National Special News Special Reports

কর্নাটকে নির্বাচনী দামামা, ১৮৯টিতে প্রার্থীদের নাম ঘোষণা বিজেপির

0
(0)

খবর লাইভ : কর্নাটকে নির্বাচনী দামামা আগেই বেজে গিয়েছে। এবার বিধানসভা ভোটের প্রথম দফার প্রার্থিতালিকা প্রকাশ করল বিজেপি। লড়ছেন না প্রাক্তন মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা। তাঁর কেন্দ্র শিমোগো জেলার শিকারিপুরায় প্রার্থী করা হয়েছে ছেলে বিজয়েন্দ্রকে। এদিকে, বর্তমান মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাইকে তাঁর পুরনো কেন্দ্র ধারওয়াড় জেলার শিগ্গাওয়ে প্রার্থী করা হয়েছে।

আরও পড়ুনঃ প্রাথমিক নিয়োগ প্রক্রিয়া: ডিভিশন বেঞ্চে খারিজ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ

কর্নাটকে মোট ২২৪টি বিধানসভা আসনে ভোট। তার মধ্যে ১৮৯টিতে প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিজেপি। এই দফায় তাদের প্রার্থীদের মধ্যে নতুন মুখের সংখ্যা ৫২। মঙ্গলবার দিল্লিতে প্রথম দফার প্রার্থীতালিকা প্রকাশ করেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তিনি বলেন, “নতুন প্রজন্মকে এবারের নির্বাচনে প্রার্থী তালিকায় প্রথমে স্থান দেওয়া হয়েছে।” বিজেপির প্রথম দফার ১৮৯ জনের প্রার্থীর মধ্যে আটজন মহিলা মুখ রয়েছে। এছাড়াও ৩২ জন ওবিসি, ৩০ জন তফসিলি জাতি এবং ১৬ জন তফসিলি জনজাতির প্রার্থী রয়েছেন তালিকায়।
২০০৮ সাল থেকে টানা তিনবার তিনটি বিধানসভা ভোটে ধারওয়াড় জেলার শিগ্গাওয়ে কেন্দ্রে জিতেছেন বর্তমান মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্বাই। ফলে এবারও সেই কেন্দ্র থেকেই লড়বেন তিনি। তিনি। তবে নির্বাচনী লড়াই থেকে নিজেকে সরিয়ে নিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা। তাঁর জায়গা নিলেন ছেলে বিজয়েন্দ্র। বাবার কেন্দ্র শিমোগা জেলার শিকারিপুরায় প্রার্থী হয়েছেন তিনি। কনকপুরায় প্রদেশ কংগ্রেস সভাপতি ডিকে শিবকুমারের বিরুদ্ধে রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি তথা মন্ত্রী আর আশোক প্রার্থী হয়েছেন।
প্রসঙ্গত, আগামী ১০ মে এক দফায় বিধানসভা ভোট হবে কর্নাটকে। ১৩ মে হবে ফল ঘোষণা। গত ২৯ মার্চ ভোটের নির্ঘণ্ট ঘোষণা করে নির্বাচন কমিশন। এদিকে, আগেই প্রথম দফায় কর্নাটকের ১২৪টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে কংগ্রেস। পরে দ্বিতীয় দফায় আরও ৪১ আসনেও প্রার্থীদের নাম ঘোষণা করে হাত শিবির। প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবগৌড়ার জেডিএস-ও ইতিমধ্যে অধিকাংশ আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *