International Special News Special Reports

ক্যানসার আক্রান্ত পুতিনের আয়ু শেষ পর্যায়ে? জল্পনা তুঙ্গে

0
(0)

খবর লাইভ  : রাশিয়ার বিভিন্ন গোয়েন্দা সংস্থা থেকে ক্রেমলিন-ঘনিষ্ঠ, সকলেই উদ্বিগ্ন দেশের একনায়ক ভ্লাদিমির পুতিনের শারীরিক অবস্থা নিয়ে। কারণ রাশিয়ার সংবাদমাধ্যম বিভিন্ন সূত্র উদ্ধৃত করে দাবি করেছে, পুতিন ক্যানসারে আক্রান্ত। তাঁর দৃষ্টিশক্তিও ক্রমে ক্ষীণ হয়ে এসেছে। আর এতেই উদ্বিগ্ন তাঁর শুভাকাঙ্ক্ষীরা।তবে বিভিন্ন গোয়েন্দা সূত্র অনুযায়ী, চিকিৎসকরা ইতিমধ্যেই নাকি পুতিনকে সতর্ক করেছেন যে, তাঁর আয়ু আর বছর তিনেক। আর এই খবর ছড়িয়ে পড়ার পর, পুতিনের শুভাকাঙ্ক্ষীদের উদ্বেগ আরও কয়েকগুণ বেড়ে গিয়েছে।

রাশিয়ার ‘ফেডেরাল সিকিউরিটি সার্ভিস (এফএসবি)’-এর এক অফিসার জানিয়েছেন, রাশিয়া-প্রেসিডেন্টের ক্যানসার সারা শরীরে দ্রুত ছড়িয়ে পড়ছে এবং তাঁর অবস্থা গুরুতর।এই অফিসার আরও জানিয়েছেন যে, ধীরে ধীরে পুতিন তাঁর দৃষ্টিশক্তিও হারাচ্ছেন।

মানুষ তাঁকে যাতে দুর্বল মনে না করে, এই ভয়ে পুতিন চশমা পরছেন না বলেও এই গোপন বার্তাতে উঠে এসেছে।এই গোপন বার্তাতে এ-ও উঠে এসেছে যে, পুতিনের রাগ আগের তুলনায় অনেক বেশি বেড়ে গিয়েছে। আর মাঝে মধ্যেই তাঁর রোষের মুখে পড়ছেন ক্রেমলিনের কর্মকর্তারা।

প্রাক্তন এমআই-৬ অফিসার ক্রিস্টোফার স্টিলের ব্যাখ্যা, পুতিনের শারীরিক অবস্থা কী রকম, তা জানতে প্রতিনিয়তই তাঁকে পর্যবেক্ষণ করা হচ্ছে। চিকিৎসকদের একটি দল সব সময়ই তাঁর সঙ্গে থাকছেন বলেও তিনি জানিয়েছেন।তবে ক্রেমলিনের তরফ থেকে পুতিনের শারীরিক অসুস্থতার খবরকে ভুয়ো বলেই জানানো হয়েছে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *