খবর লাইভ : হাওড়ায় রামনবমীর মিছিলে বন্দুকধারী এক যুবকের ভিডিয়ো টুইট করেছিলেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই যুবককে বিহারের মুঙ্গের থেকে গ্রেফতার করল হাওড়া পুলিশের গোয়েন্দা বিভাগ। বুধবার তাঁকে আদালতে তোলা হবে। সাংবাদিক বৈঠকে অভিষেক এই ভিডিয়ো দেখিয়ে দাবি করেছিলেন, যেখানেই লুকিয়ে থাকুন, পুলিশ তাঁকে গ্রেফতার করবেই। সপ্তাহ ঘুরতে না ঘুরতেই হাওড়া পুলিশ […]
Day: April 4, 2023
অশান্তি রুখতে সুকান্তর ধর্না মঞ্চ খুলে দিল পুলিশ
খবর লাইভ : সোমবার সুকান্ত যাওয়ার চেষ্টা করেছিলেন রিষড়ায়। কিন্তু যাওয়ার সময় তাঁকে কোন্নগরের বিশালাক্ষ্মীতলায় আটকে দেয় পুলিশ। তার প্রতিবাদে বিজেপি কর্মী-সমর্থকদের নিয়ে রাস্তায় বসে ধর্না শুরু করেন বিজেপির রাজ্য সভাপতি। প্রায় পাঁচ ঘণ্টা অবস্থান চালানোর পর তা তুলে নেন তিনি। সেই সঙ্গে ঘোষণা করেন, মঙ্গলবার শ্রীরামপুর বটতলায় ফের ধর্নায় বসবেন। প্রয়োজনে অনির্দিষ্ট কাল ধর্না […]
ঢাকার বঙ্গবাজারে বিধ্বংসী আগুন, লড়ছে দমকলের ৪৬ টি ইঞ্জিন!
খবর লাইভ : ভয়াবহ আগুন বাংলাদেশের রাজধানীতে। মঙ্গলবার ভোরে ঢাকার বঙ্গবাজারে বিধ্বংসী আগুন লাগে বলে খবর। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ৪৬ টি ইঞ্জিন। জোরকদমে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে সেনাবাহিনীও। মঙ্গলবার ভোর ৬ টা ১০ মিনিটে বঙ্গবাজারে বিধ্বংসী আগুন লাগে। মুহূর্তের মধ্যেই সেই আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। দাউ দাউ করে জ্বলে ওঠে একের পর এক […]
এখনও থমথমে রিষড়া! মানুষের আস্থা ফেরাতে এলাকায় টহল পুলিশের
খবর লাইভ : সোমবার রাতে ফের নতুন করে অশান্ত হয়ে ওঠে রিষড়া। হাওড়া-ব্যান্ডেল মেইন শাখায় দীর্ঘক্ষণ বন্ধ হয়ে পড়ে ট্রেন চলাচল। রিষড়া রেল স্টেশনের কাছে ৪ নম্বর রেল গেট এলাকায় অশান্তি ছড়িয়ে পড়ে। ওঠে বোমাবাজির অভিযোগ। যদিও চন্দননগর কমিশনারেট, হুগলি গ্রামীণ পুলিশ ও রেল পুলিশের যৌথ অভিযানে সোমবার রাতেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে মঙ্গলবার সকাল […]
নিয়োগ দুর্নীতিতে ইডির চার্জশিটে নাম মণীশের, রয়েছে পার্থর প্রাক্তন ওএসডি সুকান্তের নামও!
খবর লাইভ : নিয়োগ দুর্নীতির মামলায় বহিষ্কৃত যুব নেতা কুন্তল ঘোষের বিরুদ্ধে সম্প্রতি ইডি-র চার্জশিট পেশ করেছে। আর সেই চার্জশিটে নাম রয়েছে শিক্ষাসচিব, আইএএস মণীশ জৈনের। সেই সঙ্গে আছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের দফতরে নিযুক্ত ডব্লিউবিসিএস অফিসার সুকান্ত আচার্যের নামও। তবে শিক্ষাসচিবের দাবি, তিনি এই বিষয়ে কিছুই জানেন না। আর সুকান্তের দাবি, এ-সবই ‘গুজব’। নিয়োগ […]
আইপিএল-এ প্রথম জয় চেন্নাইয়ের, ১২ রানে হারাল লখনৌকে
খবর লাইভ : এদিন চিপকে লখনৌর বিরুদ্ধে খেলতে নেমেই রেকর্ড গড়েন ধোনি। আইপিএল কেরিয়ারে ৫০০০ রান করলেন মাহি। আইপিএল-এ প্রথম জয় পেল চেন্নাই সুপার কিংস।এদিন ১২ রানে লখনৌ সুপার জায়ান্টসকে হারাল মহেন্দ্র সিং ধোনির দল। চার উইকেট নিয়ে ম্যাচের সেরা মইন আলি। এদিন চিপকে লখনৌর বিরুদ্ধে খেলতে নেমেই রেকর্ড গড়েন ধোনি। আইপিএল কেরিয়ারে ৫০০০ রান […]
নতুন করে অশান্ত রিষড়া! জি-২০ সফর বাতিল করে কলকাতায় ফিরছেন রাজ্যপাল
খবর লাইভ : ফের নতুন করে অশান্ত রিষড়া। সোমবার রাতে রিষড়া স্টেশনে অশান্তির ঘটনায় উদ্বিগ্ন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। সূত্রের খবর, মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবের সঙ্গে ইতিমধ্যে কথা বলেছেন রাজ্যপাল। ঘটনার জেরে জি ২০ আলোচনা সংক্রান্ত সফর বাতিল করে মঙ্গলবারই উত্তরবঙ্গ থেকে কলকাতায় ফিরছেন রাজ্যপাল। তবে দুষ্কৃতী দৌরাত্ম্য যে কোনওমতেই বরদাস্ত করা হবে না সে […]







