Special News Special Reports State

রেড রোডে দু’দিনের জন্য ধরনায় বসলেন মুখ্যমন্ত্রী

0
(0)

খবর লাইভ : কেন্দ্রের আর্থিক বঞ্চনা এবং গণতন্ত্রের কণ্ঠরোধের প্রতিবাদে আজ থেকে রেড রোডে দু’দিনের জন্য ধরনা বসলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তবে মুখ্যমন্ত্রী হিসেবে নয়, আমজনতার হয়ে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়াবেন তিনি। ধরনা মঞ্চে রয়েছেন ইন্দ্রনীল সেন, অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম, শশী পাঁজা সহ আরও অনেকে।

বুধবার বেলা ১২টার আগেই রেড রোডে পৌঁছে যান তৃণমূল সুপ্রিমো। তারপর আম্বেদকরের মূর্তিতে মালা দিয়ে মঞ্চে ওঠেন তিনি।তবে ধরনার জন্য মুখ্যমন্ত্রীর সরকারি কাজে যাতে কোনও বাধা না পড়ে তার জন্য মঞ্চের ঠিক পিছনেই একটি অস্থায়ী অফিস তৈরি করা হয়েছে। সেখানে প্রয়োজন মতো সরকারি কাজ সেরে নেবেন মমতা।

আরও পড়ুনঃ লকআপে ১০ অভিযুক্তের দাঁত উপড়ে রিজার্ভে গেলেন এএসপি
প্রসঙ্গত, তিনদিনের ওড়িশা সফরে যাওয়ার আগেই কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে টানা দুদিনের ধরনা আন্দোলনের কথা জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার, সিঙ্গুরের মঞ্চ থেকে ফের সে বিষয়টি জানান তৃণমূল সুপ্রিমো। তিনি বলেন, সিঙ্গুর আন্দোলনের সময় টানা ধরনা দিয়েছেন তাঁরা। সেই কারণেই কলকাতার আম্বেদকর মূর্তির সামনের ধরনা কর্মসূচির আগে সিঙ্গুরের মাটি ছুঁয়ে আসেন তিনি। ১০০ দিনের কাজের টাকা, আবাস যোজনার টাকা-সহ একাধিক প্রকল্পের টাকা পাওনা রয়েছে। বারবার বলেও কাজ না হওয়ায় এবার তাই আন্দোলনের জন্য রাজপথকেই বেছে নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ৩০ ঘণ্টার ধরনায় বসছেন তিনি। একই সময়ে গোটা বাংলা জুড়ে ধরনায় বসবেন তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের নেতা-কর্মীরা। ওই সময়েই দিল্লিতে আম্বেদকরের মূর্তির নীচে ধরনায় বসবেন তৃণমূল সাংসদরা। ফলে দিল্লি থেকে কলকাতা সরগরম থাকবে তৃণমূল কংগ্রেসের মেগা কর্মসূচিতে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *