খবর লাইভ : কেজরি মন্ত্রিসভা থেকে ইস্তফা দিলেন দুই কেন্দ্রীয় সংস্থা সিবিআই ও ইডির হাতে ধৃত দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া ও সত্যেন্দ্র জৈন। আজ মঙ্গলবার বিকেলেই দুজনে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের কাছে ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছেন। কালক্ষেপ না করে দুই সতীর্থের ইস্তফা গ্রহণও করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী। মণীশ সিসোদিয়া ও সত্যেন্দ্র জৈনের পদত্যাগের ফলে কেজরি মন্ত্রিসভার সদস্য সংখ্যা […]
Month: February 2023
ইংল্যান্ডের বিরুদ্ধে এক রানে টেস্ট জিতে রেকর্ড গড়ল নিউজিল্যান্ড
খবর লাইভ : এক রানে টেস্ট জিতে রেকর্ড গড়ল নিউজিল্যান্ড । ১৪৬ বছরের টেস্ট ইতিহাসে ১ রানে জয়লাভ করার এটি দ্বিতীয় রেকর্ড। ওয়েলিংটনের দ্বিতীয় টেস্টে শুরুতে ব্যাট করে ইংল্যান্ড তাদের প্রথম ইনিংস ডিক্লেয়ার করে ৮ উইকেটে ৪৩৫ রান তুলে। এরপর নিউজিল্যান্ড ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ২০৯ রানে অল-আউট হয়। সুতরাং প্রথম ইনিংসের নিরিখে ইংল্যান্ড […]
নওশাদ সিদ্দিকি সহ ১৩ জনের ফের ১৩ মার্চ পর্যন্ত জেল হেফাজতের
খবর লাইভ: ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের বিধায়ক নওশাদ সিদ্দিকি সহ ১৩ জনকে ১৩ মার্চ পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিল ব্যাঙ্কশাল কোর্ট। মঙ্গলবার নওশাদ-সহ বাকিদের আদালতে তোলা হলে বিচারক এই নির্দেশ দেন। মঙ্গলবার আইএসএফ বিধায়কের আইনজীবী ব্যাঙ্কশাল আদালতে জামিনের আবেদন করেননি। বুধবার কলকাতা হাইকোর্টে নওশাদের জামিনের আবেদনের শুনানি রয়েছে। ১০ দিনের জেল হেফাজত শেষে এদিন ব্যাঙ্কশাল আদালতে […]
দেশকে অগ্নিগর্ভ করে তুলবেন না, মুসলিম নাম বদল প্রসঙ্গে কড়া অবস্থান সুপ্রিম কোর্টের
খবর লাইভ: দেশের ইতিহাসবিজড়িত জনপদের নাম ভারতীয় সংস্কৃতির কথা মনে রেখে পরিবর্তন করা হোক। সে জন্য গঠন করা হোক একটি নাম বদল কমিশন। এ আর্জি জানিয়ে করা এক জনস্বার্থ মামলা খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্ট। দেশের সর্বোচ্চ আদালতের বিচারপতি কে এম জোসেফ ও বিচারপতি এম ভি নাগরত্ন আবেদনকারীকে জানিয়ে দিতে ভোলেননি যে ভারত এক ধর্মনিরপেক্ষ […]
প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি
খবর লাইভ: অস্বস্তি কিছুতেই যাচ্ছে না প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের। প্রধানমন্ত্রী থাকাকালীন বিদেশ থেকে পাওয়া উপহার বিক্রির দায়ে মঙ্গলবার তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ইসলামাবাদ আদালত। অতিরিক্ত দায়রা বিচারক জাফর ইকবাল ওই গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। গত বছরের এপ্রিলে অনাস্থা ভোটে হেরে প্রধানমন্ত্রীর কুর্সি হারানোর পরেই ইমরান খানের বিরুদ্ধে অভিযোগ ওঠে, বিদেশি […]
নারদা মামলায় মদন মিত্র ও ফিরহাদ হাকিমকে কড়া ভাষায় ভর্ৎসনা বিচারপতি শুভেন্দু সাহার
খবর লাইভ : ‘আপনারা কি ভিআইপি হয়ে গিয়েছেন?’,মদন মিত্র ও ফিরহাদ হাকিমকে ধমক বিচারকের,নারদা মামলায় মঙ্গলবার কলকাতায় ইডির বিশেষ আদালতে হাজিরার নির্দেশ ছিল রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম ও তৃণমূল বিধায়ক মদন মিত্রের । কিন্তু এদিন আদালতে কিছুটা দেরিতে পৌঁছান দুই তৃণমূল নেতা। ততক্ষণে এজলাসে ঢুকে গিয়েছিলেন বিচারক। আর সেই কারণেই মদন মিত্র ও ফিরহাদ হাকিমকে […]
শান্তিনিকেতনে নির্ধারিত দোলপূর্ণিমার দিন এবারও অনুষ্ঠিত হবে না বসন্তোৎসব !
খবর লাইভ : শ্রীনিকেতনের মাঘোৎসবের পর এবার রবীন্দ্রনাথের প্রথা ভেঙে নির্ধারিত দোলপূর্ণিমার দিন এবারও অনুষ্ঠিত হচ্ছে না বসন্তোৎসব । দোলপূর্ণিমার চার দিন আগে ৩ মার্চ বসন্তোৎসব পালন করবে বিশ্বভারতী। বিশ্বভারতীর কর্মী পরিষদের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে তাদের নিজস্ব ওয়েবসাইটে।স্বাভাবিকভাবেই ফের বসন্তোৎসব নিয়ে বিতর্ক শুরু হয়েছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় চত্বরে । আরও পড়ুনঃ এমবাপে- বেঞ্জেমাকে পিছনে […]
রাজ্যপাল-ব্রাত্য বৈঠকে উপাচার্য নিয়ে সাময়িক সমাধান মিলল
খবর লাইভ : রাজভবন-নবান্ন সংঘাতের আবহেই মঙ্গলবার রাজভবনে রাজ্যপাল সি ভি আনন্দ বোস বৈঠক করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে। বৈঠকে হাজির ছিলেন বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরাও। রাজ্যপাল আগেই উপাচার্যদের সঙ্গে বৈঠকে বসবেন বলে জানিয়েছিলেন। বৈঠক শেষে রাজযপালকে পাশে বসিয়ে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষাকে এগিয়ে নিয়ে যেতে রাজভবন এবং নবান্ন একসঙ্গে কাজ করবে। মঙ্গলবার বৈঠকের মাঝেই ছয় […]
এমবাপে- বেঞ্জেমাকে পিছনে ফেলে ফিফার বর্ষসেরা লিওনেল মেসি
খবর লাইভ : ফিফার বর্ষসেরা পুরুষ ফুটবলার নির্বাচিত হলেন লিওনেল মেসি। সেরার শিরোপার দৌড়ে তাঁর সঙ্গে ছিলেন প্যারিস সেন্ট জার্মেইনে তাঁর সতীর্থ কিলিয়ান এমবাপে (ফ্রান্স) ও রিয়াল মাদ্রিদ তারকা করিম বেঞ্জেমা (ফ্রান্স)। তাঁদের দুজনকেই পিছনে ফেলে ফিফার বর্ষসেরা পুরস্কার জিতলেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মহাতারকা। সোমবার রাতে প্যারিসে তাঁর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়েছে। আর্জেন্টিনার কোচ […]
রাজ্যে পরিযায়ী শ্রমিকের সংখ্যা কত? হলফনামা দিয়ে তথ্য জানাতে নির্দেশ হাই কোর্টের
খবর লাইভ : রাজ্যে পরিযায়ী শ্রমিকের সংখ্যা কত? তা জানতে চায় আদালত। ১২ বছরেও কেন এই সংখ্যা স্পষ্ট নয়, তা জানাতে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট । আগামী চার সপ্তাহের মধ্যে রাজ্যকে এই বিষয়ে হলফনামা দিয়ে তথ্য জানাতে নির্দেশ দিয়েছে হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ। আরও পড়ুনঃ উদ্বেগ বাড়াচ্ছে অ্যাডিনো ভাইরাস, কী পরামর্শ চিকিৎসকদের ? […]










