Special News Special Reports

উচ্চ মাধ্যমিকে প্রথম অদিশা দেবশর্মা, দ্বিতীয় সায়নদ্বীপ সামন্ত

0
(0)

খবর লাইভ : উচ্চ মাধ্যমিকে প্রথম হয়েছেন কোচবিহারের দিনহাটার ছাত্রী অদিশা দেবশর্মা। দ্বিতীয় হয়েছেন পশ্চিম মেদিনীপুরের সায়নদীপ সামন্ত। অদিশার প্রাপ্ত নম্বর ৪৯৮। সায়নদীপ পেয়েছেন ৪৯৭। তৃতীয় হয়েছেন চার জন। রোহিত সেন, সোহন দাস, অভীক দাস এবং পরিচয় পারি। এঁদের প্রাপ্ত নম্বর ৪৯৬।

সাত জেলায় পাশের হার সবচেয়ে বেশি। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, কালিম্পং, বাঁকুড়া রয়েছে প্রথম সাতে।

এ বার উচ্চ মাধ্যমিকে পাশের হার ৮৮.৪৪ শতাংশ। ছেলেদের পাসের হার ৮০ শতাংশ। মেয়েদের পাসের হার ৮৬.৫৮ শতাংশ। ১০ দিন পর মিলবে মার্কশিট। আগামী ২০ জুন মার্কশিট হাতে পাবেন পরীক্ষার্থীরা।

উচ্চমাধ্যমিকে প্রথম দশে এবার ২৭২ জন! তাদের মধ্যে ছাত্রের সংখ্যা ১৪৪ জন। ১২৮ জন ছাত্রী। প্রথম হওয়া অদিশা দেবশর্মা কোচবিহারের দিনহাটা দেবী জৈন হাইস্কুলের ছাত্রী। দ্বিতীয় স্থানাধিকারী সায়নদীপ সামন্ত পশ্চিম মেদিনীপুরের জলচক নটেশ্বরী উচ্চ বিদ্যালয়ের ছাত্র।

এই বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৭ লক্ষ ৪৫ হাজার ৬৬। এর মধ্যে ছাত্র রয়েছে ৩ লক্ষ ৩৭ হাজার ২৮ জন। ছাত্রীর সংখ্যা ৪ লক্ষ ৮ হাজার ৩৮ জন। বিগত দু’বছর পর এই বছর নিয়ম মেনে অফলাইন মোডেই নেওয়া হয়েছিল পরীক্ষা। প্রতিটি পরীক্ষা কেন্দ্রে মানা হয়েছিল সুরক্ষাবিধি।

 

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *