খবর লাইভ : হিংসায় অংশগ্রহণকারীদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা হবে, বিবৃতি জারি করলেন রাজ্যপাল।প্রেস বিবৃতিতে লেখা হয়েছে, ‘মানুষকে বোকা বানাবে বলে যারা হিংসায় অংশগ্রহণ করে তারা তাড়াতাড়ি বুঝতে পারবে যে তারা মূর্খের স্বর্গে বাস করছে। যারা হিংসার আশ্রয় নিয়েছে তাদের বিরুদ্ধে আইন প্রয়োগের সমস্ত ব্যবস্থা করা হবে। পবিত্র রাম নবমীর দিন জনগণের সম্পত্তিতে আগুন লাগানোর ঘটনা […]
Day: March 31, 2023
ধর্মের নামে গুণ্ডামি, শিবপুরের অশান্তিতে অভিষেকের নিশানায় বিজেপি
খবর লাইভ : কোনও গাইডলাইন অনুসরণ করা হয়নি। পুলিশের অনুমতি না মেনেই মিছিল করা হয়েছে। ইচ্ছাকৃতভাবেই অশান্তি তৈরি করতে হাওড়ায় দু’টি মিছিল করে গুণ্ডামি করা হয়েছে। হাওড়ায় হিংসার ঘটনায় বিস্ফোরক অভিযোগ তুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার বিকেলে সাংবাদিক বৈঠক করে বিজেপি-কে কড়া ভাষায় আক্রমণ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তিনি এদিন বলেন, “ডিজে বাজিয়ে, কোমরে বন্দুক […]
ফের জেল হেফাজতের মেয়াদ বাড়ল তিহার বন্দি কেষ্টর
খবর লাইভ : ফের জেল হেফাজতের মেয়াদ বাড়ল অনুব্রত মণ্ডলের। শুক্রবার আসানসোল সিবিআই আদালতে গরু পাচার মামলায় ধৃত অনুব্রতর মামলার শুনানি ছিল। তবে এদিন আদালত সাফ জানিয়ে দেয়, আগামী ২৭ এপ্রিল পর্যন্ত জেল হেফাজতেই থাকতে হবে বীরভূমের জেলা সভাপতিকে। শুক্রবার আসানসোলের বিশেষ সিবিআই আদালতে ভার্চুয়ালি পেশ করার কথা ছিল বীরভূমের জেলা সভাপতিকে। কিন্তু প্রযুক্তিগত ত্রুটির […]
আজ ফের অশান্ত হাওড়া-শিবপুর, পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি
খবর লাইভ : হাওড়ার শিবপুরে রাম নবমীর মিছিল ঘিরে বৃহস্পতিবারের সংঘর্ষের পর শুক্রবার ফের অশান্তি ছড়াল। রামনবমীর দিনের ঘটনার জেরে পরদিনও শুরু হয় বিক্ষোভ। শুরু হয় ইটবৃষ্টি। ইটের আঘাতে জখম হন কয়েকজন পুলিশকর্মী। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পাল্টা লাঠিচার্জ করে পুলিশ। র্যাফ নামিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। বৃহস্পতিবারের হিংসার ঘটনায় ইতিমধ্যেই ৩৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। […]
নিয়োগ দুর্নীতিতে ধৃত অয়ন শীলের ১০০ কোটি টাকারও বেশি সম্পত্তি ! চক্ষুচড়কগাছ ইডির
খবর লাইভ : নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেফতার অয়ন শীলের ১০০ কোটি টাকারও বেশি মূল্যের সম্পদের হদিশ পেয়েছে ইডি। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে এমনই জানা গিয়েছে। নিজের স্ত্রী – পুত্র তো বটেই একাধিক ঘনিষ্ঠের অ্যাকাউন্টে অয়ন শীল কোটি কোটি টাকা পাচার করেছে বলে সূত্রের খবর। এমনকী ঘনিষ্ঠদের নামে প্রচুর সম্পত্তিও কিনেছেন তিনি। অয়ন ও তাঁর ঘনিষ্ঠদের […]
মোদি বিরোধী পোস্টারে ছয়লাপ আহমেদাবাদের বিভিন্ন অঞ্চল, ধৃত ৮
খবর লাইভ : আহমেদাবাদের বিভিন্ন অঞ্চলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিরোধী পোস্টার লাগানোর অভিযোগে আটজনকে গ্রেফতার করা হয়েছে।পোস্টারে মোদি হটাও, দেশ বাঁচাও লেখা ছিল। দেশ জুড়ে আম আদমি পার্টির (আপ) মোদি বিরোধী প্রচার শুরুর একদিন পরেই এই গ্রেফতারের ঘটনা ঘটল। আহমেদাবাদের পুলিশ জানিয়েছে, ইতিমধ্যে বিষয়টি নিয়ে মামলা দায়ের করা হয়েছে এবং এর তদন্ত চলছে। পুলিশের পক্ষ […]
আইপিএল-এর প্রস্তুতিতে ব্যস্ত কোহলি, ভিডিও প্রকাশ আরসিবির
খবর লাইভ : আজ থেকে শুরু আইপিএল। প্রথম ম্যাচে নামছে গুজরাত টাইটান্স বনাম চেন্নাই সুপার কিংস। ২ এপ্রিল নামছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। প্রতিপক্ষ মুম্বই ইন্ডিয়ান্স। তার আগে অনুশীলনে ব্যস্ত আরসিবির তারকা ব্যাটার বিরাট কোহলি। এদিন আরসিবির টুইটারে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে নেটে ব্যাট করেই চলেছেন আরসিবির প্রাক্তন অধিনায়ক। কখনও স্টেপআউট করছেন, […]
ধেয়ে আসছে সৌর ঝড়, কোন বিপদ অপেক্ষা করছে এশিয়ায় !
খবর লাইভ : শক্তিশালী সৌর ঝড়ের সতর্কবার্তা জারি, এশিয়া জুড়ে ব্ল্যাক আউটের আশঙ্কা। আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা সূর্যের গায়ে একটি কালো গর্ত দেখা গেছে বলে আগেই জানিয়েছিল। এর নাম দেওয়া হয়েছে করোনল হোল । বিজ্ঞানীরা বলছেন এই গর্তের জেরে সূর্যের একটা অংশ কার্যত ভ্যানিশ হয়ে গেছে। আর এই ঘটনায় সৌর ঝড় সৃষ্টির মতো অবস্থা […]
শীঘ্রই ভারতের বাসিন্দা হচ্ছে কলম্বিয়ার ড্রাগ মাফিয়া পাবলো এসকোবারের ৬০ জলহস্তী
খবর লাইভ : কুখ্যাত ড্রাগ মাফিয়া পাবলো এসকোবারের সাধের জলহস্তীদের জ্বালায় রীতিমতো অতিষ্ঠ কলম্বিয়া সরকার। আর সেই জলহস্তীদের হাত থেকে মুক্তি পেতে তাদের এবার ভারতে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ আমেরিকার এই দেশ। জানা গিয়েছে, খুব শীঘ্রই ভারতের বাসিন্দা হতে চলেছে এসকোবারের সাধের পোষ্যরা। কলম্বিয়া সরকার সূত্রে জানা গিয়েছে, মোট ৭০টি জলহস্তীকে ভারত ও মেক্সিকোয় পাঠানোর […]
১ এপ্রিল থেকে ওষুধের দাম একলাফে বাড়ছে ১২ শতাংশ
খবর লাইভ : ফের বাড়তে চলেছে জীবনদায়ী ওষুধের দাম। মধ্যবিত্তের দুশ্চিন্তা বাড়িয়ে নতুন অর্থবর্ষে বাড়তে চলেছে অত্যাবশ্যকীয় ওষুধের দাম।এই ওষুধের মধ্যে রয়েছে ব্যথানাশক, জ্বর, ইনফেকশন, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, চর্মরোগ, রক্তাল্পতা অ্যান্টিবায়োটিক প্রভৃতি।এপ্রিল মাস থেকে এইসব ওষুধের দাম বাড়বে বলে জানা গিয়েছে। সোমবার কেন্দ্রীয় সরকারের সার ও রসায়ন মন্ত্রকের অধীন ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি প্রতিবছরই ওষুধের […]










