খবর লাইভ : তিলজলায় সাত বছরের শিশুকে নৃশংসভাবে খুনের ঘটনায় তৎপর জাতীয় শিশু সুরক্ষা কমিশন। রাজ্য পুলিশের ডিজি ও মুখ্যসচিবকে এই ঘটনা নিয়ে নোটিস দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। যদিওকেন্দ্রীয় শিশুসুরক্ষা কমিশনকে বাধা দেওয়ার অভিযোগ উঠল রাজ্যের কমিশনের বিরুদ্ধে। পরিস্থিতি দেখে কেন্দ্রীয় কমিশনের চেয়ারপার্সন প্রিয়াঙ্ক কানুনগোর প্রশ্ন, ‘‘পশ্চিমবঙ্গ সরকার ঠিক কী লুকোতে চায়?’’ তিলজলার ঘটনায় […]
Day: March 30, 2023
শতরূপ-বিমান-সেলিমকে মানহানির আইনি নোটিশ কুণাল ঘোষের
খবর লাইভ : শতরূপ ঘোষ, বিমান বসু, মহম্মদ সেলিমের বিরুদ্ধে মানহানির আইনি নোটিশ দিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।এই নোটিশ পাঠিয়েছেন কুণালের আইনজীবী অয়ন চক্রবর্তী। কুণাল ঘোষ ও তাঁর বাবাকে কুরুচিকর ভাষায় আক্রমণের জেরে এই আইনি নোটিশ। ঘটনার সূত্রপাত কয়েক দিন আগে। বাম নেতা শতরূপ ঘোষের গাড়ি নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন তুলেছিলেন তৃণমূলের রাজ্য […]
না যাওয়ার কারণ জানিয়ে ইডিকে চিঠি মলয় ঘটকের
খবর লাইভ : এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে চিঠি লিখেছেন তিনি। কিন্তু চিঠিতে কী লিখেছেন তিনি? সেই প্রশ্নের উত্তর এড়ালেন রাজ্যের আইন ও বিচারমন্ত্রী মলয় ঘটক। ইঙ্গিতপূর্ণ মন্তব্যে জবাব দিলেন মন্ত্রী। জিইয়ে রাখলেন ধোঁয়াশা। মলয় ঘটক জানিয়েছেন,’আমি কী লিখে পাঠিয়েছি, তা আমি জানাব না। শরীর আমার খারাপ নয়। শরীর আমার ভালো রয়েছে।’ আসানসোলে এক সাংবাদিক সম্মেলনে একথা জানান […]
কলকাতায় এবার ক্যাম্পাস করতে চলেছে ‘ইনফোসিস’
খবর লাইভ : রাজ্যের তথ্যপ্রযুক্তি কর্মী ও পড়ুয়া-চাকরিপ্রার্থীদের জন্য দারুণ খবর। কলকাতায় এবার ক্যাম্পাস করতে চলেছে দেশের অন্যতম তথ্যপ্রযুক্তি সংস্থা ইনফোসিস। সংস্থার তরফে ট্যুইট করে একথা ঘোষণা করা হয়েছে। জানা গিয়েছে, প্রথম পর্যায়ে ২০০ কোটি টাকা লগ্নি হতে পারে ইনফোসিসের নতুন প্রকল্পে। বছর দেড়েক আগে রাজারহাটে প্রস্তাবিত তথ্যপ্রযুক্তি প্রকল্পের ভূমিপুজো করে ইনফোসিস। বুধবার সংস্থার তরফে […]
চিন্তা বাড়াচ্ছে করোনা, দেশে দৈনিক সংক্রমণ ছাড়াল ৩হাজার
খবর লাইভ : চিন্তা বাড়াচ্ছে করোনার দাপট। উদ্বেগে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। দেশে দৈনিক সংক্রমণ ছাড়াল ৩ হাজার। গত ২৪ ঘন্টায় ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৩,০১৬ জন। যা গত প্রায় ছয় মাসের মধ্যে সর্বোচ্চ। গত বছরের ২ অক্টোবর একদিনে মোট ৩,৩৭৫টি করোনা সংক্রমণ ধরা পড়ে। সেই সঙ্গে দৈনিক করোনা সংক্রমণের হার বেড়ে হল ২.৭ শতাংশ। সাপ্তাহিক হার […]
‘মোদির নাম নেওয়ার জন্য চাপ দিয়েছিল সিবিআই’, বিস্ফোরক অমিত শাহ
খবর লাইভ : ‘মোদির নাম নেওয়ার জন্য চাপ দিয়েছিল সিবিআই’, ২০০৫-এর এনকাউন্টার মামলা নিয়ে বড় দাবি অমিত শাহের । অমিত শাহ বলেন, ‘আমি সিবিআই-এর অপব্যবহারের শিকার হয়েছিলাম। কংগ্রেস দুর্নীতির কোনও অভিযোগ আনতে পারেনি আমাদের বিরুদ্ধে। এই আবহে গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রী থাকাকালীন একটি এনকাউন্টারের ঘটনায় তারা আমাকে অভিযুক্ত করেছিল এবং গ্রেফতার করেছিল।’ সাম্প্রতিককালে বারবারই সিবিআই, ইডি-র অপব্যবহার […]
নিশীথ মামলায় আদালতে অহযোগিতার অভিযোগ সিবিআইয়ের
খবর লাইভ : রাজ্য পুলিশের বিরুদ্ধে হাইকোর্টে অভিযোগ জানালো সিবিআই। নিশীথ প্রামাণিকের মামলার তদন্তে রাজ্য পুলিশ অসহযোগিতা করছে বলে হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলা করেছে সিবিআই। মামলার নথি তাঁদের হাতে দিতে গড়িমসি করছে বলেও অভিযোগে জানিয়েছে সিবিআই।পুলিশের দায়ের করা স্বতঃপ্রণোদিত মামলায় নাম রয়েছে কোচবিহারের জেলা বিজেপির সাধারণ সম্পাদক, জেলা বিজেপি সহ সভাপতি, দিনহাটা ব্লকের […]
মমতার ধর্না শেষ হলেই মোদি-শুভেন্দুর বিরুদ্ধে মামলা দায়ের করবে তৃণমূল
খবর লাইভ : রাহুল গান্ধির সাংসদ পদ খারিজ হওয়ার কয়েক মিনিটের মধ্যে টুইট করে ক্ষোভ উগরে দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । তিনি লিখেছিলেন, ‘গণতান্ত্রিক ভারত আজ সোনার পাথরবাটি।’ বুধবার শহিদ মিনারে সভা করেছেন অভিষেক। সেই মঞ্চে দাঁড়িয়ে তিনি জানিয়েছেন, রাহুলের বিরুদ্ধে মামলাকে দৃষ্টান্ত হিসাবে দেখিয়ে শুভেন্দু অধিকারীর বিধায়ক পদ খারিজের আর্জি জানাবে তৃণমূল। এই দাবি নিয়ে […]
ভারতে বন্ধ পাক সরকারের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট!
খবর লাইভ : ভারতে আপাতত বন্ধ পাক সরকারের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট। টুইটারে পাকিস্তান সরকারের অ্যাকাউন্ট সার্চ করলেই দেখা যাচ্ছে “অ্যাকাউন্ট উইথহেল্ড”। টুইটারের তরফে জানানো হয়েছে, কিছু আইনি প্রক্রিয়ার কারণেই পাক সরকারের অ্যাকাউন্ট আপাতত ভারতে দেখা যাচ্ছে না। টুইটারে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, আইনি সমস্যার কারণে পাক সরকারের ট্যুইটার অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে। পাক সরকারের টুইটার […]
সাহারার টাকা ৯ মাসে ১০ কোটি লগ্নিকারীকে ফেরানোর নির্দেশ সুপ্রিম কোর্টের
খবর লাইভ : সাহারা গোষ্ঠীর সমবায় সমিতিতে রাখা টাকা এখনও অনেকেই ফেরত পাননি। বহু দিন পরে কিছুটা হলেও তারা আশার আলো দেখলেন। বাজার নিয়ন্ত্রক সেবির কাছে সাহারার জমা আছে প্রায় ২৪ হাজার কোটি টাকা।সেই টাকা থেকে ওই সব আমানতকারীকে ৫ হাজার কোটি ফিরিয়ে দেওয়ার জন্য বুধবার কেন্দ্রকে অনুমোদন দিয়েছে সুপ্রিম কোর্ট। টাকা ফেরাতে ৯ মাস […]










