International Special News Special Reports

মায়ানমারে জুন্টা সরকারের নির্মম শাস্তি! বিমান হামলায় শিশু,মহিলা সমেত মৃত শতাধিক

0
(0)

খবর লাইভ : সরকারের বিরোধিতায় নির্মম শাস্তি!নিরস্ত্র জনগণের উপর বিমান হামলা চালাল মায়ানমারের সামরিক জুন্টা সরকার।নিহত শতাধিক। মৃতদের মধ্যে রয়েছে বহু শিশু ও মহিলা। ছিলেন সাংবাদিকরাও। জনগণের উপর বিমান হামলা চালানোর কথা স্বীকারও করেছে মায়ানমারের সামরিক জুন্টা সরকার।

মঙ্গলবার সকালে সাগাইং এলাকার কানবালু টাউনশিপের পাজ়িগাই গ্রামে জড়ো হয়েছিলেন শতাধিক মানুষ। উপলক্ষ ছিল বিরোধী আন্দোলনের স্থানীয় দফতরের উদ্বোধন। সেখানেই সকাল ৮টা নাগাদ আকাশ থেকে বোমাবর্ষণ শুরু হয়। সংবাদ সংস্থার তরফে জানানো হয়েছে, শ’দেড়েক মানুষের জমায়েত হয়েছিল। তার মধ্যে ২০ থেকে ৩০টি শিশু এবং অন্তঃসত্ত্বা মহিলারা ছিলেন। সামরিক জুন্টা সরকারের যুদ্ধ বিমান থেকে ফেলা বোমার ঘায়ে তাঁদের মৃত্যু হয়েছে। বেঁচে নেই বিরোধী আন্দোলনের স্থানীয় নেতৃত্বও। মূলত তাঁদের উদ্যোগেই দলীয় দফতরটির উদ্বোধনের অনুষ্ঠান চলছিল।
প্রত্যক্ষদর্শীদের দাবি, প্রথম বোমাবর্ষণ পর্ব শেষ হওয়ার আধ ঘণ্টা বাদে একটি হেলিকপ্টার আকাশে চক্কর কাটতে থাকে। সেখান থেকেও গুলি ছুটে আসছিল। তাতেও অনেকের মৃত্যু হয়েছে। ঠিক কত জনের মৃত্যু হয়েছে তা এখনও স্পষ্ট নয়। তবে প্রাথমিক হিসাব অনুযায়ী , ২০ থেকে ৩০টি শিশু-সহ মহিলা, অন্তঃসত্ত্বা এবং পুরুষ মিলিয়ে শতাধিক মানুষের মৃত্যু হয়েছে।
সামরিক সরকারের তরফে জানানো হয়েছে, উর্দি পরিহিত বিদ্রোহীদের নিশানা করে মারা হয়েছে। সেই সঙ্গে কিছু সাধারণ মানুষেরও মৃত্যু হতে পারে বলেও জানানো হয়েছে। যদিও কত মানুষের মৃত্যু হয়েছে তা স্পষ্ট করে জানায়নি। রাষ্ট্রপুঞ্জ নিজের দেশের নাগরিকদের উপর সামরিক জুন্টা সরকারের বিমানহানার তীব্র নিন্দা করেছে। এই ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছে আমেরিকাও।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *