games Special News Special Reports

ঝাড়ুদার থেকে ক্রিকেটার!স্বপ্ন পূরণ হওয়া রিঙ্কুর সম্পত্তি ৬ কোটি টাকা

0
(0)

খবর লাইভ : ছোটবেলায় অনেকেই স্বপ্ন দেখেন। কিন্তু ক’জন আর সেই স্বপ্ন পূরণ করতে পারেন! রিঙ্কু সেই স্বপ্ন দেখেছিলেন। স্বপ্নপূরণও করেছেন। কঠিন লড়াইয়ের কাছে হার মানেননি। আর সেই জন্যই ম্যাচের শেষপাতে নায়কের মতোই জয় ছিনিয়ে নিয়েছেন।
চলতি আইপিএলে রিঙ্কুকে ৫৫ লক্ষ টাকায় কিনেছে শাহরুখ খানের দল। বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, রিঙ্কুর মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৬ কোটি টাকা। আইপিএলের হাত ধরেই কোটপতি হন রিঙ্কু।
রবিবার আইপিএলে আমদাবাদে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে নাটকীয় পরিসমাপ্তি ঘটেছে তাঁর হাত ধরে। শেষ ওভারে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে জিততে কলকাতা নাইট রাইডার্সের দরকার ছিল ২৯ রান। শেষ ওভারে যা প্রায় অসম্ভব ছিল টিম কলকাতার। কিন্তু সেই অসাধ্যসাধন করেই রাতারাতি জয়ের নায়ক হয়ে উঠেছেন রিঙ্কু সিং।
শেষ ওভারে ব্যাট হাতে রীতিমতো ভেল্কি দেখিয়েছেন রিঙ্কু। প্রথম বলে ১ রান হয়। এর পরই খেলা ঘুরিয়ে দেন ২৫ বছরের এই তরুণ তুর্কি। পর পর ৫ বলে ৫ ছক্কা মেরে জয় ছিনিয়ে নেন উত্তরপ্রদেশের ‘বাজিগর’।
উত্তরপ্রদেশের আলিগড়ের একটা সাধারণ ঘরের ছেলে রিঙ্কু। ছোট থেকেই ক্রিকেটের প্রতি তাঁর অগাধ ভালবাসা ছিল। কিন্তু সেই স্বপ্নপূরণের যাত্রাপথ মোটেই মসৃণ ছিল না।
রিঙ্কুদের অভাবের সংসার। তাঁর বাবা বাড়ি বাড়ি এলপিজি গ্যাসের সিলিন্ডার বিলি করতেন। এক দাদা অটোচালক। অন্য এক দাদার কোচিং সেন্টার রয়েছে। পড়াশোনাতেও ভাল ছিলেন না রিঙ্কু। নবম শ্রেণিতে অকৃতকার্য হওয়ার পর আর স্কুল যাননি।
টানাটানির সংসারে দু’বেলা খাবারের জন্য রিঙ্কুকে ঝাড়ুদারের কাজে লাগিয়েছিলেন তাঁর দাদা। টাকা উপার্জনের জন্য কাজের দরকার ছিল ঠিকই। কিন্তু ঝাড়ুদার হতে চাননি রিঙ্কু।
তাঁর যখন ১৭ বছর বয়স, সেই সময় প্রথম বার উত্তরপ্রদেশ রাজ্য ক্রিকেট দলে খেলার সুযোগ পান। নিজের রাজ্যের হয়ে লিস্ট এ ম্যাচ খেলেন রিঙ্কু। সেটা ২০১৪ সাল। ৮৩ রান করেছিলেন রিঙ্কু।
এর পর ২০১৬ সালের ৫ নভেম্বর প্রথম শ্রেণির ক্রিকেটে হাতেখড়ি হয় রিঙ্কুর। প্রথম ৭টি লিস্ট এ-র ম্যাতে ৪টি অর্ধশতরান করেছিলেন তিনি।২০১৮ সালে বিজয় হজারে ট্রফিতে ত্রিপুরার বিরুদ্ধে ৪৪ বলে ৯১ রান করে তাক লাগিয়ে দিয়েছিলেন এই বাঁহাতি ব্যাটার।
২০১৭ সালে আইপিএলে ভাগ্য খুলে যায় রিঙ্কুর। ১০ লক্ষ টাকায় রিঙ্কুকে কিনেছিল কিংস ইলেভেন পঞ্জাব। তবে সে বার টুর্নামেন্টে খেলার সুযোগই পাননি রিঙ্কু।
২০১৮ সালে ৮০ লক্ষ টাকায় রিঙ্কুকে নেয় কেকেআর। এর পর থেকে কলকাতার দলেই রয়েছেন উত্তরপ্রদেশের ছেলে। তবে খেলায় খুবই কম সুযোগ পেয়েছেন তিনি।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *