খবর লাইভ : সাইবার অপরাধের জন্য কুখ্যাত ‘জামতাড়া গ্যাং’-এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক যুবককে গ্রেফতার করল দিল্লি পুলিশ। ঝাড়খণ্ডের জামতাড়া থেকে শুক্রবার দিলওয়ার হুসেন নামে ওই যুবককে গ্রেফতার করা হয়।
দিলওয়ারের ৮টি ব্যাঙ্ক অ্যাকাউন্টের সন্ধান পাওয়ার পরে সেগুলিতে লেনদেন বন্ধ করে দেওয়া হয়েছে। প্রসঙ্গত, ঝাড়খণ্ডের রাজধানী রাঁচী থেকে ২০০ কিলোমিটার দূরের জামতাড়াকে ‘ভারতের সাইবার অপরাধের রাজধানী’ বলে উল্লেখ করা হয়। অপরাধ প্রবণতা কমাতে সম্প্রতি পুলিশ এবং সংশ্লিষ্ট জেলা প্রশাসনের উদ্যোগে জামতাড়ার ১১৮টি পঞ্চায়েতে বিশেষ প্রশিক্ষণ শিবির করা হয়েছে।




