খবর লাইভ : দিল্লি যেতেই হচ্ছে অনুব্রত মণ্ডলকে৷ দিল্লি যাত্রা আটকাতে কলকাতা হাইকোর্টে আবেদন করেছিলেন তৃণমূল কংগ্রেস নেতা৷ কিন্তু সেই আবেদনে সাড়া দিল না কলকাতা হাইকোর্ট৷ বরং মামলা সংক্রান্ত তথ্য লুকনো এবং আদালতের সময় অপচয়ের জন্য অনুব্রত মণ্ডলকে ১ লক্ষ টাকা জরিমানা করেছেন বিচারপতি বিবেক চৌধুরী৷ অনুব্রতকে দিল্লি নিয়ে যেতে কার্যত বাধা রইল না ইডি’র। […]
Day: March 4, 2023
মুখ পুড়ল পুলিশের, শেষ পর্যন্ত জামিন পেলেন কংগ্রেসের আইনজীবী নেতা কৌস্তুভ বাগচী
খবর লাইভ : শেষ পর্যন্ত জামিন পেলেন কংগ্রেসের আইনজীবী নেতা কৌস্তুভ বাগচী। শুক্রবার ব্যাঙ্কশাল আদালত তাঁকে এক হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন দিয়েছে। এদিন সরকারি কৌঁসুলি আদালতে জানান, কৌস্তুভের ‘উদ্দেশ্যপ্রণোদিত’ মন্তব্যের জন্য দু’টি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়েছে। এই বক্তব্যের প্রেক্ষিতে কৌস্তুভের আইনজীবীরা প্রশ্ন তোলেন, সংঘর্ষের ঘটনায় পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করছে না কেন? বিকাশরঞ্জন ভট্টাচার্য আদালতে […]
সন্তোষ ট্রফিতে ব্যর্থ বাংলা, তিন সদস্যের কমিটি গঠন আইএফএ-এর
খবর লাইভ : সন্তোষ ট্রফিতে ব্যর্থ বাংলা। আর ব্যর্থতার পর আসরে নামল আইএফএ। ব্যর্থতার কারণ খুঁজতে তিন সদস্যের একটি কমিটি গঠন করল আইএফএ। প্রাক্তন ফুটবলার মনোরঞ্জন ভট্টাচার্য, সঞ্জয় সেন ও দেবজিৎ ঘোষকে এই কমিটির সদস্য মনোনীত করেছে আইএফএ। শুধু এই সন্তোষ ট্রফির ব্যর্থতার বিশ্লেষণ এবং কারণ খোজাই নয় ভবিষ্যতে কীভাবে এই সমস্ত ভুল ত্রুটি এড়িয়ে […]
কুন্তল কি সত্যিই ঋণ দিয়েছিলেন সোমাকে ?
খবর লাইভ : নিয়োগ দুর্নীতিতে ফের চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে।ইডি সূত্রে দাবি করা হয়েছে, কুন্তলের অ্যাকাউন্ট সংক্রান্ত নথি বলছে সোমা চক্রবর্তীর কাছে গিয়েছে প্রচুর টাকা।নিয়োগ মামলার তদন্তে এই টাকার উৎস খুঁজছে ইডি। সোমা জেরায় জানিয়েছেন, ব্যবসার জন্য তাঁকে ঋণ দিয়েছিলেন কুন্তল। যদিও ধৃত যুবনেতা কুন্তল ঘোষ বলছেন, তিনি সোমা চক্রবর্তী নামে কাউকে চেনেন না। ইডির ডাকে […]
ভারতের কাছে কৃতজ্ঞ আমরা: সঙ্কটে পাশে থাকায় নয়াদিল্লিকে ধন্যবাদ শ্রীলঙ্কার
খবর লাইভ : প্রতিবেশী শ্রীলঙ্কার অর্থনৈতিক সঙ্কট যখন চরম আকার নিয়েছিল, ঠিক সেই সময়ে ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে যে দেশগুলি পাশে দাড়িয়েছিল তার মধ্যে সর্বাগ্রে ছিল ভারত। শুধু তাই নয়, বাকিরা সকলে মিলে যা করেছে একা ভারত তার চেয়ে অনেক বেশি কিছু করেছে। এমনটা জানিয়ে নয়াদিল্লির প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠল শ্রীলঙ্কা। দ্বীপরাষ্ট্রের বিদেশমন্ত্রী আলি সাব্রি জানালেন, […]
চিনের ‘বাড়বাড়ন্তে’ লাগাম! জি ২০-র মঞ্চেই ‘হুঁশিয়ারি’ কোয়াড গোষ্ঠীর
খবর লাইভ : সন্ত্রাসবাদ ইস্যুতে এবার চিনকে কড়া বার্তা দিল কোয়াড গোষ্ঠী। শুক্রবার দিল্লিতে জি ২০ বৈঠকের মধ্যেই কিছুটা সময় বের করে আলোচনায় বসেন কোয়াড গোষ্ঠীর বিদেশমন্ত্রীরা। আর সেই বৈঠকেই নাম না নিয়ে চিনকে আক্রমণ করল গোষ্ঠীর সদস্যরা। আমেরিকা, অস্ট্রেলিয়া, জাপান এবং ভারতকে নিয়েই গঠিত ‘কোয়াড্রিল্যাটারাল সিকিউরিটি ডায়ালগ’ বা কোয়াড জোট। তবে বিশ্লেষকদের মতে, মূলত […]
কেষ্টকে দিল্লি নিয়ে যেতে এয়ার অ্যাম্বুল্যান্স প্রস্তুত রেখেছে ইডি !
খবর লাইভ : জেলা হাসপাতাল থেকে শনিবার অনুব্রত মণ্ডলকে সংশোধনাগারে ফেরত নিয়ে আসা হয়েছে। কলকাতা হাই কোর্টে এমনই জানালেন ইডির আইনজীবী।হাই কোর্টে ইডির দাবি, সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে প্রয়োজনে এয়ার অ্যাম্বুল্যান্সে করে তাঁকে দিল্লি এইমসে নিয়ে যেতে প্রস্তুত তারা। সেখানে সবচেয়ে ভাল চিকিৎসা পাবেন তৃণমূল নেতা বলে দাবি করল ইডি। কারণ, অনুব্রত শীরীরিক অসুস্থতার বিষয়ে যাই […]
ইন্দৌর পিচকে খারাপ অ্যাখ্যা দেওয়া আইসিসির মন্তব্যকে তোপ গাওস্করের
খবর লাইভ : ইন্দৌরের পিচকে খারাপ অ্যাখ্যা দিয়েছে আইসিসি। ইন্দৌরের পিচ প্রথম দিন থেকেই স্পিনাররা সাহায্য পাচ্ছিলেন বলে মনে করেন ম্যাচ রেফারি ক্রিস ব্রড। আর যার ফলে আইসিসি ইন্দোরে পিচকে খারাপ বলে জানায় । পাশাপাশি তিনটি ডিমেরিট পয়েন্ট দেয়। আর এবার আইসিসির এই সিদ্ধান্তকে একহাত নিলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার সুনীল গাওস্কর। বললেন, অস্ট্রেলিয়ার মাটিতে যখন […]
হৃতিকের বিয়ে নিয়ে বলি পাড়ায় গুঞ্জন! কী বলছেন রাকেশ রোশন
খবর লাইভ : সুজান খানের সঙ্গে বিয়ে টেকেনি। বিবাহবিচ্ছেদের পর দ্বিতীয় বার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বলি অভিনেতা হৃতিক রোশন। প্রেমিকা সাবা আজাদের সঙ্গে নতুন অধ্যায় শুরু করতে চলেছেন তিনি।দিনক্ষণও প্রায় ঠিক হয়ে গিয়েছে। চলতি বছরের নভেম্বরেই চারহাত এক হতে চলেছে হৃতিক ও সাবার।ছেলের প্রথম বিয়ে ধুমধাম করেই আয়োজন করেছিলেন রাকেশ রোশন। দ্বিতীয় বিয়ে প্রসঙ্গে […]
জলের অপচয় রুখতে এবার মিটার বসবে !
খবর লাইভ : শহর কলকাতার একদিকে যত্রতত্র জলের অপচয়। বহুজায়গায় পর্যাপ্ত জল না পেয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে । তাই জলসঙ্কট মেটাতে উদ্যোগী হয়েছে কলকাতা পুরসভা । জলের অপচয় রুখতে বাড়ি বাড়ি বসানো হবে জলের মিটার। প্রাথমিকভাবে দক্ষিণ কলকাতার প্রায় ২৫ হাজার পরিবারকে মিটার দেওয়া হবে। তবে শুধু বাড়ি নয়, বুস্টার পাম্পিং স্টেশনগুলিতে […]










