খবর লাইভ : বিলকিস বানো গণধর্ষণ মামলায় ১১ জন অপরাধীকে মুক্তি দিয়েছে কেন্দ্র ও গুজরাট সরকার। এই ঘটনায় দেশজুড়ে সমালোচনার পাশাপাশি সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি দায়ের হয়েছিল মামলা। সোমবার এই মামলার শুনানিতে কেন্দ্র ও গুজরাত সরকারকে নোটিশ দিল দেশের শীর্ষ আদালত। দুই সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে দোষীদের মুক্তি সংক্রান্ত সমস্ত রিপোর্ট সঙ্গে নিয়ে পরবর্তী শুনানিতে উপস্থিত […]
Day: March 27, 2023
সংখ্যালঘু দফতর খোদ নিজের হাতে নিলেন মুখ্যমন্ত্রী
খবর লাইভ : সংখ্যালঘু দফতর খোদ নিজের হাতে নিলেন মুখ্যমন্ত্রী । সোমবার সংখ্যালঘু দফতর নিয়ে নবান্নের বৈঠকের পর এমন সিদ্ধান্ত বলে খবর নবান্ন সূত্রে। সাগরদীঘিতে হারের পর এমন সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে রাজনৈতিক মহলে। সংশ্লিষ্ট দফতরের রাষ্ট্রমন্ত্রী ছিলেন গোলাম রব্বানী। এবার সংখ্যালঘু দফতর মুখ্যমন্ত্রী নিজে দেখবেন। সূত্রের খবর, সাগরদিঘির উপনির্বাচনে পরাজয়ের পরে, এই ফলাফল […]
বাংলো ছাড়ার চিঠি গেল রাহুল গান্ধির কাছে
খবর লাইভ : সাংসদ পদ থেকে তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে। এ বার লোকসভার সদস্যদের জন্য নির্দিষ্ট বাংলো ছাড়ার চিঠি গেল কংগ্রেস নেতা রাহুল গান্ধির কাছে। ২৭ মার্চ এই চিঠি পাঠানো হয়েছে৷ সেখানে বলা হয়েছে, ১২ তুঘলক লেনের সরকারি বাংলো রাহুলকে ছাড়তে হবে। এর জন্য আগামী মাসের ২২ তারিখ পর্যন্ত সময় পাবেন তিনি। ২৩ তারিখ থেকে […]
জোড়াসাঁকো ঘুরে নেতাজি ভবন দেখে মুগ্ধ রাষ্ট্রপতি
খবর লাইভ : রাষ্ট্রপতি হিসাবে দায়িত্বগ্রহণের পরে এই প্রথম বঙ্গ সফরে এসেছেন দ্রৌপদী মূর্মূ৷ এদিন বেলা ১২টা নাগাদ কলকাতা বিমানবন্দরে অবতরণ করে রাষ্ট্রপতির বিমান। সেখানেই তাঁকে পুষ্পস্তবক দিয়ে অভ্যর্থনা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিমানবন্দরেই রাষ্ট্রপতিকে গার্ড অফ অনার জানানো হয়। কলকাতা বিমানবন্দর থেকে রাষ্ট্রপতির চপার প্রথমে নামে রেসকোর্সে। সেখান থেকে গাড়িতে তিনি যান এলগিন রোডে […]
ফের মুখ পুড়ল সিবিআইয়ের, এসপি সিনহার মামলায় তীব্র ভর্ৎসনা আদালতের
খবর লাইভ : সিবিআইকে তীব্র ভাষায় ভর্ৎসনা আলিপুর বিশেষ সিবিআই আদালতের বিচারকের। সোমবার ফের একবার আদালতে জামিনের আবেদন করেছিলেন নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত শান্তিপ্রসাদ সিনহার আইনজীবী। পাল্টা জামিনের বিরোধিতা করেন সিবিআই আইনজীবী। কেন্দ্রীয় তদন্ত সংস্থার বিরোধিতায় ক্ষুব্ধ বিচারক। ‘কেন একই টেপ রেকর্ডার বাজাচ্ছেন? জামিন দিলে ওরা কি নাচবে?’ সিবিআইকে ভর্ৎসনা করে মন্তব্য বিচারকের। ওএমআর শিট […]
দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা! দাপট দেখাবে ঝোড়ো হাওয়া
খবর লাইভ : নিম্নচাপের হাত থেকে এখনই রেহাই নেই রাজ্যবাসীর, সোমবার এমনই পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ মুষলধারে বৃষ্টি হতে পারে। পাশাপাশি দাপট দেখাতে পারে ঝোড়ো হাওয়া। সোমবার থেকেই বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। আগামী বুধবার-বৃহস্পতিবার অবধি এমন পরিস্থিতি থাকবে। দক্ষিণবঙ্গের উপকূল ও পশ্চিমের জেলাগুলিতে […]
তিলজলাকাণ্ডের জেরে রণক্ষেত্র পার্ক সার্কাস, পুলিশের গাড়িতে আগুন বিক্ষোভকারীদের
খবর লাইভ : তিলজলাকাণ্ডে ৭ বছরের শিশুকন্যাকে যৌন নির্যাতনের পর খুন, প্রতিবাদে বন্ডেল গেট রোডে পথ অবরোধ স্থানীয়দের। অবরোধের জেরে শিয়ালদা দক্ষিণ শাখায় ট্রেন চলাচল বন্ধ। এই ঘটনাকে কেন্দ্র করে পুলিশের গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভ দেখাতে থাকে স্থানীয় বাসিন্দারা। এদিন পুলিশকে লক্ষ্য করে ঢিলও ছোড়া হয় বলে অভিযোগ। এমনকী পুলিশের গাড়িতে আগুনও জ্বালিয়ে দেওয়া হয় […]
কৌস্তুভের গ্রেফতারি, কলকাতা পুলিশ কমিশনারের রিপোর্টে ক্ষুব্ধ হাই কোর্ট
খবর লাইভ : কংগ্রেস নেতা তথা আইনজীবী কৌস্তুভ বাগচীর গ্রেফতারিতে কলকাতার পুলিশ কমিশনার রিপোর্ট পেশ করেছেন। যদিও সেই রিপোর্ট দেখে অসন্তোষ প্রকাশ করেছে হাই কোর্ট। সোমবার রাজ্য সরকারের আইনজীবীকে বিচারপতি রাজাশেখর মান্থা বলেছেন, ‘‘পুলিশ কমিশনারের রিপোর্ট গ্রহণযোগ্য নয়। রিপোর্টে ওই দিনের পুলিশের ভূমিকাকে সমর্থন করা হয়েছে। কিন্তু সে দিনের প্রকৃত ঘটনাটি সবার জানা উচিৎ। আরও […]
মহাকাশে মহা সংযোগ! রাতের আকাশে একসঙ্গে ৫ গ্রহ, কখন দেখবেন?
খবর লাইভ : সৌরজগতের পাঁচ গ্রহকে এবার পরপর দেখতে পাওয়া যাবে আকাশে। বুধ, শুক্র, মঙ্গল, বৃহস্পতি ও ইউরেনাস গ্রহগুলোকে একত্রে ২৫ থেকে ৩০ মার্চ পর্যন্ত সপ্তাহভর দেখা যাবে। কিন্তু সবচেয়ে বেশি পরিষ্কার এই দৃশ্য দেখা যাবে আগামী ২৮ মার্চ, মঙ্গলবার। সোমবার ও মঙ্গলবার সূর্যাস্তের পরই চাঁদের পাশাপাশি দেখা যাবে পাঁচ গ্রহকে। তবে মূলত তিনটি গ্রহ—বুধ, […]
মুসলিম সংরক্ষণ প্রত্যাহার ইস্যুতে কংগ্রেসকেই নিশানা শাহের
খবর লাইভ : বিরোধীদের অভ্যাস থাকলেও, বিজেপি কখনও ধর্মের ভিত্তিতে তোষণের রাজনীতি করে না। কর্ণাটক নির্বাচনের প্রচারে এসে এমনই মন্তব্য করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। উল্লেখ্য, দিন দুয়েক আগেই রাজ্যের ওবিসি মুসলিমদের ৪ শতাংশ সংরক্ষণ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে কর্নাটক সরকার। আর এবার সেই সিদ্ধান্তের প্রশংসায় সরব হলেন অমিত শাহ। নির্বাচনী প্রচারে এসে শাহ সাফ জানান, […]










