National Special News Special Reports

কর্নাটকে বিজেপির দ্বিতীয় প্রার্থী তালিকায় বাদ সাত বিধায়ক!

0
(0)

খবর লাইভ : মঙ্গলবার প্রথম দফায় ১৮৯ আসনে প্রার্থী ঘোষণা করেছিল বিজেপি। তাতে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা, প্রাক্তন দুই উপমুখ্যমন্ত্রী কে এশ্বরাপ্পা, লক্ষ্মণ সদাভি, মন্ত্রী এস অঙ্গারা, আনন্দ সিংহ-সহ ১০ জন বিধায়ককে ছেঁটে ফেলা হয় (তবে ইয়েদুরাপ্পার আসনে টিকিট দেওয়া হয় তাঁর ছেলেকে)। অন্য দিকে, কংগ্রেস এবং‌ জেডি (এস) ছেড়ে আসা প্রায় এক ডজন বিধায়ক পদ্ম চিহ্ন পান। পাশাপাশি, প্রথম তালিকায় দেখা গিয়েছে ৫২টি নতুন মুখ। বুধবার রাতে দ্বিতীয় দফায় ২৩ প্রার্থীর নাম ঘোষণা করেছে বিজেপি। তাতে বাদ পড়েছেন ৭ জন বিদায়ী বিধায়ক!
প্রার্থিতালিকা প্রকাশের পরেই বিভিন্ন জেলা থেকে বিজেপি নেতা-কর্মীদের বিক্ষোভের খবর এসেছে। বেলগাম জেলার নেতা লক্ষ্মণের আতমি কেন্দ্রে নয়া প্রার্থী ঘোষণার পরেই প্রাক্তন উপমুখ্যমন্ত্রী দলের প্রাথমিক সদস্যপদ থেকে ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করেন। একই ভাবে নতুন প্রার্থী মানতে না পেরে দক্ষিণ কন্নড় জেলার প্রভাবশালী মন্ত্রী তথা ৬ বারের বিধায়ক এস অঙ্গারা সক্রিয় রাজনীতি ছাড়ার ঘোষণা করেছেন। রাজনীতি থেকে অবসরের কথা জানিয়েছেন এশ্বরাপ্পাও।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *