National Special News Special Reports

ঋণ প্রতারণা মামলায় গ্রেফতার  আইসিসিআই ব্যাঙ্কের প্রাক্তন সিইও চন্দ্র কোচার ও তাঁর স্বামী

0
(0)

খবর লাইভ : আইসিসিআই ব্যাঙ্ক -ভিডিওকন  ঋণ প্রতারণা মামলায়  আইসিসিআই ব্যাঙ্কের প্রাক্তন ম্যানেজিং ডায়রেক্টর  ও চিফ এগজিকিউটিভ অফিসার চন্দ্র কোচার ও তাঁর স্বামী দীপক কোচারকে  গ্রেফতার  করল সিবিআই।

দীর্ঘদিন ধরেই এই ঋণ প্রতারণা মামলার তদন্ত করছিল সিবিআই। অবশেষে শুক্রবার আইসিসিআই ব্যাঙ্কের প্রাক্তন ম্যানেজিং ডায়রেক্টর ও চিফ এগজিকিউটিভ অফিসারকে গ্রেফতার করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই।

এপ্রসঙ্গে সিবিআইয়ের এক আধিকারিক জানান, ২০১২ সালে ভি়ডিওকন গ্রুপকে ঋণ পাইয়ে দেওয়ার ক্ষেত্রে প্রতারণার সাহায্য নিয়েছিল বলে অভিযোগ উঠেছিল। তার ভিত্তিতে চন্দ্রা কোচার, তাঁর স্বামী ও ভিডিওকন গ্রুপের বেণুগোপাল ধূতের সঙ্গে সঙ্গে নিউপাওয়ার রিউিনএবেলস, সুপ্রিমো এনার্জি, ভিডিওকন ইন্টারন্যাশনাল ইলেকট্রনিকস লিমিটেড এবং ভিডিওকন লিমিটেডকে অভিযুক্ত করে ভারতীয় দণ্ডবিধির ফৌজদারি ষড়যন্ত্র ও দুর্নীতি বিরোধী আইনের ধারায় ২০১৯ সালে এফআইআর দায়ের করা হয়। তার ভিত্তিতে শুক্রবার ওই দুজনকে গ্রেফতার করা হল।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *