খবর লাইভ : মহিলাদের নিরাপত্তা ইস্যুতে বরাবরই চিন্তাশীল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই পথে হেঁটেই মহিলা ও শিশুদের নিরাপত্তা বাড়াতে বদ্ধপরিকর রাজ্য সরকার। জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর নির্দেশেই এবার রাজ্যের গণপরিবহণের ক্ষেত্রে এবার কড়া পদক্ষেপ নিচ্ছে নবান্ন। এবার থেকে সমস্ত বেসরকারি বাস ও মিনিবাসে বসাতে হবে ভেহিক্যাল লোকেশন ট্র্যাকিং ডিভাইস। ইতিমধ্যে রাজ্য পরিবহণ দফতরের তরফে জারি […]
Day: March 3, 2023
কপিরাইটের ফাঁদে ‘বাদাম’ শব্দই উচ্চারণ করতে পারছেন না ভুবন বাদ্যকর !
খবর লাইভ : ‘আমার কাছে আছে শুধু কাঁচা বাদাম’- গান গেয়ে ভাইরাল হয়েছিলেন ভুবন বাদ্যকর। তাকে নিয়ে কম হইচই হয়নি।অথচ সেই ভুবনের এখন দিন কাটছে বহু কষ্টে। তার দাবি, পড়ালেখা না জানায় প্রতারিত হয়েছেন তিনি।‘কাঁচা বাদাম’ নামের গানটি গেয়ে সাধারণ বাদাম বিক্রেতা থেকে তিনি রাতারাতি হয়ে উঠেছিলেন লাখ টাকার মালিক। দোতলা কোঠাবাড়িও তৈরি করেন। তবে […]
নিয়োগ দুর্নীতিতে আরও এক রহস্যময়ী সোমা চক্রবর্তী !
খবর লাইভ : নিয়োগ দুর্নীতিতে নয়া মোড়।হৈমন্তীর পর ফের নতুন নাম প্রকাশ্যে।এবার দক্ষিণ কলকাতার বাসিন্দা সোমা চক্রবর্তী নামে এক মহিলার নাম উঠে এসেছে তদন্তকারীদের কাছে।ইডি সূত্রে জানা গিয়েছে, ওই মহিলার অ্যাকাউন্ট খতিয়ে দেখতে গিয়ে বেশকিছু নতুন তথ্য সামনে এসেছে।ইডির দাবি, কুন্তল ঘোষের একটি অ্যাকাউন্ট থেকে সোমার অ্যাকাউন্টে প্রায় ৫০ লক্ষ টাকার লেনদেন হয়েছে। কী কারণে […]
আপার প্রাইমারির মেধা তালিকাতেও গরমিল!
খবর লাইভ : প্রাথমিক, নবম-দশম এর পর এবার আপার প্রাইমারির মেধা তালিকাতেও গরমিল প্রকাশ্যে! চলতি সপ্তাহেই আদালতে স্কুল সার্ভিস কমিশন হলফনামা দিয়ে জানাবে, এসএসসির ওয়েবসাইটে থাকা নম্বরের সঙ্গে মেধা তালিকায় থাকা বহু প্রার্থীর নম্বরে ফারাক।অথচ এই মেধা তালিকার ভিত্তিতেই নিয়োগের কথা ছিল।আদালতের নির্দেশে তালিকা খতিয়ে দেখতেই প্রকাশ্যে এল গরমিল। কী দেখা গেল ? সেখানেও মেধা […]
চলে গেলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বিজেপি নেতা সত্যব্রত মুখোপাধ্যায়
খবর লাইভ : চলে গেলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সত্যব্রত মুখোপাধ্যায়। রাজনৈতিকমহলে জলুবাবু বলেই পরিচিত ছিলেন তিনি। আজ, শুক্রবার সকালে দক্ষিণ কলকাতার বালিগঞ্জের বাড়িতে শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন বিজেপির বর্ষীয়ান এই রাজনীতিবিদ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। কিছুদিন ধরেই বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন তিনি। জলুবাবুর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে রাজ্য–রাজনীতিতে। […]
প্রয়াত পাণ্ডব গোয়েন্দার স্রষ্টা ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
খবর লাইভ : বাঙালি পাঠকের শৈশবের রোমাঞ্চের সঙ্গী খুদে পাঁচ গোয়েন্দা, সাহিত্যে তাঁদের পথ চলা শুরু করেছিলেন সাহিত্যিক ষষ্ঠীপদ চট্টোপাধ্যাইয়ের কলম ধরে। ১৯৮১ সালে তাঁর সৃষ্ট পাণ্ডব গোয়েন্দার কাহিনি সর্বাধিক জনপ্রিয়তা দেয় সাহিত্যিকে। দুর্গম পাহাড় থেকে শুরু করে বুদ্ধির ভেলকি দিয়ে রহস্যের সমাধান করে বাঙালি মননে বাবলু, বাচ্চু , বিলু, ভোম্বল, বিচ্চু এবং পঞ্চু পাকাপাকি […]
বিশ্বভারতীর লাগাতার অবনমনের জন্য প্রাক্তন উপাচার্য থেকে শিক্ষক-ছাত্ররা দায়ী! অন্যদের ঘাড়ে দোষ চাপালেন বিদ্যুৎ
খবর লাইভ : ফের বিশ্বভারতী উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর ১১ পাতার খোলা চিঠি নিয়ে শুরু হয়েছে বিতর্ক। চিঠির শুরুতেই বিশ্বভারতীর মান পড়ে যাওয়া নিয়ে অন্যদের দূষলেন উপাচার্য। বুধবার একটি বিবৃতিতে তাঁর দাবি, বিদ্যাস্থান হিসেবে বিশ্বভারতীর ‘অধঃপতন অপ্রতিহত ভাবে’ ঘটেই চলেছে। এর জন্য ‘দায়ী’ বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্যেরা, ছাত্র-শিক্ষক-শিক্ষাকর্মী থেকে শুরু করে বিশ্বভারতীর অংশীদার সবাই। তাঁর দাবি এরা […]
হুমকি পেলেন মেসি,বন্দুকবাজরা চালালো প্রকাশ্যে গুলি
খবর লাইভ : দোকানের দরজার সামনে একটি হাতে লেখা চিঠি উদ্ধার হয়। সেখানে মেসিকে হু*মকি দিয়ে লেখা থাকে, “মেসি, আমরা তোমার জন্য অপেক্ষা করছি। বড়সড় হুমকি পেলেন আর্জেন্তাইন সুপারস্টার লিওনেল মেসি এবং তাঁর পরিবার। মেসির নিজের শহর রোজারিওয়তে ব*ন্দুকবাজ প্রকাশ্যে গুলি চালিয়ে সরাসরি হুমকি দিয়ে রাখলেন মেসিকে। পুরো ঘটনাই ঘটেছে রোজারিওর এক সুপারমার্কেটের সামনে। যে […]
গ্রুপ ডি-র ১,৯১১ শূন্যপদের কাউন্সেলিংয়ে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের
খবর লাইভ : গ্রুপ ডি-র ১,৯১১ শূন্যপদে কাউন্সেলিংয়ে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল ঋষিকেশ রায় ও সঞ্জয় করলের সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ।একই সঙ্গে মামলায় সিবিআইকে পার্টি করার নির্দেশ দেওয়া হয়েছে। মার্চের শেষ সপ্তাহে অথবা এপ্রিলের প্রথমে শুনানির সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য,গত ২৩ ফেব্রুয়ারি, চাকরি বাতিল ও নতুন নিয়োগ প্রক্রিয়া শুরুর নির্দেশের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে যান এসএসসি’র বরখাস্ত […]
তৃতীয় টেস্টে অস্ট্রেলিয়ার কাছে ৯ উইকেটে হারলো ভারত
খবর লাইভ : এই জয়ের ফলে বর্ডার-গাভাস্কর ট্রফির সিরিজে ফিরল অস্ট্রেলিয়া। সিরিজের ফলাফল ২-১। মাত্র আড়াই দিনে শেষ হল ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট। ইন্দোরে ভারতীয় দলকে ৯ উইকেটে হারাল স্টিভ স্মিথের দল। এই জয়ের ফলে বর্ডার-গাভাস্কর ট্রফির সিরিজে ফিরল অস্ট্রেলিয়া। সিরিজের ফলাফল ২-১। দ্বিতীয় ইনিংসে ৮ উইকেট নিয়ে ম্যাচের সেরা নাথান লিওন। প্রথম দুই টেস্টের মতন […]










