খবর লাইভ :দ্বিতীয় টেস্ট শুরুর আগেই ধাক্কা খেল নিউজিল্যান্ড। করোনার জন্য খেলতে পারবেন না কেন উইলিয়ামসন। শুক্রবার থেকে শুরু হতে চলা দ্বিতীয় টেস্টের আগে করোনা পরীক্ষা করা হয় ক্রিকেটারদের। তাতে দেখা যায় উইলিয়ামসন করোনা আক্রান্ত। পাঁচ দিন নিভৃতবাসে থাকতে হবে তাঁকে। উইলিয়ামসন করোনা আক্রান্ত হলেও দলের বাকিদের করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে বলেই জানিয়েছেন নিউজিল্যান্ড […]
Day: June 10, 2022
উচ্চ মাধ্যমিকে প্রথম অদিশা দেবশর্মা, দ্বিতীয় সায়নদ্বীপ সামন্ত
খবর লাইভ : উচ্চ মাধ্যমিকে প্রথম হয়েছেন কোচবিহারের দিনহাটার ছাত্রী অদিশা দেবশর্মা। দ্বিতীয় হয়েছেন পশ্চিম মেদিনীপুরের সায়নদীপ সামন্ত। অদিশার প্রাপ্ত নম্বর ৪৯৮। সায়নদীপ পেয়েছেন ৪৯৭। তৃতীয় হয়েছেন চার জন। রোহিত সেন, সোহন দাস, অভীক দাস এবং পরিচয় পারি। এঁদের প্রাপ্ত নম্বর ৪৯৬। সাত জেলায় পাশের হার সবচেয়ে বেশি। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ […]
কলকাতায় এক রাতে তাপমাত্রা কমল ৫ ডিগ্রি! তুমুল বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলায়?
খবর লাইভ : দক্ষিণ ভারতে মৌসুমী বায়ুর অনুকূল পরিবেশ তৈরি হচ্ছে। ৩১ মে থেকে প্রায় একই অবস্থানে ছিল মৌসুমী বায়ু। আগামী দু’দিনের মধ্যেই মহারাষ্ট্রে প্রবেশ করতে পারে বর্ষা। তবে মৌসুমী বায়ুর পূর্ব ভারতের অংশে অনুকূল পরিস্থিতি এখনও নেই বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা।উত্তরবঙ্গে আগাম বর্ষা এলেও দক্ষিণবঙ্গে লেট মনসুনের সম্ভাবনা। আপাতত মৌসুমী বায়ুর অনুকূল পরিস্থিতি নেই দক্ষিণবঙ্গে। […]
আজ প্রকাশিত হতে চলেছে এ বছরের উচ্চ মাধ্যমিকের ফলাফল
খবর লাইভ : আজ, ১০ জুন, শুক্রবার প্রকাশিত হতে চলেছে এ বছরের উচ্চ মাধ্যমিকের ফলাফল (WB HS Result 2022) ৷ বেলা ১২টা থেকে ওয়েবসাইটে ফল দেখা যাবে। এ বছর সাড়ে সাত লাখের বেশি পরীক্ষার্থী উচ্চমাধ্যমিক পরীক্ষার জন্য আবেদন জানিয়েছিল। রেকর্ড দিনের মাথায় আজ এ বছরের উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ (HS Result 2022) করতে চলেছে উচ্চমাধ্যমিক […]
বাজারে আসার পরে সবচেয়ে নীচে নেমে গেল এলআইসির শেয়ার দর
খবর লাইভ : এলআইসির শেয়ারে রেকর্ড পতন, বাজারে আসার পরে সবচেয়ে নীচে নেমে গেল দর। বুধবার বাজার বন্ধের সময় এলআইসির শেয়ারের দর ছিল ৭৩৮ টাকা। বৃহস্পতিবার তা ৭২৩ টাকা ৭০ পয়সায় নেমে এসে সর্বনিম্ন দরের রেকর্ড করে। মে মাসে বাজারে আসার পরে হোঁচট খেয়েছিল ভারতীয় জীবনবিমা নিগমের (এলআইসি) শেয়ার। বাজারে আসার পর থেকে এলআইসির শেয়ারের […]
মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া দিয়ে উঠল ডোমজুড়ের পথ অবরোধ
খবর লাইভ : মুখ্যমন্ত্রীর আবেদনের পরেই ধীরে ধীরে উঠে গেল ডোমজুড়ের পথঅবরোধ। বিজেপির কেন্দ্রীয় দুই নেতা-নেত্রীর বিদ্বেষমূলক মন্তব্যের প্রতিবাদে বৃহস্পতিবার দীর্ঘক্ষণ ডোমজুড়ে (Domjur) কোণা এক্সপ্রেসওয়ে অবরোধ করেন কয়েকজন। তীব্র গরমে রাস্তায় আটকে পড়ে হয়রানির শিকার হন সাধারণ মানুষ। বিকেলের পরেও অবরোধ না ওঠায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay) নবান্ন (Nabanna) থেকে সাংবাদিক বৈঠক করে অবরোধকারীদের […]
রাজ্য বিজেপির বিধায়ক, সাংসদদের বাংলা ভাগ নিয়ে মুখ খুলতে নিষেধ করলেন নাড্ডা
খবর লাইভ : রাজ্য বিজেপির নেতা, বিধায়ক, সাংসদদের বাংলা বিভাজন নিয়ে মুখ খুলতে নিষেধ করলেন দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। বৃহস্পতিবার কলকাতায় দলের বৈঠকে নাড্ডার স্পষ্ট নির্দেশ, বাংলা ভাগ নিয়ে একটি কথাও নয়। সামনে পঞ্চায়েত ভোট। তারপর লোকসভা ভোট। এখন থেকেই ওই দুই ভোটকে পাখির চোখ করে সকলকে ঐক্যবদ্ধভাবে সংগঠনের কাজে ঝাঁপিয়ে পড়তে হবে। আরও […]
নিউটাউনের ফ্ল্যাটে উদ্ধার বিপুল পরিমাণ সোনা, আরও বিপাকে ধৃত সায়গল
খবর লাইভ : সামান্য কনস্টেবলের চাকরি করেন অথচ তার সম্পত্তির পরিমাণ দেখে চক্ষু চড়কগাছ সিবিআই কর্তাদের। কীভাবে করলেন এই বিপুল পরিমাণ সম্পত্তি ? সেই প্রশ্নের যথাযথ উত্তর কিন্তু দিতে পারেননি বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেন। বৃহস্পতিবার সকাল থেকে নিজাম প্যালেসে তাকে যখন জেরা করছিলেন সিবিআই কর্তারা, তখন একাধিকবার ঘুরে ফিরে আসে […]








