National Special News Special Reports

লকআপে ১০ অভিযুক্তের দাঁত উপড়ে রিজার্ভে গেলেন এএসপি

0
(0)

খবর লাইভ : ফের হেফাজতে নিয়ে জেরার করার সময় অভিযুক্তদের দাঁত উপড়ে নিলেন অ্যাসিসট্যান্ট পুলিশ সুপার । এখানেই শেষ নয়, দু’জনের অণ্ডকোষ তিনি পিষে দিয়েছেন বলে অভিযোগ। অম্বাসমুদ্রমের এই ঘটনা প্রকাশ্যে আসতেই বলবীর সিং নামে ওই এএসপিকে রিজার্ভে পাঠিয়েছেন পুলিশের ডিরেক্টর জেনারেল সি শৈলেন্দ্র বাবু।

আরও পড়ুনঃ দেশের গণতান্ত্রিক পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন অমর্ত্য সেন

পুলিশের সুপারিশে তিরুনেলভেলির কালেক্টর কেপি কার্তিকেয়ন তদন্তের নির্দেশ দিয়েছেন। সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট তথা সাব-কালেক্টর মহম্মদ সাবিল আলমের নেতৃত্বে তদন্ত হবে।
কাল্লিদাইকুরিচি থানায় যাঁরা জেরার সময় নিগৃহীত হয়েছেন, তাঁদের ডাকা হবে। ওই সময় থানায় উপস্থিত পুলিশকর্মীদেরও সমন পাঠানো হবে। ওই থানার সিসিটিভি ফুটেজ, নথি এবং নিগৃহীতদের বিরুদ্ধে যে এফআইআর হয়েছে, তাও চেয়ে পাঠিয়েছেন সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট আলম।
ইতিমধ্যে একটি সংবাদ মাধ্যম আর এক নির্যাতিত ভেথা নারায়ণনের সঙ্গে কথা বলেছে। ওই সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, জেরার সময় তাঁর দাঁত উপড়ে নিয়েছিলেন বলবীর। প্লাস দিয়ে তাঁর কান মুচড়ে দেওয়া হয়েছিল।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *