খবর লাইভ : গোয়ার জঙ্গলে ভয়াবহ আগুন। সেই আগুন ক্রমশ ছড়িয়ে পড়তে থাকে। যা নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়। আগুন নেভাতে তড়িঘড়ি ময়দানে নামে দমকলবাহিনী।
পাশাপাশি, তাদের সাহায্যে হাত বাড়িয়ে দেয় ভারতীয় বায়ুসেনা। পরে ভারতীয় বায়ুসেনার এমআই-১৭ হেলিকপ্টারের মাধ্যমে ২৫ হাজার লিটারেরও বেশি জল দিয়ে আগুন নেভানো হয়। তবে এখনও কিছু জায়গায় আগুন জ্বলতে দেখা যাচ্ছে বলে খবর।
ভয়াবহ অগ্নিকাণ্ড নিয়ে রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে পানাজিতে। বায়ুসেনার কপ্টার না থাকলে এত তাড়াতাড়ি আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হতো না বলে জানাচ্ছেন স্থানীয়রা।




