International Special News Special Reports

‘আমার জিভটা চুষে দেবে?’ নাবালক ভক্তকে প্রশ্ন দলাই লামার! বিতর্ক তুঙ্গে 

0
(0)

খবর লাইভ : এবার বিতর্কে জড়ালেন বৌদ্ধ ধর্মগুরু দলাই লামা । সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া বৌদ্ধ ধর্মগুরুর এই ভিডিয়ো ঘিরে বিতর্ক তুঙ্গে উঠেছে।

ভিডিয়োতে দেখা গিয়েছে, তাঁর প্রতি সম্মান জানাতে আসা এক নাবালক ভক্তকে কাছে ডাকেন দলাই লামা। এরপর তাঁর ঠোঁটে চুম্বন করেন। সেখানেই শেষ নয়। এরকম তাঁর জিভ চুষতে বলেন ছেলেটিকে। জিভ বের করে নাবালকের কাছে নিয়ে যেতেও দেখা যায় দলাই লামাকে। যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি এখন বিশ্ববাংলা সংবাদ।

ভিডিও প্রকাশ্যে আসতেই দুনিয়াজুড়ে লামার ভক্তরা প্রবল অস্বস্তিতে পড়েছেন। অনেকেই বুঝতে পারছেন না, কিশোরের সঙ্গে এমন আচরণ কেন করলেন তিনি!

তবে এই প্রথমবার নয়। এর আগে একাধিকবার বিতর্কিত কাজ কিংবা মন্তব্য করেছেন দলাই লামা। ২০১৯ সালে একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, তাঁর উত্তরসূরি যদি কোনও মহিলা হন, তাহলে তাঁকে অবশ্যই অনেক বেশি আকর্ষণীয় হতে হবে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *