খবর লাইভ : কজন প্রধানমন্ত্রী রয়েছেন, যিনি নারীদের দেশের অগ্রগতিতে সমান অংশীদার হওয়ার পক্ষে কথা বলেন, কেন্দ্রীয় নারী ও শিশু উন্নয়ন মন্ত্রী স্মৃতি ইরানি (Smriti Irani )। এদিন স্মৃতি ইরানি বলেন, ২০১৪ সালে নরেন্দ্র মোদি ক্ষমতায় আসার পরেই মহিলাদের সুরক্ষার জন্য জরুরি ব্যবস্থা নেওয়া হয়েছিল, খোলা জায়গায় মলত্যাগ বন্ধ করার মিশন দিয়ে তা শুরু হয়েছিল। […]
Day: June 18, 2022
সাইকেল চালাতে গিয়ে উল্টে পড়লেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন!
খবর লাইভ : সপ্তাহান্তে ছুটির মেজাজে ছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন৷ স্ত্রী জিল বাইডেনের সঙ্গে ডেলাওয়ারে নিজের বাড়ির কাছেই সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছিলেন তিনি৷ আর সেই সাইকেল সফরের শেষেই ঘটল বিপত্তি৷ দেহের ভারসাম্য হারিয়ে উল্টে পড়লেন মার্কিন রাষ্ট্রপতি৷ যদিও শরীরে কোনও আঘাত লাগেনি তাঁর৷ মার্কিন রাষ্ট্রপতির সাইকেল নিয়ে পড়ে যাওয়ার এই ভিিডও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় […]
তৃণমূলে আসার জন্য বিজেপি নেতাদের লাইন, অভিষেকের মন্তব্যে জল্পনা তুঙ্গে
খবর লাইভ : সম্প্রতি বিজেপি সাংসদ অর্জুন সিং তৃণমূলে যোগ দিয়েছেন। তারপর কোন কোন নেতা পা বাড়িয়ে রয়েছেন তৃণমূলে, তা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছিল। আর তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও সেই জল্পনার পারদ চড়িয়ে দিয়েছিলেন। তিনি বলেছিলেন, দরজা খুললেই বিজেপি সাফ। আবার সেই দরজা খোলার বার্তায় বিজেপিকে সাবধান করলেন তিনি। অভিষেক বন্দ্যোপাধ্যায় শনিবার […]
পরকীয়ার জন্য রেণুর হাত কেটেছি, ১৮০ ডিগ্রি ঘুরে বলল স্বামী শের মহম্মদ
খবর লাইভ : রীতিমতো টাকা দিয়ে দুষ্কৃতী ভাড়া করে ঘুমন্ত স্ত্রীর হাত কেটেছিলেন৷ সরকারি হাসপাতালে নার্সের চাকরি পাওয়া স্ত্রীর বদলি যেতে পারে, স্ত্রী তাকে ছেড়ে চলে যেেত পারে, এমনই আশঙ্কা ছিল স্বামী৷ কিন্তু স্ত্রী রেণু খাতুনের হাত কাটা সেই শের মহম্মদ এবার ভোল বদলে দাবি করল, চাকরি পাওয়ার জন্য নয়৷ স্ত্রী বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে […]
আবাস যোজনায় ‘বাংলা’ মুছে ‘প্রধানমন্ত্রী’ করলে তবেই মিলবে টাকা, নবান্নকে চিঠি দিল্লির
খবর লাইভ : রাজ্যে ২০১৬-১৭ আর্থিক বছর থেকে চালু হয়েছে বাংলা আবাস যোজনা। প্রধানমন্ত্রীর নাম বদলে বাংলা করা নিয়ে প্রথম থেকেই আপত্তি ছিল বিজেপির। কেন্দ্র অভিযোগ করেছিল, যে প্রকল্প কেন্দ্রর তা রাজ্যের নামে চালাতে চাইছে পশ্চিমবঙ্গ সরকার।কেন্দ্রীয় প্রকল্পের নামবদল করে সাধারণ মানুষকে রাজ্যের তৃণমূল সরকার ভুল বোঝাচ্ছে । এ বার সেই অভিযোগে সাড়া দিয়ে কেন্দ্রের […]
রঞ্জিতে স্বপ্নভঙ্গ, ব্যাটিং ব্যর্থতায় ছিটকে গেল বাংলা
খবর লাইভ : রঞ্জি ট্রফির ফাইনালে ওঠা হল না। সেমিফাইনালে মধ্যপ্রদেশের কাছে হেরে বিদায় নিল অভিমন্যুরা। শনিবার ম্যাচের পঞ্চম দিনে ১৭৪ রানে হেরে যায় বাংলা। দ্বিতীয় ইনিংসে ব্যাটিং বিপর্যয়ের খেসারত দিতে হল। চতুর্থ দিনের শেষে ৪ উইকেট হারিয়ে ৯৬ রান ছিল বাংলার। ক্রিজে ছিলেন অভিমন্যু ঈশ্বরণ এবং অনুষ্টপ মজুমদার। ফাইনালে উঠতে শেষ দিন ২৫৪ রান […]
অগ্নিবীরদের সংকটমোচনে এবার এগিয়ে এল জাহাজ মন্ত্রক
খবর লাইভ : অগ্নিপথের বিক্ষোভ থেকে সঙ্কটমোচনের পথ খুঁজছে কেন্দ্র। এ বার অবসর নেওয়া অগ্নিবীরদের চাকরির সুযোগ করে দিতে এগিয়ে এল কেন্দ্রীয় জাহাজ মন্ত্রক। শনিবার সংশ্লিষ্ট মন্ত্রক জানাল, তাদের মোট ৬টি বিভাগে কাজের সুযোগ থাকবে অগ্নিবীরদের। একই রকম ঘোষণা নিয়ে এগিয়ে এল ক্রীড়া মন্ত্রকও। এ নিয়ে টুইট করেন ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর। তিনি জানান, অগ্নিবীররা চার […]
দিলীপ জমানা শেষ, বঙ্গ বিজেপিতে নব্যদের সুকৌশলে প্রবেশ করালেন সুকান্ত
খবর লাইভ : বঙ্গ বিজেপির রদবদলে সেই একই ছবি। আদিদের অপসারণে প্রবেশ নব্যদের। দিলীপ ঘোষ জমানার সমস্ত নেতা-নেত্রীদের সরিয়ে দেওয়া হল বিভিন্ন সেলের দায়িত্ব থেকে। এবার তাঁদের স্থলাভিষিক্ত হলেন নব্যরা। বিজেপির বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার রদবদল করলেন এবং ঘোষণা করলেন নয়া কমিটির। বিজেপির ১৮টি সেল ভেঙে দিয়ে নতুন করে কমিটি গঠন করা হয়। যাঁরা […]
বাবার সই নকল করে জাল দলিল বানিয়ে জমি বিক্রি করে দিল ছেলে!
খবর লাইভ : এই না হলে সোনার টুকরো ছেলে! একেবারে বাবার সই জাল !! তাও কিসের জন্য? না, সম্পত্তি বিক্রি করে পুরো টাকাটা নিজে আত্মসাৎ করবে। বাবা কি স্বপ্নেও ভেবেছিলেন এমন হতে পারে? কিন্তু বাস্তব তো তাই বলছে! আসুন পুরো ঘটনাটা আপনাদের সামনে তুলে ধরি। বাবার সই নকল করে জাল দলিল বানিয়ে জমি বিক্রির অভিযোগ […]
অগ্নিপথে অগ্নিগর্ভ দেশ, সব রাজ্যকে সতর্কবার্তা কেন্দ্রের
খবর লাইভ: অগ্নিপথ’ নিয়ে বাড়ছে বিক্ষোভ, এবার পরিস্থিতির গুরুত্ব বুঝে সব রাজ্যকে সতর্ক করল কেন্দ্র (Government of India)। রেল স্টেশন (Rail station), জাতীয় সড়ক(National Highway)-সহ সরকারি দফতরে বাড়তি নিরাপত্তা বহাল রাখার আবেদন জানানো হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। অগ্নিপথ নিয়ে বিক্ষোভের আগুনে পুড়ছে দেশ, একের পর এক জাতীয় সম্পত্তি নষ্ট করা হচ্ছে। বিক্ষোভ যে ভাবে […]










