রধান বিচারপতির বেঞ্চ।




