National Special News Special Reports

সাইবার ক্রাইম হ্যাকারদের নজর ভারতের ১২ হাজার ওয়েবসাইটের উপর, জানাল স্বরাষ্ট্র মন্ত্রক

0
(0)

খবর লাইভ : এবার সাইবার ক্রাইম হ্যাকারদের নজর ভারতের ১২ হাজার ওয়েবসাইটের উপর। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের জানাচ্ছে,  রাজ্য  কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে ইন্দোনেশিয়ান হ্যাকার হামলা চালাতে পারে।যাদের নিশানায় রয়েছে ভারতের ১২ হাজার সরকারি ওয়েবসাইটে। বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য এবং পরিষেবা ক্ষেত্রগুলিকে অচল করে দেওয়াই এই সাইবার হানার উদ্দেশ্য। তার জন্য আগাম সতর্ক করা হয়েছে।

সাইবার বিশেষজ্ঞেরা বলছেন,  এ ধরনের হামলার মূল লক্ষ্য দু’টি। এরা সফ্‌টঅয়্যারে ভাইরাস ব্যবহার করে প্রতিরক্ষা-সহ বিভিন্ন দফতরের গোপন তথ্য হাতিয়ে নেওয়া চেষ্টা করবে। ওয়েবসাইটগুলিকে পরিষেবা অচল করতে  নানা ভুল তথ্য ঢুকিয়ে দিতে পারে, এমনটাই আশঙ্কা করছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নিয়ন্ত্রণাধীন সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার । বেশ কয়েকবছর ধরে পাকিস্তান ও চিনা হ্যাকারা দেশের তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে, ব্যাঙ্কিং ক্ষেত্রকে নিশানা করেছে।

এবারের এই হামলা আরও মারাত্মক বলে জানিয়েছে কেন্দ্র সরকার। কীভাবে ইন্দোনেশিয়ার এই গ্রুপটি হামলার ছক কষছে তারও আভাস দেওয়া হয়েছে। তারা ‘ডেনিয়েল অফ সার্ভিস’ লঞ্চ করার পরিকল্পনা করছে। যার ফলে অনেকগুলি কম্পিউটার বা ডিভাইস থেকে একযোগে এত ডেটা পাঠাবে যাতে গোটা সিস্টেম স্তব্ধ হয়ে যায়। এই জন্য সরকারি কর্মচারীদের উদ্দেশে সতর্কতা অবলম্বন করার বার্তা দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে,  যেকোনও অজানা ইমেল বা লিঙ্ক যাতে কেউ ক্লিক না করেন সেটা সতর্ক করা হয়েছে। সমস্ত সফ্টওয়্যার আপ টু ডেট রাখতেও বলা হয়েছে।

এমনকি করোনা পরিস্থিতিতে চিনা হ্যাকারা স্বাস্থ্য সংস্থাগুলির তথ্যপ্রযুক্তি ব্যবস্থাকে দূর্বল করতে হামলা চালিয়েছিল। গত বছর আইসিএমআর অর্থাৎ ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ- এর ওয়েবসাইটে হানা দেওয়ার চেষ্টা করেছিল হ্যাকাররা। একদিনে ৬ বার আইসিএমআর-এর অফিসিয়াল ওয়েবসাইটে ঢোকার চেষ্টা করেছিল হ্যাকাররা। যদিও এরা নিজেদের লক্ষ্যে সফল হয়নি। এদের লক্ষ্য দিয়ে জরুরি পরিস্থিতিতে রোগীর চিকিৎসার সময় প্রয়োজনীয় তথ্য হদিশ না পাওয়া যায়।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *