Special News Sports

শেষ বেলায় টিম সাউদি, স্যাম বিলিংসকে তুলে বাজিমাত কলকাতানাইট রাইডার্সের

0
(0)

খবর লাইভ: IPL-এর দ্বিতীয় দিনের নিলামের শেষবেলায় টিম সাউদি ও স্যাম বিলিংসকে তুলে নিয়ে বাজিমাত করল কলকাতা নাইট রাইডার্স। এছাড়াও ব্যাটার অ্যালেক্স হেলসকেও দলে নিয়েছে নাইটরা।

দ্বিতীয় দিন বিডিংয়ের প্রায় শুরুতেই অজিঙ্ক রাহানেকে ন্যূনতম মূল্য ১ কোটি টাকা বেস প্রাইসে কিনে নেয় Kolkata Knight Riders। জাতীয় দল থেকে ছিটকে যেতে বসা রাহানেকে কলকাতা কিনে নেওয়ায় অনেকেই অবাক।

টেস্ট ক্রিকেটে আউট অফ ফর্মের কারণে ছিটকে যেতে চলেছেন। সাদা বলের ক্রিকেটে বহু দিন ধরেই ব্রাত্য তিনি। শেষ একদিনের ম্যাচ খেলেছেন ২০১৮তে। শেষ টি২০, ২০১৬ সালের ২৮ অগস্ট ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে।

এই পরিস্থিতিতেও রাহানেকে কেনার পিছনে যুক্তি দেখিয়েছেন অনেক ক্রিকেট বোদ্ধা। তাঁরা মনে করছেন KKR-এ এখনও ওপেনারের জায়গা ফাঁকা। ভেঙ্কটেশ আইয়ারের সঙ্গে রাহানে ওপেন করতে পারেন। তাতে ডানহাতি-বাঁহাতি কম্বিনেশন থাকবে। রাহানে দীর্ঘদিন রাজস্থান রয়্যালসের হয়ে ওপেন করেছেন। তার সঙ্গে তাঁর অভিজ্ঞতাও কাজে আসতে পারে।

রাহানে ছাড়া ডানহাতি ব্যাটার রিঙ্কু সিংকে নিয়েছে KKR। নেওয়া হয়েছে বোলার রসিক সালামকে। ২০ লক্ষ টাকা বেস প্রাইসে নেওয়া হয়েছে তাঁকে। অলরাউন্ডার অনুকূল রায়কে নেওয়া হয়েছে ২০ লক্ষ টাকা বেস প্রাইসে। এছাড়াও উইকেট কিপার-ব্যাটার শেলডন জ্যাকসন, রমেশ কুমার, অশোক শর্মা, বাবা ইন্দ্রজিৎ, প্রথম সিং, অভিজিৎ তোমর, চামিকা করুণারত্নেকে দলে নিয়েছে নাইটরা।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *