Special News Special Reports

আনিস মৃত্যু মামলায় সিবিআই নয়, সিট তদন্তেই আস্থা রাখল হাইকোর্ট!

0
(0)

খবর লাইভ : সিবিআই নয়, আনিস খান মৃত্যু রহস্যের তদন্তে রাজ্য সরকারের গঠিত সিট বা বিশেষ তদন্তকারী দলের উপরেই আস্থা রাখল কলকাতা হাইকোর্ট৷ কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা এই নির্দেশ দিয়েছেন৷ গত ৭ জুন আনিস খান মৃত্যু মামলার শুনানি শেষ হয়। শুনানি শেষে রায়দান স্থগিত রাখেন বিচারপতি রাজাশেখর মান্থা।

আরও পড়ুনঃ মহীশূর প্রাসাদ প্রাঙ্গণে আন্তর্জাতিক যোগা দিবসে প্রতিদিন যোগ অভ্যাসের পরামর্শ মোদির

গত ১৮ ফেব্রুয়ারি রাতে হাওড়ার আমতায় আনিস খানের বাড়িতে অভিযানে যান চার পুলিশকর্মী৷ এদের মধ্যে ছিলেন সিভিক ভলেন্টিয়ারও৷ মাঝরাতে আশপাশের বাড়ির ছাদ ঘিরে আনিসকে প্রথমে নজরবন্দি করা হয়। পরে তার বাড়িতে যায় পুলিশ।ওই রাতেই বাড়ির পাশেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার হয় আনিস দেহ।পরিবারের অভিযোগ ছাদ থেকে খুন করে আনিসকে খুন করে পুলিশ।
আনিস খানের মৃত্যুর ঘটনায় উত্তাল হয়ে ওঠে রাজ্য রাজনীতি৷ মৃত্যু রহস্যের তদন্তে বিশেষ তদন্তকারী দল বা সিট গঠন করে রাজ্য সরকার৷

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *