National Special News Special Reports

মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীর স্ত্রীকে হুমকি! কী এমন করলেন অমৃতা ফড়নবিশ

0
(0)

খবর লাইভ : ফ্যাশন ডিজাইনারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের স্ত্রী অমৃতা ফড়নবিশ। অমৃতার অভিযোগ, ওই ডিজাইনার সরাসরি এক কোটি টাকা ঘুষের প্রস্তাব দিয়েছেন। শুধু তাই নয়, ডিজাইনারের বিরুদ্ধে হুমকি এবং ষড়যন্ত্রের অভিযোগ এনে পুলিশের দ্বারস্থ হয়েছেন উপমুখ্যমন্ত্রীর স্ত্রী অমৃতা।

পুলিশ সূত্রের খবর, অভিযুক্ত ফ্যাশন ডিজাইনারের নাম অনীক্ষা। তিনি পোশাক, গয়নার পাশাপাশি জুতোরও ডিজাইন করেন।একটি পাবলিক ইভেন্টে তাঁর সঙ্গে আলাপ হয় অমৃতার। গত ১৬ মাস যোগাযোগ ছিল। অমৃতার স্বীকার করেছেন যে অনীক্ষার প্রতি তিনি দুর্বল হয়ে পড়েছিলেন। সেই সুযোগ কাজে লাগান অভিযুক্ত মহিলা। ফৌজদারী মামলায় অভিযুক্ত বাবাকে বাঁচাতে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীর সাহায্য চান তিনি। প্রভাব খাটিয়ে মামলা তুলে নিতে ১ কোটি টাকা ঘুষের প্রস্তাব করেন। তা না মানায় মেয়ে ও তাঁর বাবা হুমকি দেন বলেও অভিযোগ।

আরও পড়ুনঃ মুসলিম এলাকায় আগ্নেয়াস্ত্র দেখিয়ে মাটি পাচার, পথে নামছে এলাকার লোকজন

গোটা ঘটনা পুলিশকে জানিয়ে ২০ ফেব্রুয়ারি এফআইআর দায়ের করেন অমৃত ফড়নবিশ। ষড়যন্ত্র ও দুর্নীতির ধারায় বাবা ও মেয়ের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ প্রসঙ্গে মুম্বই পুলিশের এক আধিকারিক জানান, তদন্ত চলছে। এখনও কাউকে গ্রেফতার করা হয়নি।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *