খবর লাইভ : ব্যাট হাতে দুরন্ত ইনিংস কে এল রাহুলের। ৭৫ রানে অপরাজিত তিনি। ৪৫ রানে অপরাজিত রবীন্দ্র জাদেজা। বল হাতে নিয়েছেন ২ উইকেট। জয় দিয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজ শুরু করল ভারতীয় দল। এদিন মুম্বইয়ে প্রথম একদিনের ম্যাচে অজিদের ৫ উইকেটে হারাল টিম ইন্ডিয়া। ব্যাট হাতে দুরন্ত ইনিংস কে এল রাহুলের। ৭৫ রানে অপরাজিত […]
Day: March 17, 2023
পর্যবেক্ষক পদ ফেরেনি, একাধিক জেলার দায়িত্বে অরূপ-ফিরহাদ-মলয়রা
খবর লাইভ : শুক্রবার কালীঘাটে দলীয় বৈঠক শেষে সাংবাদিকের মুখোমুখি হন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় ও মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। বৈঠক কোন কোন বিষয়ে আলোচনা হয়েছে তা জানানোর পাশাপাশি বেশ কিছু সাংগঠনিক বদলের কথা জানিয়েছেন তাঁরা। তৃণমূলের বহু চর্চিত ‘পর্যবেক্ষক’ পদ না ফেরানো হলেও রাজ্যের জেলাগুলির দায়িত্ব বেশ কয়েকজন নেতার হাতে তুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সুদীপ-চন্দ্রিমা। […]
আপাতত স্থগিত কৃষকদের মহামিছিল,সরকারের ঘোষণার অপেক্ষায় আন্দোলনকারীরা
খবর লাইভ : নাসিক থেকে মুম্বই পর্যন্ত কৃষকদের মহামিছিল আপাতত মহারাষ্ট্রের থানে জেলায় গিয়ে অপেক্ষা করছে। বৃহস্পতিবার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের সঙ্গে আলোচনার পর কৃষকনেতারা আপাতত থানে জেলায় অবস্থানের সিদ্ধান্ত নেন।আন্দোলনকারী নেতারা জানিয়েছেন, মুখ্যমন্ত্রী দাবি পূরণে প্রতিশ্রুতি দিয়েছেন। আজ শুক্রবার রাজ্য বিধানসভায় সেই ঘোষণা হওয়ার কথা। প্রতিশ্রুতি পূরণে সরকার কতটা আন্তরিক, পদযাত্রীরা তা বুঝতে চান। […]
বিধ্বংসী সাইক্লোন, মৃত্যু মিছিল মালাউইতে
খবর লাইভ : ভয়াবহ সাইক্লোনে বিধ্বস্ত মালাউই, ইতিমধ্যেই মৃতের সংখ্যা ৩২৬ ছাড়িয়েছে। মালাউইয়ের জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, দক্ষিণ আফ্রিকার সমুদ্র উপকূলবর্তী দেশগুলিতে আছড়ে পড়েছে শক্তিশালী সাইক্লোন ফ্রেডি । ঝড়ের দাপটে ইতিমধ্যেই লক্ষাধিক মানুষ ঘরছাড়া হয়েছেন। প্রবল বৃষ্টির জেরে ব্যহত হয়েছে নাগরিক জীবনযাত্রা। নাগাড়ে বৃষ্টিতে ব্যহত হচ্ছে উদ্ধার কাজ। মৃতের সংখ্যা আরও […]
রাজ্যে মিটিং মিছিল নিয়ে নয়া গাইডলাইন বিচারপতি মান্থার
খবর লাইভ : রাজ্যজুড়ে যে কোনো রাজনৈতিক দল বা সংগঠন মিটিং, মিছিল করতে হলে স্থানীয় থানার অনুমতি নেয়। এবার থেকে আর সেটা করা যাবে না।রাজ্যের যেকোনও জায়গায় মিটিং, মিছিলের অনুমতি সংক্রান্ত যাবতীয় আবেদন করতে হবে জেলার পুলিশ সুপার বা কমিশনারেটে। শুক্রবার এই নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা। সেই নির্দেশে স্পষ্ট করে জানানো হয়েছে, […]
এসএসসির সব নিয়োগ বাতিল করার হুঁশিয়ারি ক্ষুব্ধ বিচারপতি মান্থার
খবর লাইভ : আদালতের নির্দেশকে তোয়াক্কা করেনি এসএসসি।মানেনি নম্বর দেওয়ার নির্দেশ।পুরো বিষয়টি নিয়ে স্কুল সার্ভিস কমিশনের ভূমিকায় যরপরনাই রুষ্ট কলকাতা হাই কোর্ট। এসএসসির চেয়ারম্যানকে ফের তলব করলেন বিচারপতি রাজাশেখর মান্থা। আগামী শুক্রবার এসএসসির চেয়ারম্যানকে সশরীরে হাজিরা দিতে হবে। কেন কোর্টের নম্বর দেওয়া সংক্রান্ত নির্দেশ মানা হয়নি, তার কারণ দর্শাতে হবে আদালতের কাছে।বিচারপতি মান্থার হুঁশিয়ারি, প্রয়োজনে […]
খ্রিষ্ট পূর্বাব্দেও ব্যবহার হত কন্ডোম! ইতিহাস জানেন ?
খবর লাইভ : নামটি কানে আসলেই রীতিমতো সঙ্কোচের মধ্যে পড়ে যান অনেকেই। অনেকে আবার প্রকাশ্যে এই শব্দোচ্চারণের জন্য কিঞ্চিত লজ্জা পান। এমনকি, এই সংক্রান্ত আলোচনাতেও অদ্ভুত এক অস্বস্তির মুখোমুখি হন কেউ কেউ। যদিও, বর্তমান সময়ে যুগ পরিবর্তনের পাশাপাশি বদলেছে মানুষের চিন্তাধারাও। বিশেষ জিনিসটি ব্যবহারের সুফল সম্বন্ধে জানাতে লাগাতার সরকারের তরফে লাগাতার সচেতনতামূলক প্রচার সর্বত্র করা […]
গোয়ায় হোটেল, ত্রিপুরায় চা বাগান! ‘ঠিকানা’ চাইলেন কুন্তল
খবর লাইভ : নিয়োগ দুর্নীতিতে নাম জড়িয়েছে আগেই।একাধিকবার ইডি দাবি করেছে কোটি কোটি টাকা নয়ছয়ের সঙ্গে যুক্ত তিনি। এ বার সংবাদমাধ্যমের একাংশের দাবি, গোয়ায় হোটেল এবং ত্রিপুরায় চা বাগানও রয়েছে কুন্তল ঘোষের! শুক্রবার নগর দায়রা আদালতে প্রবেশের সময় এই দাবি সরাসরি খারিজ করে দিয়ে তৃণমূলের প্রাক্তন যুবনেতা রেগে গিয়ে বললেন, ‘‘ঠিকানা দিন তো!’’ বলেন, “আপনাদের […]
বনির পথেই সোমা, গ্রেফতারি এড়াতে ৫৫ লক্ষ টাকা ফেরালেন !
খবর লাইভ : বনি সেনগুপ্তের পর সোমা চক্রবর্তী। কুন্তল ঘোষের থেকে নেওয়া টাকা ফেরালেন কুন্তল ‘ঘনিষ্ট’ সোমা চক্রবর্তী। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) সূত্রের খবর, ৫৫ লক্ষ ৬৩ হাজার টাকা ফিরিয়েছেন তিনি। ওই টাকা কুন্তলের থেকে ঋণ হিসাবে নিয়েছিলেন তিনি। জানা গিয়েছে, কুন্তলের অ্যাকাউন্ট থেকে যে টাকা লেনদেন হয়েছিল, তার মধ্যে এক কোটি টাকা উদ্ধার করা হয়েছে। […]
কলকাতায় দুর্যোগের দাপট শুক্রবারেও
খবর লাইভ : বৃহস্পতিবার রাত ১০টা ৩৭ মিনিট নাগাদ প্রায় ৪৮ কিলোমিটার প্রতি ঘণ্টায় দমকা ঝোড়ো হাওয়া বুঝিয়ে দিয়েছে কলকাতায় কালবৈশাখীর আগমনী। লক্ষীবারের পর শুক্রবারেও দাপট অব্যাহত। রাজ্যে ঝড়-বৃষ্টি পূর্বাভাসের পাশাপাশি শিলাবৃষ্টির সম্ভাবনাও থাকছে। কোথাও কোথাও বজ্রপাতের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। মরশুমের প্রথম কালবৈশাখীর সাক্ষী হয়েছে কলকাতা সহ শহরতলীর মানুষ। দমদম এবং […]









