National Special News Special Reports

চা-ব্রেকফাস্ট-লাঞ্চ খাইয়ে ইডির টিমকে ফেরত পাঠালেন তেজস্বী

0
(0)

খবর লাইভ : ফের বিহারের উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদবের নিশানায় কেন্দ্রীয় এজেন্সি। ইডি হানা নিয়ে বিস্ফোরক লালু-পুত্র। তাঁর বাসভবনে তল্লাশিতে বিপুল পরিমাণ নগদ ও সোনা উদ্ধারের দাবি উড়িয়ে তেজস্বীর পাল্টা দাবি, ইডি হানায় কিছুই পাওয়া যায়নি। মাত্র ৩০ মিনিটেই ইডির তল্লাশি শেষ। তেজস্বীর হুঁশিয়ারি, সাহস থাকলে সিজার লিস্ট প্রকাশ করুক ইডি।

প্রসঙ্গত, দিল্লির নিউ ফ্রেন্ডস কলোনিতে তেজস্বী যাদবের বাড়িতে তল্লাশি চালায় ইডি। তেজস্বীর দাবি, ৩০ মিনিটেই সেই তল্লাশি শেষ হয়ে যায়। তল্লাশিতে কিছু-ই পায়নি ইডি। বরং, তিনি ও তাঁর পরিবারের সদস্যরা ইডি আধিকারিকদের চা ও খাবার সহযোগে অতিথি আপ্যায়ণ করেন। তেজস্বীর কথায়, “আমরা ইডি আধিকারিকদের আপ্যায়ণের কোনও সুযোগ ছাড়িনি। আমরা ওদের চা দিই, ব্রেকফাস্ট দিই। সঙ্গে দুপুরের খাবারও।”

এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের যে দলটি তল্লাশি চালিয়েছে, তাঁদের দাবি, বিপুল পরিমাণ নগদ ও সোনা উদ্ধার হয়েছে
তেজস্বী যাদবের বাড়ি থেকে। তবে তেজস্বীর দাবি, আধঘণ্টাতেই ইডি আধিকারিকদের তল্লাশি অভিযান শেষ হয়ে যায়। কিন্তু ওপর মহলের নির্দেশ আছে, এই বলে বেশি সময় ধরে তাঁর বাড়িতে ছিলেন ইডি তদন্তকারীরা। বেশিক্ষণ থাকার জন্য। যাতে সারাদিন সংবাদমাধ্যমে এই ইডি হানার খবর দেখানো হয়! এই পুরো ঘটনাটিই বিজেপির ষড়যন্ত্র বলে তোপ দেগেছেন তেজস্বী।

তিনি বলেন, “বিজেপির সব মানুষ মিথ্যে, ভুয়ো। একমাত্র আমরাই সত্যিকারের সমাজবাদী নেতা। আমরা ওদের মিথ্যেকে ভয় পাই না। পুর্নিয়াতে মিছিলের পর বিজেপি নেতৃত্ব ভয় পেয়েছে। তাই নজর ঘোরাতেই ওরা এসব করছে। কিন্তু ওদের চেষ্টা সফল হবে না। কোনও প্রমাণ নেই ওদের কাছে। ওরা শুধু গালভরা গপ্পো বানাতে পারে। আসলে বিহারের ক্ষমতা থেকে হঠিয়ে দেওয়ার পর বিজেপি নেতারা অস্বস্তিবোধ করছেন। তাই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে ইডিকে হাতিয়ার করতে চাইছে বিজেপি।”

Tejwasi Yadav-residence-ed-raid-no-evidence

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *