খবর লাইভ : শেষ পর্যন্ত জট কাটলো বাবা সাহেব আম্বেদকর বিশ্ববিদ্যালয়ের। বিএড পরীক্ষায় ৬০ জন পরীক্ষার্থীকে বসার অনুমতি দিল কলকাতা হাই কোর্ট। পরীক্ষা নেওয়ার জন্য এক মাসের মধ্যে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা।
বাবা সাহেব আম্বেদকর বিশ্ববিদ্যালয়ে চলতি শিক্ষাবর্ষের বিএড পরীক্ষায় অংশ নিতে পারেননি বহু প্রার্থী। কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে পরীক্ষায় বসতে না দেওয়ার জন্য আদালতের দ্বারস্থ হয়েছিলেন বিএড পরীক্ষার্থীদের একাংশ। এরপরই এই নির্দেশ আদালতের।
আরও পড়ুনঃ ইতিহাসে লক্ষ্য, অলিম্পিক্সের সেমিফাইনালে ভারতীয় ব্যাডমিন্টন তারকা
জানা গিয়েছে, একাধিক প্রার্থী প্রয়োজনীয় ক্লাস করেননি, এমন অভিযোগে তাদের রেজিস্ট্রেশন বাতিল করে দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কিন্তু ওই পরীক্ষার্থীদের দাবি, এক্ষেত্রে তাদের কোনও গাফিলতি ছিল না। শুক্রবার বাদী-বিবাদী পক্ষের সওয়াল জবাবের পর ৬০ জন বিএড পরীক্ষার্থীকে পরীক্ষায় বসার অনুমতি দিয়েছে উচ্চ আদালত।




