Special News Special Reports

আজ প্রকাশিত হতে চলেছে এ বছরের উচ্চ মাধ্যমিকের ফলাফল

0
(0)

খবর লাইভ : আজ, ১০ জুন, শুক্রবার প্রকাশিত হতে চলেছে এ বছরের উচ্চ মাধ্যমিকের ফলাফল (WB HS Result 2022) ৷ বেলা ১২টা থেকে ওয়েবসাইটে ফল দেখা যাবে।

এ বছর সাড়ে সাত লাখের বেশি পরীক্ষার্থী উচ্চমাধ্যমিক পরীক্ষার জন্য আবেদন জানিয়েছিল। রেকর্ড দিনের মাথায় আজ এ বছরের উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ (HS Result 2022) করতে চলেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। আর সেই ফল প্রকাশ ঘিরেই কৌতুহল তুঙ্গে। প্রতিবারের মত এবারও প্রথম থেকে দশম স্থান পর্যন্ত মেধা তালিকা ঘোষণা করবে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। আর সেই মেধা তালিকা ঘিরেই কৌতুহল তুঙ্গে। কোন জেলা থাকবে শীর্ষে? গত কয়েক বছরের নিরিখে দেখা গিয়েছে, কলকাতার তুলনায় উচ্চ মাধ্যমিকের রেজাল্টে জেলাগুলিই এগিয়ে রয়েছে। এবারেও সেই একই রকম ফলাফল হয় নাকি সে দিকেই নজর রয়েছে ছাত্র-ছাত্রীদেরও।

বুধবার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়, ‘‘বেলা ১১.৩০টা নয়, শুক্রবার দুপুর ১২টা থেকে অনলাইনে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট দেখা যাবে।’’ SMS পরিষেবা, অনলাইন পোর্টাল এবং মোবাইল অ্যাপস, সব ক্ষেত্রেই দুপুর ১২টা থেকেই ফলাফল জানা যাবে বলে সেই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *