Special News Special Reports State

বকেয়া টাকা না দেওয়া নিয়ে কেন্দ্রের অভিযোগকে চ্যালেঞ্জ মমতার

0
(0)

খবর লাইভ :কেন্দ্রের তরফে অভিযোগ করা হয়েছে কাজের হিসেব না দেওয়ায় ১০০ দিনের কাজ, আবাস যোজনা ও সড়ক যজনার টাকা আটকে দেওয়া হয়েছে। তবে বিজেপি তথা কেন্দ্রের এই অভিযোগকে রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার খেজুরির সরকারি সভা থেকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন কোনও দুর্নীতি হয়নি, কোনও কিছু পেন্ডিংও নেই তাও অন্যায় ভাবে গরিব মানুষের টাকা আটকেছে এই পাপিষ্ঠ কেন্দ্রীয় সরকার।

সোমবার খেজুরিতে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে উপস্থিত হয়ে রাজ্যের টাকা আটকে দেওয়ায় কেন্দ্রকে কড়া সুরে নিশানা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, “এই কেন্দ্রীয় সরকার পাপিষ্ঠ। ১০০ দিনের কাজে ১৭ লক্ষ গরিব মানুষের টাকা আটকে দেওয়া হয়েছে। গরিব মানুষগুলো হাড়ভাঙা খাটুনি খেটেছে তাদের টাকা আটকে দিয়েছে এই বেইমান, লুটেরা, দাঙ্গাবাজরা। শুধু ১০০ দিনের কাজ নয়, আপনাদের বাড়ির টাকা, রাস্তা করার টাকাও ওরা বন্ধ করে দিয়েছে।” এরপরই কেন্দ্রকে চ্যালেঞ্জ ছুড়ে মমতা বলেন, “১২০০০ কিমি রাস্তা করছি। এটা রাজ্য সরকারের টাকা, ওখানে ১০০ দিনের কর্মীরা কাজ করবে। দিল্লি আমায় ভাতে মারার চেষ্টা করলেও আমরা পান্তাভাত খেয়ে থাকব কিন্তু মাথা নত করব না। ওরা বলছে, আমরা নাকি টাকা চুরি করেছি, কাজের হিসেব দেইনি তাই টাকা বন্ধ করেছি। আমি চ্যালেঞ্জ করছি, কোনও দুর্নীতি নেই, কোনও হিসেব পেন্ডিং নেই। অন্যায় ভাবে টাকা আটকে রেখেছে। কেন টাকা দাওনি জবাব দাও।” এর পরই কেন্দ্রীয় দলকে নিশানা করে মুখ্যমন্ত্রী বলেন, “এই কয়েকমাসে শতাধিক কেন্দ্রীয় দল এসেছে। এখানে খেয়েছে, বিজেপির সঙ্গে মিটিং করেছে, দাঙ্গা লাগিয়েছে, বাড়ি চলে গেছে।” একইসঙ্গে রাজ্যবাসীকে আশ্বস্ত করে মুখ্যমন্ত্রী বলেন, “১০০ দিনের কাজে অন্তত ৫০ দিন কাজ পায় সেই ব্যবস্থা রাজ্যসরকার করবে।”

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *